কুমিল্লার শ্রেষ্ঠ পিআইও লাকসামের আহমদ উল্লাহ সবুজ
কুমিল্লার শ্রেষ্ঠ পিআইও লাকসামের আহমদ উল্লাহ সবুজ
কুমিল্লার শ্রেষ্ঠ পিআইও লাকসামের আহমদ উল্লাহ সবুজ
লাকসাম প্রতিনিধিঃ
নিয়মতান্ত্রিক কার্য সম্পাদান, সঠিক সময়ে বিভিন্ন প্রতিবেদন প্রেরণ, অফিস স্টাফদের সাথে সম্পর্ক, উপজেলা প্রশাসন ও উপজেলার অন্যান্য অফিসার ও স্টাফদের সাথে আন্ত:যোগাযোগসহ বিভিন্ন বিষয়ে কার্য সম্পাদন করায় লাকসাম উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহমেদ উল্লাহ সবুজ জেলার শ্রেষ্ঠ পিআইও নির্বাচিত হয়েছেন।
গত ২৮ অক্টোবর বুধবার কুমিল্লা জেলার সার্কেট হাউজে অনুষ্ঠিত বার্ষিক কর্মশালায় জেলার বিভিন্ন উপজেলা পিআইও, অফিস কর্মকর্তা-কর্মচারীদের নিয়মতান্ত্রিক কার্য সম্পাদান, সঠিক সময়ে বিভিন্ন প্রতিবেদন প্রেরণ, অফিস স্টাফদের সাথে সম্পর্ক, উপজেলা প্রশাসন ও উপজেলার অন্যান্য অফিসার ও স্টাফদের সাথে আন্ত:যোগাযোগ, জেলা অফিসের সাথে আন্ত:যোগাযোগ, ইউনিয়ন পরিষদ ও অন্যান্য সুশীল সমাজের সাথে আন্ত:যোগাযোগ, পরিপত্র মোতাবেক সঠিক সময়ে কার্য সম্পাদন, সময়ঞ্জান, চাল চলনসহ বিভিন্ন বিষয়ে মুল্যায়ন করে লাকসাম উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহমেদ উল্লাহ সবুজ জেলার শ্রেষ্ঠ পিআইও নির্বাচিত হয়েছেন।
কর্মশালায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মিজ রোজী আকতার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আলী রাজিব মাহমুদ মিঠুন।
কুমিল্লা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ আবেদ আলীর সভাপতিত্বে জেলার
উপজেলার পিআইও, উপ-সহকারী প্রকৌশলী, অফিস সহকারী, কার্য সহকারী, অফিস সহায়ক ও ডিআরআরও অফিসের সকল কর্মচারী উপস্থিত ছিলেন।
লাকসাম উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহমেদ উল্লাহ সবুজ এপেক্স ক্লাব ও ভাষা সৈনিক ক্লাবে জুনিয়র ভাই-প্রেসিডেন্ট।
Related Articles
জাতীয়
মুরাদনগরে চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার
মুরাদনগরে চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার
জাতীয়
আগামীকাল ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ
আগামীকাল ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ
জাতীয়
সীতাকুণ্ডে ২৮ অক্টোবর লগি-বৈঠা দিয়ে হত্যার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল
সীতাকুণ্ডে ২৮ অক্টোবর লগি-বৈঠা দিয়ে হত্যার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল
জাতীয়
লালমাইয়ে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত
লালমাইয়ে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত
মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মতামত দিন।
মন্তব্য করুন