● Breaking
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি কুমিল্লা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার খুলনাসহ ৭ জেলায় নতুন পুলিশ নিয়োগ চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতেে নবনির্বাচিত আমীরদের শপথ গ্রহণ সম্পন্ন ঢাকা মহানগরী উত্তর জামায়াতের নির্বাচিত মজলিসে শূরা সদস্যেদের শপথ গ্রহণ বুড়িচং মোকাম হাজিবাড়ি পরিষদের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন গৌরীপুরে অবৈধ ইটভাটা উচ্ছেদসহ ৫ লাখ ২০ হাজার টাকা জরিমানা
আইন-আদালত

গৌরীপুরে অবৈধ ইটভাটা উচ্ছেদসহ ৫ লাখ ২০ হাজার টাকা জরিমানা

By Sarah Mitchell, Priya Raman, James Okafor, Elena Vasquez and Associated Press · · 1 min read
গৌরীপুরে অবৈধ ইটভাটা উচ্ছেদসহ ৫ লাখ ২০ হাজার টাকা জরিমানা

গৌরীপুরে অবৈধ ইটভাটা উচ্ছেদসহ ৫ লাখ ২০ হাজার টাকা জরিমানা

গৌরীপুরে অবৈধ ইটভাটা উচ্ছেদসহ ৫ লাখ ২০ হাজার টাকা জরিমানা


মোঃ হুমায়ুন কবির, গৌরীপুর:



ময়মনসিংহের গৌরীপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। অভিযানে একটি ইটভাটার চিমনি ও কিলন ভেঙে উচ্ছেদ করা হয়েছে। পাশাপাশি আইন লঙ্ঘনের দায়ে আরও তিনটি ইটভাটাকে মোট ৫ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।


বুধবার (২৫ নভেম্বর) উপজেলার দাড়িয়াপুর, গুজিখাঁ ও মামদিপুর এলাকায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শানিরুল ইসলাম শাওন।


অভিযান সূত্রে জানা যায়, দাড়িয়াপুর এলাকায় সনাতন পদ্ধতিতে পরিচালিত মেসার্স মদিনা ব্রিকসের স্থায়ী চিমনি ও কিলন গুঁড়িয়ে দিয়ে ভাটাটি উচ্ছেদ করা হয়।


অন্যদিকে, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দেওয়া হয়। এর মধ্যে মামদিপুরের মেসার্স ইকো ব্রিকসকে ৩ লাখ টাকা, গুজিখাঁর মেসার্স একতা ব্রিকসকে ১ লাখ ২০ হাজার টাকা এবং মেসার্স বিসমিল্লাহ ব্রিকসকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।


ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাজিয়া উদ্দিন। এ সময় সহকারী পরিচালক মো. আবু সাঈদ ও পরিদর্শক মো. শাহিন আলম উপস্থিত ছিলেন। অভিযানে পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।


পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, বায়ুদূষণ নিয়ন্ত্রণ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। পরিবেশবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি চট্রগ্রাম

সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি

সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি

Sarah Mitchell, Priya Raman, James Okafor, Elena Vasquez and Associated Press · · 1 min read
চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতেে নবনির্বাচিত আমীরদের শপথ গ্রহণ সম্পন্ন চট্রগ্রাম

চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতেে নবনির্বাচিত আমীরদের শপথ গ্রহণ সম্পন্ন

চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতেে নবনির্বাচিত আমীরদের শপথ গ্রহণ সম্পন্ন

Sarah Mitchell, Priya Raman, James Okafor, Elena Vasquez and Associated Press · · 1 min read

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মতামত দিন।

মন্তব্য করুন