● Breaking
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি কুমিল্লা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার খুলনাসহ ৭ জেলায় নতুন পুলিশ নিয়োগ চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতেে নবনির্বাচিত আমীরদের শপথ গ্রহণ সম্পন্ন ঢাকা মহানগরী উত্তর জামায়াতের নির্বাচিত মজলিসে শূরা সদস্যেদের শপথ গ্রহণ বুড়িচং মোকাম হাজিবাড়ি পরিষদের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন গৌরীপুরে অবৈধ ইটভাটা উচ্ছেদসহ ৫ লাখ ২০ হাজার টাকা জরিমানা
চট্রগ্রাম

চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতেে নবনির্বাচিত আমীরদের শপথ গ্রহণ সম্পন্ন

By Sarah Mitchell, Priya Raman, James Okafor, Elena Vasquez and Associated Press · · 1 min read
চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতেে নবনির্বাচিত আমীরদের শপথ গ্রহণ সম্পন্ন

চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতেে নবনির্বাচিত আমীরদের শপথ গ্রহণ সম্পন্ন

চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতেে নবনির্বাচিত আমীরদের শপথ গ্রহণ সম্পন্ন



চট্রগ্রাম প্রতিনিধিঃ


জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আমীর জননেতা আনোয়ারুল আলম চৌধুরী বলেছেন, সংগঠন সম্প্রসারণ ও মজবুতি অর্জনে নিরলস ত্যাগ স্বীকার করতে হবে। আর সংগঠন পরিচালনার পাশাপাশি দেশ গঠনে নির্বাচিত আমীরগণ অগ্রণী ভূমিকা রাখবে।



উপজেলা, থানা ও পৌরসভার রুকনদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত আমীরদের শপথ গ্রহণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


মঙ্গলবার (২৪ অক্টোবর) রাতে সাতকানিয়ার কেরানীহাট এবং বিআইএ মিলনায়তনে অনুষ্ঠিত পৃথক শপথ গ্রহণ অনুষ্ঠানে নির্বাচিত আমীরদের শপথ বাক্য পাঠ করান জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরী।



এতে আরও উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক, জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ জাকারিয়াসহ জেলা ও উপজেলা-থানা কর্মপরিষদ সদস্যবৃন্দ।



জেলা আমীর আরও বলেন, নির্বাচিত আমীরের শপথ একটি কঠিন জিম্মাদারী। আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস রেখে শপথ নেয়ার মধ্যেই এর গুরুত্ব উপলদ্ধি করা যায়। নির্বাচিত ভোট দেয়ার মাধ্যমে তাদের নিকট কঠিন জিম্মাদারী দিয়ে আমরা তার কাছের মানুষ অর্থাৎ কর্মপরিষদ বা রুকনগণ যথাযথ সহযোগিতা করা আরও অনেক বড় কর্তব্য। একটি সক্রিয় টীম গঠনের মাধ্যমে উর্ধ্বতন সংগঠনের নির্দেশনা অনুসরণ করে সংগঠন পরিচালনা করতে পারলেই নির্বাচিত আমীরগণ দেশ ও জনগণের কল্যাণে ভূমিকা রাখা সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন।



২০২৭–২০২৮ সেশনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার উপজেলা, থানা ও পৌরসভার নির্বাচিত আমীরগণের নাম উল্লেখ করা হলঃ


১। অধ্যাপক আবু তাহের লোহাগাড়া, ২। মাওলানা কামাল উদ্দীন সাতকানিয়া, ৩। অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইসমাইল বাঁশখালী,

৪। মাওলানা কুতুব উদ্দীন চন্দনাইশ, ৫। মুহাম্মদ জসিম উদ্দীন পটিয়া, ৬। ডা: খোরশেদ আলম বোয়ালখালী,৭। মাষ্টার আবদুল গণি আনোয়ারা, ৮। মুহাম্মদ নুরুদ্দীন জাহাঙ্গীর কর্ণফুলী, ৯। মাষ্টার সিরাজুল ইসলাম উত্তর সাতকানিয়া (সাংগু) , ১০। মাষ্টার এস.এম. নাছির উদ্দীন কালারপোল, ১১। অধ্যক্ষ হামিদ উদ্দীন আজাদ সাতকানিয়া পৌরসভা, ১২। মাওলানা আবু তাহের বাঁশখালী পৌরসভা, ১৩। মুহাম্মদ জয়নাল আবেদীন বোয়ালখালী পৌরসভা, ১৪। এস এম শাহজাহান মোহনা থানা, ১৫। মুহাম্মদ সেলিম উদ্দিন পটিয়া পৌরসভা, ১৬। মুহাম্মদ নাছির উদ্দীন কেরানীহাট শাখা।

Related Articles

সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি চট্রগ্রাম

সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি

সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি

Sarah Mitchell, Priya Raman, James Okafor, Elena Vasquez and Associated Press · · 1 min read
ঢাকা মহানগরী উত্তর জামায়াতের নির্বাচিত মজলিসে শূরা সদস্যেদের শপথ গ্রহণ জাতীয়

ঢাকা মহানগরী উত্তর জামায়াতের নির্বাচিত মজলিসে শূরা সদস্যেদের শপথ গ্রহণ

ঢাকা মহানগরী উত্তর জামায়াতের নির্বাচিত মজলিসে শূরা সদস্যেদের শপথ গ্রহণ

Sarah Mitchell, Priya Raman, James Okafor, Elena Vasquez and Associated Press · · 1 min read

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মতামত দিন।

মন্তব্য করুন