ঢাকা মহানগরী উত্তর জামায়াতের নির্বাচিত মজলিসে শূরা সদস্যেদের শপথ গ্রহণ
ঢাকা মহানগরী উত্তর জামায়াতের নির্বাচিত মজলিসে শূরা সদস্যেদের শপথ গ্রহণ
ঢাকা মহানগরী উত্তর জামায়াতের নির্বাচিত মজলিসে শূরা সদস্যেদের শপথ গ্রহণ
নিজস্ব প্রতিনিধিঃ
দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চলছে, জাতীয় স্বার্থে যেকোনো বিষয়ে জামায়াত পরামর্শ দেবে : মোহাম্মদ সেলিম উদ্দিন
দেশে একটি যোগ সাজশের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমীর ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।
তিনি বলেন,দেশের স্বার্থে এবং জাতীয় কল্যাণে যেকোনো বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রয়োজনীয় পরামর্শ দিতে প্রস্তুত। দেশের স্থিতিশীলতা, শান্তি ও জনগণের স্বার্থ রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বুধবার (২৫ নভেম্বর ২০২৬) বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে মহানগরীর কার্যালয়ের শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী মিলনায়তনে ২০২৭-২০২৮ কার্যকালের জন্য নির্বাচিত মহানগরী মজলিসে শুরার সদস্যদের শপথ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে যে কোনো বিষয়ে দায়িত্বশীল ও গঠনমূলক ভূমিকা পালন করা প্রয়োজন।
নব-নির্বাচিত মজলিসে শুরার সদস্যদের উদ্দেশে তিনি বলেন, শুরার সদস্য হিসেবে প্রত্যেকের ওপর গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পিত হয়েছে। সংগঠনের নীতি ও আদর্শের আলোকে দায়িত্ব পালনের পাশাপাশি যেকোনো গুরুত্বপূর্ণ বিষয়ে গঠনমূলক পরামর্শ ও মতামত দেয়া আমাদের গঠনতান্ত্রিক দায়িত্ব। পারস্পরিক আলোচনা, পরামর্শ ও সমন্বয়ের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে।
তিনি বলেন, দায়িত্ব কেবল পদ-পদবির বিষয় নয়, বরং এটি আমানত। তাই প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীলতা, আন্তরিকতা ও জবাবদিহির সঙ্গে কাজ করতে হবে। জনগণের প্রত্যাশা পূরণ এবং দেশ ও জাতির কল্যাণে নিজেদের যোগ্যতা ও অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আব্দুর রহমান মূসা, কেন্দ্রীয় নির্বাহি পরিষদ সদস্য ড.মুহাম্মদ রেজাউল করিমসহ ঢাকা মহানগরী উত্তরের নব-নির্বাচিত মজলিসে শুরার সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য-ঢাকা মহানগরী উত্তরের রুকনদের ভোটে প্রথম ধাপে ১৬১জন (১০৯ জন পুরুষ ৫২ জন মহিলা) নির্বাচিত হন।
২য় ধাপে নির্বাচিত শূরা সদস্যদের ভোটে ৪২ জন (৩২ জন পুরুষ ১০ জন মহিলা) নির্বাচিত হন।
মহানগরী আমীর ১৬ জনকে মনোনিত করেন। আজ বিকাল ৩টায় মহিলা শূরা সদস্য ও রাত ৮টায় পুরুষ সদস্যগণ মহানগরী আমীরের পরিচালনায় শপথ গ্রহণ করেন।
Related Articles
চট্রগ্রাম
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি
কুমিল্লা
কুমিল্লা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার
কুমিল্লা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার
কুমিল্লা
খুলনাসহ ৭ জেলায় নতুন পুলিশ নিয়োগ
খুলনাসহ ৭ জেলায় নতুন পুলিশ নিয়োগ
চট্রগ্রাম
চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতেে নবনির্বাচিত আমীরদের শপথ গ্রহণ সম্পন্ন
চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতেে নবনির্বাচিত আমীরদের শপথ গ্রহণ সম্পন্ন
মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মতামত দিন।
মন্তব্য করুন