বুড়িচং মোকাম হাজিবাড়ি পরিষদের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন
বুড়িচং মোকাম হাজিবাড়ি পরিষদের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন
বুড়িচং মোকাম হাজিবাড়ি পরিষদের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন
সৌরভ মাহমুদ হারুন, কুমিল্লাঃ
ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি এবং যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে কুমিল্লার মোকাম হাজিবাড়ি পরিষদের উদ্যোগে আয়োজন করা হয়েছে ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৬।
বুধবার ২৫ নভেম্বর টুর্নামেন্টের খেলা আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও মোকাম ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি এবং আসন্ন ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মোঃ জহিরুল ইসলাম । প্রতিযোগিতায় ১৬টি দল অংশগ্রহণ করবে।
বিশেষ অতিথি অতিথি হিসেবে উপস্থিত উপজেলা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ সেলিম, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক, সাবেক যুগ্ম আহবায়ক ও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ডা. টিপু সুলতান এবং বিশিষ্ট ব্যবসায়ী শাহ জালাল।
, টুর্নামেন্টের ভেন্যু নির্ধারণ করা হয়েছে মোকাম হাজিবাড়ি। প্রতিটি দলের অংশগ্রহণ ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৯৯৯ টাকা। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলের জন্য আকর্ষণীয় পুরস্কার হিসেবে রাখা হয়েছে একটি ফ্রিজ এবং রানার্সআপ দলের জন্য একটি সাইকেল।
টুর্নামেন্ট সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে আয়োজক কমিটি ও পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলোকে নির্ধারিত নিয়মনীতি অনুসরণ করতে হবে। প্রতিটি খেলায় নকআউট পদ্ধতি অনুসরণ করা হবে।
খেলা শুরুর ২০ মিনিট আগে মাঠে উপস্থিত থাকতে হবে। খেলার মাঠে অসদাচরণ বা বিশৃঙ্খলা সৃষ্টি করলে কমিটির সিদ্ধান্ত মেনে নিতে হবে। আবহাওয়া ও বৈদ্যুতিক ত্রুটির কারণে খেলার সময়সূচি পরিবর্তনের ক্ষমতাও কমিটির হাতে থাকবে।
আয়োজকরা জানান, খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে সুস্থ বিনোদনে সম্পৃক্ত করা, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার এবং এলাকার তরুণদের মধ্যে ক্রীড়াচর্চার পরিবেশ গড়ে তোলাই এ আয়োজনের মূল লক্ষ্য।
আয়োজন কমিটর মধ্যে উপস্থিত এবং দায়িত্ব পালন করেন সোহাগ,দেলোয়ার, অনিক, আকিব,জালাল, শুভ, ফয়সাল, অনিক, ফয়সাল, আতিক, আবির, মাহিদুল, হাসান, রিফাত, রাতুল, ছোলমান প্রমূখ।
Related Articles
চট্রগ্রাম
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি
কুমিল্লা
কুমিল্লা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার
কুমিল্লা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার
কুমিল্লা
খুলনাসহ ৭ জেলায় নতুন পুলিশ নিয়োগ
খুলনাসহ ৭ জেলায় নতুন পুলিশ নিয়োগ
চট্রগ্রাম
চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতেে নবনির্বাচিত আমীরদের শপথ গ্রহণ সম্পন্ন
চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতেে নবনির্বাচিত আমীরদের শপথ গ্রহণ সম্পন্ন
মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মতামত দিন।
মন্তব্য করুন