● Breaking
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি কুমিল্লা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার খুলনাসহ ৭ জেলায় নতুন পুলিশ নিয়োগ চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতেে নবনির্বাচিত আমীরদের শপথ গ্রহণ সম্পন্ন ঢাকা মহানগরী উত্তর জামায়াতের নির্বাচিত মজলিসে শূরা সদস্যেদের শপথ গ্রহণ বুড়িচং মোকাম হাজিবাড়ি পরিষদের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন গৌরীপুরে অবৈধ ইটভাটা উচ্ছেদসহ ৫ লাখ ২০ হাজার টাকা জরিমানা
আইন-আদালত

গৌরীপুরে কিশোরকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় যুবক আটক

By Sarah Mitchell, Priya Raman, James Okafor, Elena Vasquez and Associated Press · · 1 min read
গৌরীপুরে কিশোরকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় যুবক আটক

গৌরীপুরে কিশোরকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় যুবক আটক

গৌরীপুরে কিশোরকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় যুবক আটক


মোঃ হুমায়ুন কবির, গৌরীপুরঃ


ময়মনসিংহের গৌরীপুরে ছুরিকাঘাতে শাহীন মিয়া (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত দেলোয়ার হোসেন দিলুকে (৩০) আটক করেছে পুলিশ।



মঙ্গলবার (২৪ নভেম্বর) উপজেলার রামগোপালপুর ইউনিয়নের বলুহা গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় হত্যায় ব্যবহৃত চাকুটিও উদ্ধার করে জব্দ করা হয়েছে।



নিহত শাহীন মিয়া বলুহা গ্রামের সিরাজুল ইসলাম জিন্নাতের ছেলে। আটক দেলোয়ার হোসেন দিলু একই গ্রামের আব্দুল্লাহ মিয়ার ছেলে। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, দিলু এলাকায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি হিসেবে পরিচিত।



প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার এক হাতে লোহার রড এবং অন্য হাতে ছুরি নিয়ে শাহীনের ওপর হামলা চালান দিলু। একপর্যায়ে তাঁর বুকে ছুরিকাঘাত করলে গুরুতর আহত হন শাহীন।



এ সময় স্থানীয় এক নারী তাঁকে বাঁচাতে এগিয়ে আসেন। তিনি প্রথমে নিজের ওড়না এবং পরে শাহীনের মায়ের ওড়না দিয়ে ক্ষতস্থান চেপে ধরে রক্তক্ষরণ বন্ধের চেষ্টা করেন। পাশাপাশি টিনের দরজায় আঘাত করে ও চিৎকার দিয়ে আশপাশের লোকজনের সাহায্য চান। তাঁর জা নামাজ থেকে উঠে বাইরে এসে প্রতিবেশীদের খবর দেন। তবে এর মধ্যেই শাহীন নিস্তেজ হয়ে পড়েন।



প্রত্যক্ষদর্শী ওই নারী জানান, ঘরের ভেতর থেকে হামলার ঘটনা দেখে তিনি চিৎকার করে দিলুকে থামানোর চেষ্টা করেন। কিন্তু এর আগেই শাহীনের বুকে ছুরিকাঘাত করা হয়। পরে রক্তক্ষরণ বন্ধ করতে আপ্রাণ চেষ্টা করেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।

ঘটনার পর স্থানীয় লোকজন দিলুকে আটক করে মারধরের পর পুলিশের কাছে সোপর্দ করেন।



এদিকে, স্থানীয় এক বাসিন্দা অভিযোগ করেন, দিলু আগে লাঠি নিয়ে চলাফেরা করলেও সম্প্রতি ছুরি ও দা নিয়ে ঘুরতেন। বড় ধরনের কোনো অঘটনের আশঙ্কায় ঘটনার তিন দিন আগে তিনি দিলুর বড় ভাইকে সতর্ক করেছিলেন। বিষয়টি দেখার আশ্বাস দেওয়া হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ তাঁর।



খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকুটি উদ্ধার করে। গৌরীপুর থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজ জানান, উদ্ধার করা চাকু দিয়েই শাহীনকে আঘাত করা হয়েছে। চাকুটি জব্দ করা হয়েছে।



গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত দিলুকে হেফাজতে নেয়। স্থানীয় লোকজনের মারধরে তিনি আহত হওয়ায় তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।



ওসি আরও জানান, শাহীনের মরদেহ গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Related Articles

সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি চট্রগ্রাম

সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি

সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি

Sarah Mitchell, Priya Raman, James Okafor, Elena Vasquez and Associated Press · · 1 min read
চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতেে নবনির্বাচিত আমীরদের শপথ গ্রহণ সম্পন্ন চট্রগ্রাম

চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতেে নবনির্বাচিত আমীরদের শপথ গ্রহণ সম্পন্ন

চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতেে নবনির্বাচিত আমীরদের শপথ গ্রহণ সম্পন্ন

Sarah Mitchell, Priya Raman, James Okafor, Elena Vasquez and Associated Press · · 1 min read

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মতামত দিন।

মন্তব্য করুন