বুড়িচংয়ে ডিবি পরিচয়ে সড়কে ত্রাস সৃষ্টির অভিযোগে আটক-৩
বুড়িচংয়ে ডিবি পরিচয়ে সড়কে ত্রাস সৃষ্টির অভিযোগে আটক-৩
বুড়িচংয়ে ডিবি পরিচয়ে সড়কে ত্রাস সৃষ্টির অভিযোগে আটক-৩
সৌরভ মাহমুদ হারুন, কুমিল্লা উত্তরঃ
সড়কে ডিবি পুলিশের পরিচয় দিয়ে এক সিএনজিচালকের পথরোধ, চালকের বস্তায় অবৈধ মালামাল থাকার অজুহাত এবং পরিচয়পত্র দেখতে চাওয়ায় মারধরের অভিযোগ—এমন ঘটনায় কুমিল্লার বুড়িচং উপজেলার চড়ানল এলাকায় তিন যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলার রাজাপুর ইউনিয়নের চড়ানল এলাকায় কুমিল্লা–বাগড়া সড়কে এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) তাঁদের আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
আটক ব্যক্তিরা হলেন বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের মীরপুর উত্তরপাড়ার মৃত রহুল আমিনের ছেলে মো. সাদ্দাম হোসেন রিয়াজ (২৩), রাজাপুর ইউনিয়নের মসজিদপাড়ার আলমগীর হোসেনের ছেলে মো. ফাহিম হোসেন ওরফে সাইম (১৯) এবং একই এলাকার মো. আবুল হোসেনের ছেলে মো. এনামুল হাসান (১৯)।
পুলিশ সূত্রে জানা যায়, সিএনজিচালিত অটোরিকশার চালক মো. আবু কাউছার (৪০) চালের বস্তা নিয়ে বাড়ি ফিরছিলেন।
পথে চড়ানল এলাকায় ওই তিন যুবক তাঁর অটোরিকশার গতিরোধ করেন। নিজেদের ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে তাঁরা চালের বস্তায় অবৈধ মালামাল রয়েছে বলে দাবি করেন।
চালকের কাছে তাঁদের পরিচয় সন্দেহজনক মনে হলে তিনি পরিচয়পত্র দেখতে চান।
অভিযোগ, এতে ক্ষিপ্ত হয়ে তাঁরা তাঁকে গালমন্দ ও ভয়ভীতি প্রদর্শনের পাশাপাশি চড়-থাপ্পড় মারেন।
এ সময় প্রায় ১০ থেকে ১৫ মিনিট তাঁর অটোরিকশাটি আটকে রাখা হয়।
পরে চালক আবু কাউছার বুড়িচং থানায় খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে আটক করে।
পুলিশ সূত্রের দাবি, জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা এর আগেও ডিবি পুলিশের পরিচয় দিয়ে বিভিন্ন ধরনের অভিযান চালানোর কথা জানিয়েছেন।
এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে বুড়িচং থানায় নিয়মিত মামলা করা হয়েছে।
বৃহস্পতিবার তাঁদের কুমিল্লার আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।
বিষয়টি বৃহস্পতিবার দুপুরে নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফুর রহমান।
Related Articles
জাতীয়
কুমিল্লার শ্রেষ্ঠ পিআইও লাকসামের আহমদ উল্লাহ সবুজ
কুমিল্লার শ্রেষ্ঠ পিআইও লাকসামের আহমদ উল্লাহ সবুজ
জাতীয়
মুরাদনগরে চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার
মুরাদনগরে চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার
জাতীয়
আগামীকাল ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ
আগামীকাল ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ
জাতীয়
সীতাকুণ্ডে ২৮ অক্টোবর লগি-বৈঠা দিয়ে হত্যার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল
সীতাকুণ্ডে ২৮ অক্টোবর লগি-বৈঠা দিয়ে হত্যার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল
মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মতামত দিন।
মন্তব্য করুন