● Breaking
বুড়িচংয়ে যুবদল নেতার ভাইয়ের পুকুরে বিষ ঢেলে ৩০ লাখ টাকার মাছ নিধন গাইবান্ধায় মা-ছেলের রহস্যজনক মৃত্যু ! সতীন আটক র‍্যাব সদস্য হত্যাসহ একাধিক অভিযোগে জঙ্গল সলিমপুরে ইয়াসিন নেটওয়ার্কের ৬ সদস্য গ্রেপ্তার নারী আসামী ধরতে গিয়ে না পেয়ে স্বামীকে হাতকড়া লাগাতে গিয়ে ধস্তাধস্তিতে ঘটনাস্থলেই প্রাণ গেল স্বামীর পদত্যাগ করলেন সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক মেয়েকে আনতে গিয়ে জামাইয়ের পিটুনিতে বৃদ্ধ শশুর নিহত ! রাজধানীর বাড্ডায় বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
আইন-আদালত

বুড়িচংয়ে মাদক ব্যবসার প্রতিবাদ করায় হামলায়ে আহত-৬

By Sarah Mitchell, Priya Raman, James Okafor, Elena Vasquez and Associated Press · · 1 min read
বুড়িচংয়ে মাদক ব্যবসার প্রতিবাদ করায় হামলায়ে আহত-৬

বুড়িচংয়ে মাদক ব্যবসার প্রতিবাদ করায় হামলায়ে আহত-৬

বুড়িচংয়ে মাদক ব্যবসার প্রতিবাদ করায় হামলায়ে আহত-৬



সৌরভ মাহমুদ হারুন, কুমিল্লা উত্তরঃ



কুমিল্লার বুড়িচং উপজেলার খারেরায় মাদক ব্যবসার প্রতিবাদ করায় এক ব্যক্তির পরিবারের সদস্য ও স্বজনদের ওপর হামলা, মারধর এবং দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে স্থানীয় একটি মাদক চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় নারী-পুরুষসহ ৫-৬ জন  আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গত সোমবার বিকেলে। ঘটনার পর নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেছেন অভিযোগকারী ও তাঁর পরিবারের সদস্যরা।



এ ঘটনায় সোমবার রাতে বুড়িচং থানায় মামলা দায়ের করার পর ওই রাতে পুলিশ অভিযান চালিয়ে নারী পুরুষ সহ তিন জন আসামি কে গ্রেফতার করেছে। অভিযোগ দায়েরকরেন উপজেলার বাকশীমূল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের খাড়েরা পূর্বপাড়া গ্রামের বাসিন্দা আবদুল মান্নান (৬২)। তিনি অভিযোগে ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে অভিযুক্ত করেছেন।



লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্তদের মধ্যে কয়েকজন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগকারীর দাবি। তাঁদের মাদক কারবারের কারণে এলাকার যুবসমাজ বিপথগামী হচ্ছে এবং সামাজিক পরিবেশ বিনষ্ট হচ্ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ নিয়ে প্রতিবাদ করায় অভিযুক্তদের সঙ্গে অভিযোগকারী পরিবারের বিরোধের সৃষ্টি হয়।



অভিযোগে বলা হয়, গত ১৫ নভেম্বর রোববার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে খারেরা গ্রামের আবদুল জলিলের মুরগির খামারের সামনে মাদকবিরোধী তৎপরতার সময় অভিযুক্তদের সঙ্গে স্থানীয় কয়েকজনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে রাত আনুমানিক ৯টার দিকে খাড়েরা পূর্বপাড়া ফেরকানিয়া পাঞ্জেগানা মসজিদের সামনে অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘবদ্ধভাবে উপস্থিত হয়ে হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।



অভিযোগকারীর ভাষ্য অনুযায়ী, হামলাকারীরা ধারালো দা, ছুরি, লোহার রড ও অন্যান্য দেশীয় অস্ত্র দিয়ে তাঁদের ওপর আক্রমণ করে। এতে কয়েকজন আহত হন। অভিযোগে আরও উল্লেখ করা হয়, হামলার সময় কয়েকজনকে কুপিয়ে ও মারধর করে রক্তাক্ত জখম করা হয়।


স্থানীয় লোকজন এগিয়ে এলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরে আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়।

আবদুল মান্নান অভিযোগে আরও দাবি করেন, মাদকবিরোধী প্রতিবাদ দমিয়ে রাখতে অভিযুক্তরা তাঁদের পরিবারের সদস্য ও স্বজনদের নানাভাবে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছেন। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।



সোমবার রাতে পুলিশ অভিযান চালিয়ে ৩ জন কে আটক করেছে। লিমা আক্তার (২৪) স্বামী মৃ শাকিল মিয়া, গুলশান আরা বেগম (৩৭) স্বামী মোঃ শহীদ মিয়া ও রাকিবুল হাসান রকি (৩০) পিতা আমিন মিয়া।



অভিযোগকারী আবদুল মান্নান ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।


এ ব্যাপারে বুড়িচং থানার সেকেন্ড অফিসার রাকিবুল হাসান জানান এ ঘটনায় বুড়িচং থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার রাতে পুলিশ অভিযান চালিয়ে নারী পুরুষ সহ ৩ জন কে গ্রেফতার করা হয়েছে। আসামিদের কে মঙ্গলবার কুমিল্লা কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

Related Articles

র‍্যাব সদস্য হত্যাসহ একাধিক অভিযোগে জঙ্গল সলিমপুরে ইয়াসিন নেটওয়ার্কের ৬ সদস্য গ্রেপ্তার আইন-আদালত

র‍্যাব সদস্য হত্যাসহ একাধিক অভিযোগে জঙ্গল সলিমপুরে ইয়াসিন নেটওয়ার্কের ৬ সদস্য গ্রেপ্তার

র‍্যাব সদস্য হত্যাসহ একাধিক অভিযোগে জঙ্গল সলিমপুরে ইয়াসিন নেটওয়ার্কের ৬ সদস্য গ্রেপ্তার

Sarah Mitchell, Priya Raman, James Okafor, Elena Vasquez and Associated Press · · 1 min read
নারী আসামী ধরতে গিয়ে না পেয়ে স্বামীকে হাতকড়া লাগাতে গিয়ে ধস্তাধস্তিতে ঘটনাস্থলেই প্রাণ গেল স্বামীর আইন-আদালত

নারী আসামী ধরতে গিয়ে না পেয়ে স্বামীকে হাতকড়া লাগাতে গিয়ে ধস্তাধস্তিতে ঘটনাস্থলেই প্রাণ গেল স্বামীর

নারী আসামী ধরতে গিয়ে না পেয়ে স্বামীকে হাতকড়া লাগাতে গিয়ে ধস্তাধস্তিতে ঘটনাস্থলেই প্রাণ গেল স্বামীর

Sarah Mitchell, Priya Raman, James Okafor, Elena Vasquez and Associated Press · · 1 min read

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মতামত দিন।

মন্তব্য করুন