● Breaking
বরুড়ায় তাহের স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান সম্পন্ন আছিয়া আক্তার ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষায় লাকসামসহ ৩ উপজেলার ২’শ শিক্ষার্থীর অংশগ্রহন ৩ দফা দাবিতে আগামী সোমবার থেকে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট অপরাধের নিরাপদ জুন লালমাই পাহাড় আদর্শ সদর দক্ষিণ ৩নং দূর্গাপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন ব্রাহ্মণপাড়ায়া আগুনে পুড়ে ছাই ১২ দোকানের ৮ কোটি টাকার ক্ষতি বেড়ায় বর্ণাঢ্য র‍্যালি ও বিনামূল্যে চিকিৎসাসেবার মধ্য দিয়ে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
কুমিল্লা

ব্রাহ্মণপাড়ায়া আগুনে পুড়ে ছাই ১২ দোকানের ৮ কোটি টাকার ক্ষতি

By Sarah Mitchell, Priya Raman, James Okafor, Elena Vasquez and Associated Press · · 1 min read
ব্রাহ্মণপাড়ায়া আগুনে পুড়ে ছাই ১২ দোকানের ৮ কোটি টাকার ক্ষতি

ব্রাহ্মণপাড়ায়া আগুনে পুড়ে ছাই ১২ দোকানের ৮ কোটি টাকার ক্ষতি

ব্রাহ্মণপাড়ায়া আগুনে পুড়ে ছাই ১২ দোকানের ৮ কোটি টাকার ক্ষতি


সৌরভ মাহমুদ হারুন, কুমিল্লা উত্তরঃ



​কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় সাহেবাবাদ দক্ষিণ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রাথমিকভাবে প্রায় ৮ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন স্থানীয় ব্যবসায়ী ও ক্ষতিগ্রস্তরা।



 শনিবার (১৪ নভেম্বর) ভোর ৪টা ১০ মিনিটের দিকে উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের সাহেবাবাদ দক্ষিণ বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।



​স্থানীয় সূত্রে জানা যায়, আগুনে পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে জ্বালানি তেল, গ্যাস সিলিন্ডার, নির্মান সামগ্রী টিনের দোকান, সেলুন ও স্টুডিওসহ বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। মুহূর্তের মধ্যে আগুন চারপাশে ছড়িয়ে পড়ায় দোকানগুলোর ভেতরে থাকা কোনো মালামালই রক্ষা করা সম্ভব হয়নি।


এতে ব্যবসায়ীরা সর্বস্বান্ত হয়ে পড়েছেন। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।



​খবর পেয়ে বুড়িচং ও কুমিল্লার ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দীর্ঘ চেষ্টার পর সকাল ৭টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।



​এ বিষয়ে কুমিল্লা ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইকবাল হোসেন জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দীর্ঘ চেষ্টার পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।



​ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসকে আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা করে। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।


’

​ঘটনাস্থল পরিদর্শন করে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন্নী ইসলাম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি ঘটনাস্থলে ছুটে যান এবং ফায়ার সার্ভিস ও স্থানীয় এলাকাবাসীর সঙ্গে সমন্বয় করে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। এই দুর্ঘটনায় ১০-১২টি দোকান পুড়ে যাওয়ার পাশাপাশি কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।

Related Articles

বরুড়ায় তাহের স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান সম্পন্ন শিক্ষা-সাহিত্য

বরুড়ায় তাহের স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান সম্পন্ন

বরুড়ায় তাহের স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান সম্পন্ন

Sarah Mitchell, Priya Raman, James Okafor, Elena Vasquez and Associated Press · · 1 min read
আছিয়া আক্তার ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষায় লাকসামসহ ৩ উপজেলার ২’শ শিক্ষার্থীর অংশগ্রহন কুমিল্লা

আছিয়া আক্তার ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষায় লাকসামসহ ৩ উপজেলার ২’শ শিক্ষার্থীর অংশগ্রহন

আছিয়া আক্তার ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষায় লাকসামসহ ৩ উপজেলার ২’শ শিক্ষার্থীর অংশগ্রহন

Sarah Mitchell, Priya Raman, James Okafor, Elena Vasquez and Associated Press · · 1 min read

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মতামত দিন।

মন্তব্য করুন