৩ দফা দাবিতে আগামী সোমবার থেকে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট
৩ দফা দাবিতে আগামী সোমবার থেকে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট
৩ দফা দাবিতে আগামী সোমবার থেকে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট
সিলেট প্রতিনিধিঃ
সিলেটে তিন দফা দাবিতে আগামী সোমবার (১৬ নভেম্বর) ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়েছেন জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নেতারা।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে নগরীর দক্ষিণ সুরমার বাবনা পয়েন্টে ইউনিয়নের কার্যালয়ে আয়োজিত এক সভা থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
সভায় সিলেট জেলা সড়ক পরিবহন মালিক ও শ্রমিক সমন্বয় পরিষদের নেতারাও উপস্থিত ছিলেন। সভায় শ্রমিক নেতারা তাদের তিন দফা দাবি তুলে ধরেন। এসব দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়া হয়েছে।
শ্রমিক ইউনিয়নের দাবিগুলোর মধ্যে প্রথমটি হলো সংগঠনের সভাপতি হাজী ময়নুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আকবর রাজন, কোষাধ্যক্ষ আব্দুস শহিদসহ অন্যান্য শ্রমিক নেতার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার।
দ্বিতীয় দাবিতে সিএনজিচালিত অটোরিকশা, ইমা-লেগুনা ও মাইক্রোবাসের জন্য নির্ধারিত পার্কিংয়ের জায়গা নিশ্চিত করার কথা বলা হয়েছে।
এ ছাড়া ট্রাক ও পিকআপের মালামাল ইজিবাইক ও টমটমে পরিবহন বন্ধ, নগরী থেকে ব্যাটারিচালিত রিকশা, ইজিবাইক ও টমটম প্রত্যাহার এবং সিএনজিচালিত অটোরিকশার ব্যাংক চালানের নম্বর প্রদানের দাবি জানিয়েছেন
সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের (রেজি. নং বি-১৪১৮) সভাপতি হাজী ময়নুল ইসলামের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। এতে সঞ্চালনা করেন ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আকবর রাজন।
সভায় বক্তব্য দেন ইউনিয়নের কার্যকরী সভাপতি সাহেব আলী, সহসাধারণ সম্পাদক মাহবুব মিয়া, সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত, প্রচার সম্পাদক হারিছ আলী, কোষাধ্যক্ষ আব্দুস শহিদ এবং সদস্য শেখ আজিজ, সাইফুল ইসলাম, শাহাব উদ্দিন ও শেখ ফরিদ।
Related Articles
শিক্ষা-সাহিত্য
বরুড়ায় তাহের স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান সম্পন্ন
বরুড়ায় তাহের স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান সম্পন্ন
কুমিল্লা
আছিয়া আক্তার ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষায় লাকসামসহ ৩ উপজেলার ২’শ শিক্ষার্থীর অংশগ্রহন
আছিয়া আক্তার ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষায় লাকসামসহ ৩ উপজেলার ২’শ শিক্ষার্থীর অংশগ্রহন
কুমিল্লা
অপরাধের নিরাপদ জুন লালমাই পাহাড়
অপরাধের নিরাপদ জুন লালমাই পাহাড়
রাজনীতি
আদর্শ সদর দক্ষিণ ৩নং দূর্গাপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন
আদর্শ সদর দক্ষিণ ৩নং দূর্গাপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন
মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মতামত দিন।
মন্তব্য করুন