● Breaking
বরুড়ায় তাহের স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান সম্পন্ন আছিয়া আক্তার ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষায় লাকসামসহ ৩ উপজেলার ২’শ শিক্ষার্থীর অংশগ্রহন ৩ দফা দাবিতে আগামী সোমবার থেকে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট অপরাধের নিরাপদ জুন লালমাই পাহাড় আদর্শ সদর দক্ষিণ ৩নং দূর্গাপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন ব্রাহ্মণপাড়ায়া আগুনে পুড়ে ছাই ১২ দোকানের ৮ কোটি টাকার ক্ষতি বেড়ায় বর্ণাঢ্য র‍্যালি ও বিনামূল্যে চিকিৎসাসেবার মধ্য দিয়ে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
কুমিল্লা

আছিয়া আক্তার ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষায় লাকসামসহ ৩ উপজেলার ২’শ শিক্ষার্থীর অংশগ্রহন

By Sarah Mitchell, Priya Raman, James Okafor, Elena Vasquez and Associated Press · · 1 min read
আছিয়া আক্তার ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষায় লাকসামসহ ৩ উপজেলার ২’শ শিক্ষার্থীর অংশগ্রহন

আছিয়া আক্তার ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষায় লাকসামসহ ৩ উপজেলার ২’শ শিক্ষার্থীর অংশগ্রহন

আছিয়া আক্তার ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষায় লাকসামসহ ৩ উপজেলার ২’শ শিক্ষার্থীর অংশগ্রহন




লালমাই প্রতিনিধিঃ


কুমিল্লার লালমাইয়ে আছিয়া আক্তার ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।



শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় লালমাই উপজেলার কাপাশতলায় অবস্থিত স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান মিশন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।


এতে লালমাই, বরুড়া ও লাকসাম উপজেলার ষষ্ঠ থেকে নবম শ্রেণির ২ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।



পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন আছিয়া আক্তার ফাউন্ডেশনের চেয়ারম্যান আছিয়া আক্তার, বাংলাদেশ কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশন লালমাই উপজেলা শাখার সভাপতি মো. উসমান গনী মজুমদার, মিশন স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান ডা. কাজী মো. বাকের হোসেন, প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মো. ইমরান হোসেন, বাংলাদেশ কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশন লালমাই উপজেলা শাখার সদস্য ও প্রেমনল আইডিয়েল স্কুলের প্রধান শিক্ষক মো. ইকরাম।



এ সময় অতিথিরা পরীক্ষার সার্বিক পরিবেশ ও শিক্ষার্থীদের অংশগ্রহণ পর্যবেক্ষণ করেন। পাশাপাশি শিক্ষার্থীদের মেধা বিকাশে এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।



আয়োজক সূত্রে জানা যায়, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা, তাদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি এবং শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানোর উদ্দেশ্যে এ মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে অনুপ্রেরণা জোগাবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।



এ সময় আছিয়া আক্তার ফাউন্ডেশনের চেয়ারম্যান আছিয়া আক্তার সবার কাছে দোয়া কামনা করে বলেন, শিক্ষার প্রসারে কাজ করার পাশাপাশি সমাজের অবহেলিত ও অসহায় মানুষের পাশে যেন সবসময় দাঁড়াতে পারেন, সে জন্য তিনি সবার দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করেন।


আছিয়া আক্তার ফাউন্ডেশনের এ উদ্যোগ স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Related Articles

বরুড়ায় তাহের স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান সম্পন্ন শিক্ষা-সাহিত্য

বরুড়ায় তাহের স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান সম্পন্ন

বরুড়ায় তাহের স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান সম্পন্ন

Sarah Mitchell, Priya Raman, James Okafor, Elena Vasquez and Associated Press · · 1 min read
আদর্শ সদর দক্ষিণ ৩নং দূর্গাপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন রাজনীতি

আদর্শ সদর দক্ষিণ ৩নং দূর্গাপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন

আদর্শ সদর দক্ষিণ ৩নং দূর্গাপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন

Sarah Mitchell, Priya Raman, James Okafor, Elena Vasquez and Associated Press · · 1 min read

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মতামত দিন।

মন্তব্য করুন