বেড়ায় বর্ণাঢ্য র্যালি ও বিনামূল্যে চিকিৎসাসেবার মধ্য দিয়ে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
বেড়ায় বর্ণাঢ্য র্যালি ও বিনামূল্যে চিকিৎসাসেবার মধ্য দিয়ে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
বেড়ায় বর্ণাঢ্য র্যালি ও বিনামূল্যে চিকিৎসাসেবার মধ্য দিয়ে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
মোঃ রিফাত, পাবনাঃ
পাবনার বেড়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় “বিশ্ব ডায়াবেটিস দিবস” পালিত হয়েছে। “ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্থানীয় সাধারণ মানুষের মাঝে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ‘বেড়া ডায়াবেটিস সমিতি’ এই বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করে।
১৪ নভেম্বর, ২০২৬ খ্রিষ্টাব্দে আয়োজিত এই দিবসের কর্মসূচির শুরুতে নির্ধারিত সময় অনুযায়ী সকাল ৯:০০ ঘটিকায় একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়।
র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এরপর সকাল ৯:০টা থেকে দুপুর ১:০০ টা পর্যন্ত সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়।
দিনব্যাপী এই সেবামূলক কার্যক্রমে এলাকার বিশিষ্ট চিকিৎসকবৃন্দের পরামর্শ নিতে দূর-দূরান্ত থেকে আগত রোগীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়।
সকাল ১১:০০ ঘটিকায় বেড়া ডায়াবেটিস সমিতি ভবন বা ‘বেডাস মিলনায়তনে’ এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বেড়া ডায়াবেটিস সমিতির সভাপতি সাইফুল ইসলাম ইলিয়াসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেড়া উপজেলা নির্বাহী অফিসার রুনাল্ট চাকমা।
এছাড়া অনুষ্ঠানে সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহসহ এলাকার অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, ডায়াবেটিস একটি নীরব ঘাতক রোগ।
এ বিষয়ে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। রোগ শনাক্ত হওয়ার পর কালক্ষেপণ না করে সময়মতো সঠিক চিকিৎসা ও জীবনযাত্রায় পরিবর্তন আনার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তাঁরা।
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষ্যে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগীদের সেবা প্রদান করেন—আলহাজ্ব ডাঃ এম. এ. বাসেত খান (এমবিবিএস, ঢাকা মেডিকেল কলেজ)—বিশেষজ্ঞ: কমিউনিটি মেডিসিন ও সনোলজিস্ট।
ডাঃ মোঃ সোহানুর রহমান (এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এফসিপিএস পার্ট-১ - ইউরোলজি)—চর্ম, যৌন, এলার্জি, কিডনি, মূত্রথলী কিংবা মূত্রথলীতে পাথর, প্রস্রাবজনিত সমস্যা, অন্ডকোষের রোগ এবং প্রজননতন্ত্র বা যৌন অঙ্গের যাবতীয় রোগের চিকিৎসক।
ডাঃ মোঃ রিফাত উদ্দিন আহম্মেদ (এমবিবিএস, সিসিডি-বারডেম)—ডায়াবেটিক, মেডিসিন, বাত-ব্যথা, গ্যাস্ট্রোলজি, মাথা ঘোড়া, মাথা ব্যথা, ঘাড় ও কোমর ব্যথা, জ্বর, ঠান্ডা, কাশি, হরমোন এবং হৃদরোগের চিকিৎসক।
পাবনা এবং তৎসংলগ্ন সিরাজগঞ্জ জেলার বিস্তীর্ণ এলাকার মানুষের মধ্যে ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা তৈরি এবং দুস্থ মানুষদের চিকিৎসাসেবা প্রদানের ব্রত নিয়ে ডাক-বাংলা রোড, বেড়া, পাবনা-স্থিত নিজস্ব কার্যালয়ে প্রতিষ্ঠিত হয়েছিল ‘বেড়া ডায়াবেটিস সমিতি’।
এদিনের সফল কর্মসূচিতে এলাকার সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ব্যাপক উৎসাহ আয়োজনটিকে সাফল্যমন্ডিত করেছে।
Related Articles
শিক্ষা-সাহিত্য
বরুড়ায় তাহের স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান সম্পন্ন
বরুড়ায় তাহের স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান সম্পন্ন
কুমিল্লা
আছিয়া আক্তার ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষায় লাকসামসহ ৩ উপজেলার ২’শ শিক্ষার্থীর অংশগ্রহন
আছিয়া আক্তার ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষায় লাকসামসহ ৩ উপজেলার ২’শ শিক্ষার্থীর অংশগ্রহন
সিলেট
৩ দফা দাবিতে আগামী সোমবার থেকে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট
৩ দফা দাবিতে আগামী সোমবার থেকে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট
কুমিল্লা
অপরাধের নিরাপদ জুন লালমাই পাহাড়
অপরাধের নিরাপদ জুন লালমাই পাহাড়
মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মতামত দিন।
মন্তব্য করুন