● Breaking
বিজয়ের মাসে আ'লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড জনগণ মেনে নেবে নাঃ আবুল কালাম এমপি লাকসামে মানবতার ব্লাড ব্যাংকের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে চট্টগ্রামে এনসিপির প্রতিবাদ সভা ও বিক্ষোভ মশাল মিছিল মনোহরগঞ্জে প্রাইভেটকার ধাক্কায় অটোরিকশার ২ আরোহী আহত লাকসামে ‘আল ফাতিহা ড্রাই ফ্রুটস অ্যান্ড ডিপার্টমেন্টাল স্টোর’র শুভ উদ্বোধন জাতিসংঘের আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনের সংবাদ সংগ্রহে লাকসামের নাজমুল ফেসবুকে ‘অসংলগ্ন অডিও বক্তব্য’ ছড়িয়ে পড়ার অভিযোগে লাকসামে বিএনপি নেতাকে শোকজ
জাতীয়

ব্রাহ্মণপাড়ায় বিষাক্ত কেমিক্যালে পাকানো কলা বিক্রি

By Sarah Mitchell, Priya Raman, James Okafor, Elena Vasquez and Associated Press · · 1 min read
ব্রাহ্মণপাড়ায় বিষাক্ত কেমিক্যালে পাকানো কলা বিক্রি

ব্রাহ্মণপাড়ায় বিষাক্ত কেমিক্যালে পাকানো কলা বিক্রি

ব্রাহ্মণপাড়ায় বিষাক্ত কেমিক্যালে পাকানো কলা বিক্রি



সৌরভ মাহমুদ হারুন, কুমিল্লাি উত্তরঃ



​একশ্রেণির অসাধু ব্যবসায়ী ও লোভী আড়তদারের খামখেয়ালিপনায় সাধারণ মানুষের জীবন ও স্বাস্থ্য আজ চরম এক সংকটের মুখে। সামান্য কিছু বাড়তি মুনাফার লোভে মানুষের পবিত্র প্রাণশক্তি নিয়ে এই ছিনিমিনি খেলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।





​ব্রাহ্মণপাড়ার বিভিন্ন হাটবাজার, অলিগলি কিংবা ভ্রাম্যমাণ ভ্যান—সবখানেই এখন শোভা পাচ্ছে চকচকে হলুদ রঙের লোভনীয় সব কলা। কিন্তু বাহ্যিক এই রূপের পেছনে লুকিয়ে আছে এক ভয়ানক বিষাক্ত সত্য। গাছ থেকে অপরিপক্ব, কাঁচা অবস্থাতেই নামিয়ে আনা হচ্ছে এসব কলা। এরপর আড়তের অন্ধকার প্রকোষ্ঠে চলে এক নির্মম কারসাজি।



​মানুষের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর ও দাহ্য কেমিক্যাল স্প্রে করে মাত্র এক রাতের ব্যবধানে কলার গায়ে ফুটিয়ে তোলা হয় কৃত্রিম সোনালি রং। বাইরে থেকে তা দেখতে যত আকর্ষণীয়ই লাগুক না কেন, ভেতরে তা রয়ে যায় কাঁচা, শক্ত ও বিষাক্ত। না বুঝে প্রিয় সন্তানের মুখের সামনে কিংবা পরিবারের বয়স্ক মানুষের হাতে যখন এই বিষাক্ত ফল তুলে দিচ্ছেন মায়েরা, তখন তারা ঘুণাক্ষরেও টের পাচ্ছেন না যে, এর মাধ্যমে শরীরে প্রবেশ করছে এক মরণব্যাধির বীজ।




​এ বিষয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা শেখ মোহাম্মদ হাসিবুর রেজার কণ্ঠেও ঝরে পড়েছে গভীর শঙ্কা। তিনি স্পষ্ট ভাষায় সতর্ক করে বলেছেন—​"বিষাক্ত কেমিক্যাল ও দাহ্য পদার্থযুক্ত ফলমূল গ্রহণ স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এটি খাওয়ার পরপরই বমি ভাব, পেটের পীড়া ও ডায়রিয়া দেখা দিতে পারে।"



​শুধু তাই নয়, এই ধীরগতির বিষ দীর্ঘমেয়াদে সরাসরি আঘাত হানছে মানুষের শরীরের সবচেয়ে সংবেদনশীল দুটি অঙ্গ—লিভার ও কিডনির ওপর। এর পরিণামে আস্তে আস্তে অকার্যকর হয়ে পড়তে পারে একটি তাজা প্রাণ, যা কোনোভাবেই কাম্য নয়।



​প্রশাসনের কঠোর পদক্ষেপের প্রত্যাশা -​সাধারণ মানুষের এই অসহায়ত্ব ও স্বাস্থ্যঝুঁকির খবর শোনার পর ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন্নী ইসলাম আশার আলো দেখিয়ে বলেছেন, "আমি অচিরেই বাজার মনিটরিং করে যারা কেমিক্যাল দিয়ে কলা পাকায়, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।"



​কিন্তু কেবল আশ্বাস নয়, স্থানীয় সচেতন মহলের দাবি—অতি দ্রুত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব অসাধু ব্যবসায়ী ও আড়তদারদের আইনের কঠোর কাঠগড়ায় দাঁড় করাতে হবে। দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমেই কেবল এই অমানবিক অপকর্ম চিরতরে বন্ধ করা সম্ভব।

Related Articles

বিজয়ের মাসে আ'লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড জনগণ মেনে নেবে নাঃ আবুল কালাম এমপি রাজনীতি

বিজয়ের মাসে আ'লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড জনগণ মেনে নেবে নাঃ আবুল কালাম এমপি

বিজয়ের মাসে আ'লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড জনগণ মেনে নেবে নাঃ আবুল কালাম এমপি

Sarah Mitchell, Priya Raman, James Okafor, Elena Vasquez and Associated Press · · 1 min read
স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে চট্টগ্রামে  এনসিপির প্রতিবাদ সভা ও বিক্ষোভ মশাল মিছিল চট্রগ্রাম

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে চট্টগ্রামে এনসিপির প্রতিবাদ সভা ও বিক্ষোভ মশাল মিছিল

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে চট্টগ্রামে এনসিপির প্রতিবাদ সভা ও বিক্ষোভ মশাল মিছিল

Sarah Mitchell, Priya Raman, James Okafor, Elena Vasquez and Associated Press · · 1 min read

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মতামত দিন।

মন্তব্য করুন