লাকসামে ‘আল ফাতিহা ড্রাই ফ্রুটস অ্যান্ড ডিপার্টমেন্টাল স্টোর’র শুভ উদ্বোধন
লাকসামে ‘আল ফাতিহা ড্রাই ফ্রুটস অ্যান্ড ডিপার্টমেন্টাল স্টোর’র শুভ উদ্বোধন
লাকসামে ‘আল ফাতিহা ড্রাই ফ্রুটস অ্যান্ড ডিপার্টমেন্টাল স্টোর’র শুভ উদ্বোধন
লাকসাম প্রতিনিধি:
কুমিল্লার লাকসাম উত্তর বাজারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে আধুনিক ও মানসম্মত পণ্যের নতুন বিপণন কেন্দ্র ‘আল ফাতিহা ড্রাই ফ্রুটস অ্যান্ড ডিপার্টমেন্টাল স্টোর’ (Al Fatiha Dry Fruits & Departmental Store)।
বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) দুপুরে ফিতা কেটে ও দোয়া মোনাজাতের মাধ্যমে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক। ফিতা কেটে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন লাকসাম জুয়েলারি সমিতির সভাপতি ও পৌরসভা বিএনপির সিনিয়র সহসভাপতি সুভাষ বণিক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদল নেতা ও তিহামী গিফট কর্নারের স্বত্বাধিকারী রাসেল মজুমদার।
উদ্বোধন শেষে প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সমৃদ্ধি ও ব্যবসায়িক সফলতা কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন লাকসাম থানা মসজিদের ইমাম মাওলানা সাইয়েদ আহমেদ সুমন। এ সময় স্থানীয় ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে অতিথিরা বলেন, লাকসাম উত্তর বাজারের মতো গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকায় এ ধরনের একটি আধুনিক ডিপার্টমেন্টাল স্টোর চালু হওয়ায় ক্রেতাদের ভোগান্তি কমবে। এক ছাদের নিচে ভেজালমুক্ত ও মানসম্মত পণ্য পাওয়া এখন আরও সহজ হবে।
প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, ‘গুড ফুড, হেলদি লাইফ, বেটার টুমরো’ স্লোগানকে সামনে রেখে ক্রেতাদের জন্য খাঁটি ড্রাই ফ্রুটস ও নাটস, বিভিন্ন ধরনের মশলা, গ্রোসারি সামগ্রী, হাউজহোল্ড এবং পার্সোনাল কেয়ার পণ্য এক ছাদের নিচে নিশ্চিত করার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠানটি চালু করা হয়েছে।
লাকসাম উত্তর বাজারের আজাদ লাইব্রেরি সংলগ্ন ও তিহামী গিফট কর্নারের বিপরীতে অবস্থিত এই প্রতিষ্ঠানে উদ্বোধন উপলক্ষ্যে ক্রেতাদের জন্য বিশেষ ছাড় ও উপহারের ব্যবস্থা রাখা হয়েছে।
Related Articles
স্বাস্থ্য
লাকসামে মানবতার ব্লাড ব্যাংকের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
লাকসামে মানবতার ব্লাড ব্যাংকের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
চট্রগ্রাম
স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে চট্টগ্রামে এনসিপির প্রতিবাদ সভা ও বিক্ষোভ মশাল মিছিল
স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে চট্টগ্রামে এনসিপির প্রতিবাদ সভা ও বিক্ষোভ মশাল মিছিল
কুমিল্লা
মনোহরগঞ্জে প্রাইভেটকার ধাক্কায় অটোরিকশার ২ আরোহী আহত
মনোহরগঞ্জে প্রাইভেটকার ধাক্কায় অটোরিকশার ২ আরোহী আহত
কুমিল্লা
জাতিসংঘের আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনের সংবাদ সংগ্রহে লাকসামের নাজমুল
জাতিসংঘের আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনের সংবাদ সংগ্রহে লাকসামের নাজমুল
মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মতামত দিন।
মন্তব্য করুন