স্মার্ট সমাজ গড়ার লক্ষ্যে ধামসোনায় ঢাকাস্থ বগুড়াবাসীর উঠান বৈঠক অনুষ্ঠিত
স্মার্ট সমাজ গড়ার লক্ষ্যে ধামসোনায় ঢাকাস্থ বগুড়াবাসীর উঠান বৈঠক অনুষ্ঠিত
স্মার্ট সমাজ গড়ার লক্ষ্যে ধামসোনায় ঢাকাস্থ বগুড়াবাসীর উঠান বৈঠক অনুষ্ঠিত
মোস্তফা কামাল মজুমদার: নিজস্ব প্রতিনিধিঃ
"স্মার্ট সমাজ গড়ার লক্ষ্যে একসাথে"—এই স্লোগানকে সামনে রেখে ঢাকার আশুলিয়ার ধামসোনা ইউনিয়নে ঢাকাস্থ বগুড়ার সর্বস্তরের জনগণের আয়োজনে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৪টায় স্থানীয় হাজী হামিদ ভূঁইয়া স্কুল মাঠে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামসোনা ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও ব্যবসায়ী আলহাজ্ব মোঃ ইসরাফিল হোসেন।
তিনি জামিয়াতুল কুরআন ওয়াস সুন্নাহ (ইসরাফিল কমপ্লেক্স)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং ভাদাইল প্রাইমারি ফ্রেন্ডস ক্লাবের সভাপতি।
হামিদ স্কুলের পরিচালক ও সভাপতি মোহাম্মদ মতিউর রহমান ভূঁইয়া (মতিন)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আলাউদ্দীন হোসেন।
বৈঠকে বক্তারা প্রধান অতিথি আলহাজ্ব মোঃ ইসরাফিল হোসেনকে সৎ, নির্ভীক এবং অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর হিসেবে অভিহিত করে বলেন, তিনি দীর্ঘদিন ধরে শ্রমিক ও মেহনতী মানুষের বন্ধু হিসেবে এলাকার মানুষের পাশে রয়েছেন। একটি আধুনিক ও স্মার্ট সমাজ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজক ও উপস্থিত বক্তারা।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মোঃ ইসরাফিল হোসেন আয়োজক কমিটি ও উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি ধামসোনা ইউনিয়নকে একটি উন্নত, নিরাপদ ও জনবান্ধব এলাকা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে ঢাকাস্থ বগুড়ার বাসিন্দাসহ ধামসোনা ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শ্রমজীবী জনতা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমের সাংবাদিক উপস্থিত ছিলেন।
Related Articles
জাতীয়
কোনো প্রকার কালক্ষেপণ না করে গণভোটের গণরায় বাস্তবায়ন করুন: ডা. শফিকুর রহমান
কোনো প্রকার কালক্ষেপণ না করে গণভোটের গণরায় বাস্তবায়ন করুন: ডা. শফিকুর রহমান
কুমিল্লা
বুড়িচং ষোলনলে নির্বাচনী গণসংযোগ ও উঠান বৈঠন
বুড়িচং ষোলনলে নির্বাচনী গণসংযোগ ও উঠান বৈঠন
কুমিল্লা
বুড়িচং পীরযাত্রাপুরে নির্বাচনী উঠান বৈঠক ও মতবিনিময় সভা
বুড়িচং পীরযাত্রাপুরে নির্বাচনী উঠান বৈঠক ও মতবিনিময় সভা
কুমিল্লা
বুড়িচং প্রেসক্লাব সভাপতির বড় ভাইয়ের মৃত্যু !
বুড়িচং প্রেসক্লাব সভাপতির বড় ভাইয়ের মৃত্যু !
মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মতামত দিন।
মন্তব্য করুন