বুড়িচং পীরযাত্রাপুরে নির্বাচনী উঠান বৈঠক ও মতবিনিময় সভা
বুড়িচং পীরযাত্রাপুরে নির্বাচনী উঠান বৈঠক ও মতবিনিময় সভা
বুড়িচং পীরযাত্রাপুরে নির্বাচনী উঠান বৈঠক ও মতবিনিময় সভা
সৌরভ মাহমুদ হারুন, কুমিল্লা উত্তরঃ
কুমিল্লার বুড়িচং উপজেলার ৫ নম্বর পীরযাত্রাপুর ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনকে ঘিরে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. খোকন ভূঁইয়াকে কেন্দ্র করে বাহেরচর গ্রামে অনুষ্ঠিত হয়েছে এক উঠান বৈঠক। স্থানীয় মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময়, এলাকার সমস্যা-সম্ভাবনা তুলে ধরা এবং উন্নয়ন প্রত্যাশার কথা শোনার মধ্য দিয়ে বৈঠকটি পরিণত হয় নির্বাচনী আমেজে প্রাণবন্ত এক জনসমাবেশে।
শুক্রবার (২৭ নভেম্বর) এশার নামাজের পর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাহেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় মুরুব্বি, যুবসমাজ, নারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন মুফতি আবদুল কাদের। বৈঠকে প্রধান অতিথি ছিলেন চেয়ারম্যান পদপ্রার্থী মো. খোকন ভূঁইয়া। সভাপতিত্ব করেন হাজী নুরুল ইসলাম ভূঁইয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন লুৎফর রহমান ভূঁইয়া ও মোজাম্মেল হক ভূঁইয়া।
বৈঠকে বক্তব্য দেন আবু মুছা ভূঁইয়া, লুৎফর রহমান ভূঁইয়া, মোজাম্মেল হক ভূঁইয়া, নুরুল আমিন ভূঁইয়া, আলমগীর হোসেন ভূঁইয়া, মহাসিন ভূঁইয়া, সেলিম ভূঁইয়া, মাহাবুব রহমান ভূঁইয়া, মনির হোসেন ভূঁইয়া, স্বপন, উসমান গনি ভূঁইয়া, সালাউদ্দিন, আবদুল জলিল ঠিকাদার ও শাহীন ভূঁইয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উঠান বৈঠকে স্থানীয় বাসিন্দারা এলাকার নানা সমস্যা, দীর্ঘদিনের ভোগান্তি ও প্রত্যাশার কথা তুলে ধরেন। বিশেষ করে বেহাল রাস্তাঘাট সংস্কার, যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের দাবি আলোচনায় প্রাধান্য পায়।
বক্তারা বলেন, উন্নয়নের সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হলে জনসম্পৃক্ততা বাড়ানোর পাশাপাশি এলাকার বাস্তব সমস্যাগুলো চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের উদ্যোগ নিতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান পদপ্রার্থী মো. খোকন ভূঁইয়া বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থনে নির্বাচিত হতে পারলে এলাকার মানুষের আশা-আকাঙ্ক্ষা, দাবি ও সমস্যাকে সর্বোচ্চ গুরুত্ব দেবেন। পর্যায়ক্রমে উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নের মাধ্যমে পীরযাত্রাপুর ইউনিয়নকে আরও উন্নত ও জনবান্ধব জনপদ হিসেবে গড়ে তুলতে সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন।
জনকল্যাণকে অগ্রাধিকার দিয়ে মানুষের পাশে থাকার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন আঃ বাতান ভূঁইয়া, সুরুজ ভূঁইয়া, ডা. হুমায়ুন কবির, রবিউল, রশিদ, মজিব, মুক্তার, জাকির, শহিদ, তহিদ, নবু ও সাইফুলসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
স্থানীয়দের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও মতামত বিনিময়ের মধ্য দিয়ে বাহেরচরের এ উঠান বৈঠক শেষ হয়। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে এ ধরনের জনসংযোগ স্থানীয় পর্যায়ে নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে।
Related Articles
জাতীয়
কোনো প্রকার কালক্ষেপণ না করে গণভোটের গণরায় বাস্তবায়ন করুন: ডা. শফিকুর রহমান
কোনো প্রকার কালক্ষেপণ না করে গণভোটের গণরায় বাস্তবায়ন করুন: ডা. শফিকুর রহমান
কুমিল্লা
বুড়িচং ষোলনলে নির্বাচনী গণসংযোগ ও উঠান বৈঠন
বুড়িচং ষোলনলে নির্বাচনী গণসংযোগ ও উঠান বৈঠন
কুমিল্লা
বুড়িচং প্রেসক্লাব সভাপতির বড় ভাইয়ের মৃত্যু !
বুড়িচং প্রেসক্লাব সভাপতির বড় ভাইয়ের মৃত্যু !
কুমিল্লা
লালমাইতে টেন্ডার ও রিটেন্ডারের পরও ৪ বছরে শেষ হয়নি রাস্তার কাজ
লালমাইতে টেন্ডার ও রিটেন্ডারের পরও ৪ বছরে শেষ হয়নি রাস্তার কাজ
মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মতামত দিন।
মন্তব্য করুন