● Breaking
কোনো প্রকার কালক্ষেপণ না করে গণভোটের গণরায় বাস্তবায়ন করুন: ডা. শফিকুর রহমান বুড়িচং ষোলনলে নির্বাচনী গণসংযোগ ও উঠান বৈঠন বুড়িচং পীরযাত্রাপুরে নির্বাচনী উঠান বৈঠক ও মতবিনিময় সভা বুড়িচং প্রেসক্লাব সভাপতির বড় ভাইয়ের মৃত্যু ! লালমাইতে টেন্ডার ও রিটেন্ডারের পরও ৪ বছরে শেষ হয়নি রাস্তার কাজ স্মার্ট সমাজ গড়ার লক্ষ্যে ধামসোনায় ঢাকাস্থ বগুড়াবাসীর উঠান বৈঠক অনুষ্ঠিত মহেশপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত ও হুমকির অভিযোগে যুবক আটক
কুমিল্লা

লালমাইতে টেন্ডার ও রিটেন্ডারের পরও ৪ বছরে শেষ হয়নি রাস্তার কাজ

By Sarah Mitchell, Priya Raman, James Okafor, Elena Vasquez and Associated Press · · 1 min read
লালমাইতে টেন্ডার ও রিটেন্ডারের পরও ৪ বছরে শেষ হয়নি রাস্তার কাজ

লালমাইতে টেন্ডার ও রিটেন্ডারের পরও ৪ বছরে শেষ হয়নি রাস্তার কাজ

লালমাইতে টেন্ডার ও রিটেন্ডারের পরও ৪ বছরে শেষ হয়নি রাস্তার কাজ



​লালমাই প্রতিনিধিঃ


লালমাই উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নে একটি গুরুত্বপূর্ণ জনপদের রাস্তার সংস্কার কাজ টেন্ডার ও রিটেন্ডারের পরও দীর্ঘ প্রায় চার বছর ধরে ঝুলে আছে। ২০২২-২৩ অর্থবছরে কাজটির টেন্ডার হওয়ার পর মাত্র ১০ শতাংশ কাজ করে তা ফেলে রাখা হয়।


পরবর্তীতে রিটেন্ডার হয়ে একই ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি পেলেও অদ্যাবধি কোনো দৃশ্যমান অগ্রগতি নেই।


ফলে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা ও কাদাপানিতে একাকার হয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকার হাজার হাজার মানুষকে।



​সরেজমিনে ও স্থানীয় সূত্রে জানা যায়, বাগমারা দক্ষিণ ইউনিয়নের উত্তর দৌলতপুর পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পশ্চিম পাড়া হয়ে চাঁদ কলমিয়া মজুমদার বাড়ি দিয়ে ফতেহপুর নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক পর্যন্ত সংযোগকারী এই রাস্তাটি অত্র অঞ্চলের মানুষের যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম। প্রতিদিন এই সড়ক দিয়ে স্কুল-কলেজের শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী, বয়োবৃদ্ধ ও অসুস্থ রোগীরা যাতায়াত করেন। কিন্তু দীর্ঘদিন সংস্কার না হওয়া এবং কোনো ড্রেনেজ ব্যবস্থা না থাকায় রাস্তাটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে।



​স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সামান্য বৃষ্টি হলেই পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় পুরো রাস্তায় হাঁটুসমান কাদা ও পানি জমে থাকে। এতে কোমলমতি শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাওয়া-আসা যেমন ব্যাহত হচ্ছে, তেমনি জরুরি প্রয়োজনে কোনো অসুস্থ রোগীকে হাসপাতালে নেওয়ার মতো যানবাহনও এই রাস্তায় ঢুকতে পারছে না।



​এলাকার এক সচেতন নাগরিক ও সমাজকর্মী ক্ষোভ প্রকাশ করে জানান, "জনগণের এই দুর্ভোগ লাঘবে রাস্তাটি বাস্তবায়নের জন্য আমি ব্যক্তিগতভাবে দীর্ঘদিন ধরে শারীরিক, মানসিক ও অর্থনৈতিকভাবে প্রচেষ্টা চালিয়ে আসছি। ২০২২-২৩ অর্থবছরে টেন্ডার হওয়ার পর ১০ শতাংশ কাজ করে তা বন্ধ হয়ে যায়। এরপর রিটেন্ডার হলেও অজানা কারণে ঠিকাদার কাজটি শুরু করছেন না।


প্রতিবছর সড়ক উন্নয়নে কোটি কোটি টাকা বাজেট হলেও আমাদের এলাকার মানুষ কেন এই মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, তা বোধগম্য নয়।"



​অবিলম্বে রাস্তাটির অসমাপ্ত সংস্কার কাজ পুনরায় শুরু করা এবং জলাবদ্ধতা নিরসনে টেকসই ড্রেনেজ ব্যবস্থা নির্মাণের জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।

Related Articles

কোনো প্রকার কালক্ষেপণ না করে গণভোটের গণরায় বাস্তবায়ন করুন: ডা. শফিকুর রহমান জাতীয়

কোনো প্রকার কালক্ষেপণ না করে গণভোটের গণরায় বাস্তবায়ন করুন: ডা. শফিকুর রহমান

কোনো প্রকার কালক্ষেপণ না করে গণভোটের গণরায় বাস্তবায়ন করুন: ডা. শফিকুর রহমান

Sarah Mitchell, Priya Raman, James Okafor, Elena Vasquez and Associated Press · · 1 min read

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মতামত দিন।

মন্তব্য করুন