সীতাকুণ্ডে জাতীয় সমবায় দিবস উদযাপন
সীতাকুণ্ডে জাতীয় সমবায় দিবস উদযাপন
সীতাকুণ্ডে জাতীয় সমবায় দিবস উদযাপন
মো ইব্রাহিম খলিল, চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়-এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের সীতাকুণ্ডে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে।
রবিবার সকাল ১০টায় সীতাকুণ্ড উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে আয়োজিত কর্মসূচির শুরুতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলামের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা পরিষদে এসে শেষ হয়।
র্যালি শেষে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমবায় কর্মকর্তা মঞ্জুমান আরা বেগমের সভাপতিত্বে এবং এভারব্রাইট ফাউন্ডেশনের সভাপতি তপন মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউএনও মো. ফখরুল ইসলাম।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. আলমগীর বাদশা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী, উপজেলা পল্লী উন্নয়ন সমবায় সমিতির সভাপতি ইউছুফ নিজামী, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মুতাসিম বিল্লাহ, যুব উন্নয়ন কর্মকর্তা তাজাম্মল হোসেন, জনস্বাস্থ্য কর্মকর্তা প্রণবেশ মহাজন, চিকিৎসক তপন চন্দ্র বর্মণ, মহিলা বিষয়ক কর্মকর্তা এবং পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তা এমরান হোসেন।
এ সময় সমবায়ী প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন সীতাকুণ্ড সদর বাজার ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সাজ্জাদ হোসেন রফিক, কাঠগড় রাজা আম্বিয়াঢালা সমবায় সমিতির সভাপতি জয়নাল আবেদিন ভূঁইয়া, সাবেক কমিশনার ও বর্তমান প্রার্থী মো. সেলিম উদ্দিন, সমবায়ী নূরুল ইসলাম, সীতাকুণ্ড শিপ ব্রেকিং অয়েল ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মো. নুরুন্নবী, প্রগতি ইন্ডাস্ট্রিয়াল কর্মচারী সমবায় সমিতির পক্ষে গোলাম সাদেক এবং শীতলপুর ব্যবসায়ী সমবায় সমিতির সদস্য মো. সফিউল আলম।
আলোচনা সভায় বক্তারা বলেন, একটি দেশের উন্নয়ন তখনই টেকসই হয়, যখন উন্নয়নের সুফল সমাজের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে যায়।
সমবায় ব্যবস্থা হচ্ছে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করার অন্যতম কার্যকর মাধ্যম। সমবায়ের মাধ্যমে সম্মিলিত উদ্যোগ, পারস্পরিক সহযোগিতা ও আর্থিক সক্ষমতা বৃদ্ধির সুযোগ সৃষ্টি হয়।
এ সময় সমবায়ী নেতারা সদস্যদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে সহজ শর্তে ও সুদবিহীন ঋণ প্রদানের ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
আলোচনা সভা শেষে সমবায় কার্যক্রমে অবদান ও ভালো কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ সাতটি সমবায় সমিতিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো-সীতাকুণ্ড ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতি, সীতাকুণ্ড পল্লী উন্নয়ন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি, এভারব্রাইট ফাউন্ডেশন সমবায় সমিতি, মৈত্রী সার্বিক গ্রাম উন্নয়ন কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড, শীতলপুর ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড, অদম্য শ্রমজীবী সমবায় সমিতি লিমিটেডসহ মোট সাতটি সমবায় প্রতিষ্ঠান।
দিনব্যাপী এ আয়োজনে উপজেলার বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধি, সদস্য ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। এছাড়া মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
Related Articles
খেলাধুলা
দেশের প্রায় ৫১ জেলা স্টেডিয়ামের সংস্কার ও আধুনিকায়ন করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
দেশের প্রায় ৫১ জেলা স্টেডিয়ামের সংস্কার ও আধুনিকায়ন করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
জাতীয়
লাকসামে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত
লাকসামে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত
জাতীয়
সালিশে নারীকে জুতাপেটা-ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত
সালিশে নারীকে জুতাপেটা-ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত
জাতীয়
চৌদ্দগ্রামে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
চৌদ্দগ্রামে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মতামত দিন।
মন্তব্য করুন