● Breaking
কলাপাড়া বিদ্যালয়ের মাঠে শুকানো হচ্ছে চিংড়ি-ভোগান্তিতে শিক্ষার্থীরা মুরাদনগরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেপ্তার সাভার পাথালিয়ায় মেম্বার পদপ্রার্থীর উদ্যোগে মশা নিধনের তৃতীয় পর্ব সম্পন্ন দৌলতপুরে বড় ভাইয়ের দা-এর কোপে ছোট ভাই নিহত ! সোনাইমুড়ীতে অতিথি পাখি শিকারের অবৈধ জাল উদ্ধার অভিযুক্তের বিরুদ্ধ ব্যবস্থা ব্রাহ্মণপাড়া সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেফতার কুমিল্লায় মক্রম আলী ওয়াকফ এস্টেটের জমিতে বহুতল ভবন নির্মাণের অভিযোগ
জাতীয়

সাভার পাথালিয়ায় মেম্বার পদপ্রার্থীর উদ্যোগে মশা নিধনের তৃতীয় পর্ব সম্পন্ন

By Sarah Mitchell, Priya Raman, James Okafor, Elena Vasquez and Associated Press · · 1 min read
সাভার পাথালিয়ায় মেম্বার পদপ্রার্থীর উদ্যোগে মশা নিধনের তৃতীয় পর্ব সম্পন্ন

সাভার পাথালিয়ায় মেম্বার পদপ্রার্থীর উদ্যোগে মশা নিধনের তৃতীয় পর্ব সম্পন্ন

সাভার পাথালিয়ায় মেম্বার পদপ্রার্থীর উদ্যোগে মশা নিধনের তৃতীয় পর্ব সম্পন্ন



​মোস্তফা কামাল মজুমদার, নিজস্ব প্রতিনিধিঃ


​ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানাধীন পাথালিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে স্থানীয় জনস্বাস্থ্য সুরক্ষা ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে নিজস্ব অর্থায়নে পরিচালিত মশা নিধন কার্যক্রমের তৃতীয় পর্ব সফলভাবে সম্পন্ন হয়েছে।



সোমবার (৯ নভেম্বর) বাদ আসর মনোদিয়া চৌরাস্তা জামে মসজিদ সংলগ্ন প্রাঙ্গণ থেকে ওষুধ ছিটানো ও ফগার মেশিনের মাধ্যমে এ কার্যক্রম শুরু করা হয়।


স্থানীয় সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এ উদ্যোগ এলাকায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে ব্যাপক স্বস্তি ফিরিয়ে এনেছে।



​কার্যক্রমটির উদ্বোধন করেন প্রগ্রেসিভ স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও পাথালিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী শেখ আল-আমিন। অত্র মসজিদের খতিবের বিশেষ দোয়া ও মোনাজাতের পর মনোদিয়া চৌরাস্তা থেকে শুরু হয়ে বাদ মাগরিব মনোদিয়া কেন্দ্রীয় জামে মসজিদে গিয়ে দিনব্যাপী এ কর্মসূচি শেষ হয়।



​প্রতিবেদন সূত্রে জানা যায়, মনোদিয়া এলাকাটি অত্যন্ত ঘনবসতিপূর্ণ এবং এখানে বিপুল সংখ্যক পোশাক শ্রমিক ও নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ বসবাস করেন। জলবায়ু পরিবর্তনের প্রভাবে সাম্প্রতিক সময়ে এলাকায় মশা-মাছির উপদ্রব মারাত্মক রূপ নেয় এবং একাধিক ব্যক্তির দেহে ডেঙ্গু সংক্রমণ (এডিস পজিটিভ) শনাক্ত হয়।



​সম্প্রতি সাভার প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক সাংবাদিক নাদিম হাসান ডেঙ্গু আক্রান্ত হয়ে স্থানীয় এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তাঁর এই অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন এনাম মেডিকেলের চেয়ারম্যান ড. এনামুর রহমান (শামস মোঃ এনাম)।



​সাংবাদিক নাদিম হাসানের মৃত্যু এবং এলাকার আশঙ্কাজনক ডেঙ্গু পরিস্থিতিকে কেন্দ্র করে ব্যক্তি উদ্যোগে এ পদক্ষেপ নেন মেম্বার পদপ্রার্থী শেখ আল-আমিন। নিজের উদ্যোগে মশা নিধন মেশিন ও ফগার তরল ওষুধ ক্রয় করে ওয়ার্ডজুড়ে ছিটানোর ব্যবস্থা করেন তিনি।



​এ বিষয়ে অধ্যক্ষ শেখ আল-আমিন বলেন, "আমাদের ৫ নং ওয়ার্ডে খেটে খাওয়া দিনমজুর ও পোশাক শ্রমিকদের বসবাস বেশি। সম্প্রতি সাংবাদিক নাদিম ভাই সহ বেশ কয়েকজন ডেঙ্গু আক্রান্ত হওয়ার পর এলাকাবাসীর স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় নিয়ে আমি নিজস্ব অর্থায়নে এই উদ্যোগ গ্রহণ করেছি। পর্যায়ক্রমে ৫ নম্বর ওয়ার্ডের প্রতিটি বাড়ি ও গলিতে এই ওষুধ ছিটানো হবে এবং জনস্বার্থে আমাদের এই কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।"



​উক্ত কর্মসূচিতে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল আজিজ ভুলু, মোঃ আব্দুস ছামাদ, মোঃ আব্দুস ছালাম, মোঃ আব্দুর রহমান, মোঃ আব্দুস ছোবহান, মোঃ আব্দুল আজিজ, মোঃ খোরশেদ আলম, মোঃ আসলাম হোসেন, মোঃ জামাল উদ্দিন, মোঃ ফারুক হোসেন, মোঃ শওকত হোসেন, মোঃ বাদশা মিয়া, মোঃ জসিম উদ্দিন, মোঃ জোবাইর হোসেন, মোঃ সিয়াম হোসেন, মোঃ আইনাল হোসেন, মোঃ মানিক হোসেন, মোঃ লোকমান হোসেন, মোঃ শামীম হোসেন, মোঃ মাসুদ হোসেন, মোঃ রহমত আলী, মোঃ মাহবুবুর রহমান, মোঃ জুলহাস হোসেন বাবু, মোঃ আব্দুল আউয়াল, মোঃ সমাজ হোসেন, মোঃ ফরিদ হোসেন, মোঃ সাজিদুল ইসলাম, মোঃ আইযুব নবি হোসেন, মোঃ সেন্টু, মোঃ বশির উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ।



​উপস্থিত বক্তা ও এলাকাবাসী শেখ আল-আমিনের এই জনবান্ধব উদ্যোগের প্রশংসা করেন এবং সমাজ বিনির্মাণে বৃত্তবানদের এভাবে এগিয়ে আসার আহ্বান জানান। ধারাবাহিক এই কার্যক্রমের ফলে এলাকায় ডেঙ্গু ও মশাবাহিত অন্যান্য রোগের প্রকোপ উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।

Related Articles

কলাপাড়া বিদ্যালয়ের মাঠে শুকানো হচ্ছে চিংড়ি-ভোগান্তিতে শিক্ষার্থীরা জাতীয়

কলাপাড়া বিদ্যালয়ের মাঠে শুকানো হচ্ছে চিংড়ি-ভোগান্তিতে শিক্ষার্থীরা

কলাপাড়া বিদ্যালয়ের মাঠে শুকানো হচ্ছে চিংড়ি-ভোগান্তিতে শিক্ষার্থীরা

Sarah Mitchell, Priya Raman, James Okafor, Elena Vasquez and Associated Press · · 1 min read
সোনাইমুড়ীতে অতিথি পাখি শিকারের অবৈধ জাল উদ্ধার অভিযুক্তের বিরুদ্ধ ব্যবস্থা জাতীয়

সোনাইমুড়ীতে অতিথি পাখি শিকারের অবৈধ জাল উদ্ধার অভিযুক্তের বিরুদ্ধ ব্যবস্থা

সোনাইমুড়ীতে অতিথি পাখি শিকারের অবৈধ জাল উদ্ধার অভিযুক্তের বিরুদ্ধ ব্যবস্থা

Sarah Mitchell, Priya Raman, Elena Vasquez, James Okafor and Associated Press · · 1 min read

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মতামত দিন।

মন্তব্য করুন