দৌলতপুরে বড় ভাইয়ের দা-এর কোপে ছোট ভাই নিহত !
দৌলতপুরে বড় ভাইয়ের দা-এর কোপে ছোট ভাই নিহত !
দৌলতপুরে বড় ভাইয়ের দা-এর কোপে ছোট ভাই নিহত !
হৃদয় রায়হান, কুষ্টিয়াঃ
কুষ্টিয়ার দৌলতপুরে বসতবাড়ির জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের দা-এর কোপে আতাউল মালিথা (৫৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর আগে দুপুর ২টার দিকে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের ডাংমড়কা মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আতাউল মালিথা ওই গ্রামের মৃত রাহাতুল্লাহ মালিথার ছোট ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বসতবাড়ির জমি নিয়ে দীর্ঘদিন ধরে বড় ভাই তোফাজ্জেল মালিথার সঙ্গে আতাউলের বিরোধ চলছিল।
শনিবার দুপুরে এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায়ে তোফাজ্জেল হাতে থাকা দা দিয়ে আতাউলের মাথায় কোপ দেন। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন ও স্বজনরা তাঁকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, জমিসংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের দা-এর কোপে ছোট ভাই গুরুতর আহত হন। পরে কুষ্টিয়ায় চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশের একাধিক দল কাজ করছে। অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় আনা হবে।
Related Articles
জাতীয়
কলাপাড়া বিদ্যালয়ের মাঠে শুকানো হচ্ছে চিংড়ি-ভোগান্তিতে শিক্ষার্থীরা
কলাপাড়া বিদ্যালয়ের মাঠে শুকানো হচ্ছে চিংড়ি-ভোগান্তিতে শিক্ষার্থীরা
জাতীয়
মুরাদনগরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
মুরাদনগরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
জাতীয়
সাভার পাথালিয়ায় মেম্বার পদপ্রার্থীর উদ্যোগে মশা নিধনের তৃতীয় পর্ব সম্পন্ন
সাভার পাথালিয়ায় মেম্বার পদপ্রার্থীর উদ্যোগে মশা নিধনের তৃতীয় পর্ব সম্পন্ন
জাতীয়
সোনাইমুড়ীতে অতিথি পাখি শিকারের অবৈধ জাল উদ্ধার অভিযুক্তের বিরুদ্ধ ব্যবস্থা
সোনাইমুড়ীতে অতিথি পাখি শিকারের অবৈধ জাল উদ্ধার অভিযুক্তের বিরুদ্ধ ব্যবস্থা
মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মতামত দিন।
মন্তব্য করুন