কুমিল্লায় মক্রম আলী ওয়াকফ এস্টেটের জমিতে বহুতল ভবন নির্মাণের অভিযোগ
কুমিল্লায় মক্রম আলী ওয়াকফ এস্টেটের জমিতে বহুতল ভবন নির্মাণের অভিযোগ
কুমিল্লায় মক্রম আলী ওয়াকফ এস্টেটের জমিতে বহুতল ভবন নির্মাণের অভিযোগ
সৌরভ মাহমুদ হারুন, কুমিল্লা উত্তরঃ
কুমিল্লা নগরীর শাসনগাছায় মক্রম আলী ওয়াকফ এস্টেটের সম্পত্তিতে ওয়াকফ প্রশাসনের প্রয়োজনীয় অনুমোদন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত না করে বহুতল ফ্ল্যাটবাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ওয়াকফ সম্পত্তির সংরক্ষণ, ব্যবস্থাপনা, মালিকানা-সংশ্লিষ্ট দলিল এবং সাবেক মোতোয়াল্লীর ওয়ারিশদের স্বার্থ নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।
এ বিষয়ে ওয়াকফ প্রশাসক, বাংলাদেশ বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন এস্টেটের বেনিফিশিয়ারী ও সাবেক মোতোয়াল্লী মরহুম রাজা মিয়ার ছেলে মোঃ খোকন আহমেদ। অভিযোগে তিনি নির্মাণকাজ সাময়িক বন্ধ রেখে সম্পত্তির প্রকৃত মালিকানা, দলিলপত্র ও ওয়াকফ-সংশ্লিষ্ট আইনগত অবস্থান যাচাই করে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়, কুমিল্লার শাসনগাছায় অবস্থিত মক্রম আলী ওয়াকফ এস্টেটের ইসি নম্বর ৯৯৫১। এস্টেটের ১৪৮ নম্বর দাগে সাড়ে ৬৬ শতক এবং ১৪৯ নম্বর দাগে সাড়ে ১৫ শতক জমি রয়েছে।
এসব সম্পত্তির পশ্চিম পাশে মসজিদ ও মাদ্রাসা এবং উত্তর পাশে দোকানপাট রয়েছে। সম্পত্তির সঙ্গে সাবেক মোতোয়াল্লী মরহুম রাজা মিয়ার ওয়ারিশসহ সংশ্লিষ্ট বেনিফিশিয়ারীদের দীর্ঘদিনের স্বার্থসংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগকারীর দাবি।
অভিযোগকারী মোঃ খোকন আহমেদ জানান, তিনি আকুব আলীর ওয়ারিশের নাতি এবং উল্লিখিত ওয়াকফ সম্পত্তির একজন বেনিফিশিয়ারী। তাঁর দাবি, ১৪৯ নম্বর দাগে আকুব আলীর সম্পত্তির বিষয়টি রেলওয়ের চিটা দাগ ও সংশ্লিষ্ট দলিলপত্রে উল্লেখ রয়েছে। অথচ সম্পত্তির দলিলের শর্ত, প্রকৃত অবস্থান ও ওয়াকফ এস্টেটের সঙ্গে এর আইনগত সম্পর্ক যথাযথভাবে যাচাই না করেই সেখানে বহুতল ফ্ল্যাটবাড়ি নির্মাণের কাজ চলছে।
লিখিত অভিযোগে আরও বলা হয়, বর্তমান মোতোয়াল্লী ওয়াকফ প্রশাসনের প্রয়োজনীয় অনুমোদন গ্রহণ না করে এবং ওয়াকফ ও উন্নয়ন কমিটির সভাপতি ও সংশ্লিষ্ট জেলা প্রশাসনকে অবহিত না করেই উল্লিখিত সম্পত্তিতে ব্যবসায়িক উদ্দেশ্যে বহুতল ভবন নির্মাণ করছেন বলে অভিযোগ রয়েছে।
এ ক্ষেত্রে সাবেক মোতোয়াল্লীর ওয়ারিশ ও অন্যান্য স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা কিংবা তাঁদের বক্তব্য ও সম্মতি নেওয়া হয়নি বলেও অভিযোগকারীর দাবি।
খোকন আহমেদের আশঙ্কা, এভাবে একতরফাভাবে নির্মাণকাজ অব্যাহত থাকলে সংশ্লিষ্ট সম্পত্তিতে তাঁদের পরিবারের স্বার্থসংশ্লিষ্ট দাবি ও অধিকার ক্ষতিগ্রস্ত হতে পারে। একই সঙ্গে ওয়াকফ সম্পত্তির যথাযথ সংরক্ষণ, ব্যবস্থাপনা ও আইনানুগ ব্যবহার নিয়েও জটিলতা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।
অভিযোগকারী তাঁর আবেদনে মক্রম আলী ওয়াকফ এস্টেটের ১৪৮ ও ১৪৯ নম্বর দাগের মূল দলিল, রেলওয়ের চিটা দাগ, খতিয়ান, নকশা এবং অন্যান্য সংশ্লিষ্ট কাগজপত্র যাচাইয়ের মাধ্যমে সরেজমিনে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।
বিশেষ করে ১৪৯ নম্বর দাগে আকুব আলীর দলিলের শর্ত, সম্পত্তির প্রকৃত অবস্থান এবং ওয়াকফ এস্টেটের সঙ্গে এর আইনগত সম্পর্ক খতিয়ে দেখার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন।
এ ছাড়া ওয়াকফ প্রশাসনের প্রয়োজনীয় অনুমোদন নেওয়া হয়েছে কি না এবং বহুতল ভবন নির্মাণে প্রচলিত আইন ও বিধিবিধান অনুসরণ করা হচ্ছে কি না, তা তদন্তের আওতায় আনার দাবি জানানো হয়েছে।
তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিতর্কিত সম্পত্তিতে চলমান নির্মাণকাজ সাময়িকভাবে বন্ধ রাখা এবং সাবেক মোতোয়াল্লীর ওয়ারিশসহ সংশ্লিষ্ট বেনিফিশিয়ারীদের ন্যায্য স্বার্থ সুরক্ষারও আবেদন করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, তদন্তে কোনো অনিয়ম, ক্ষমতার অপব্যবহার কিংবা আইনবহির্ভূতভাবে ওয়াকফ সম্পত্তি ব্যবহারের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক।
অভিযোগকারী মোঃ খোকন আহমেদ বলেন, ওয়াকফ সম্পত্তি কোনো ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থে ব্যবহারের সুযোগ রয়েছে কি না, তা আইন ও দলিলের আলোকে যাচাই করা জরুরি। সম্পত্তির প্রকৃত অবস্থা উদ্ঘাটন এবং সংশ্লিষ্ট সবার ন্যায্য স্বার্থ রক্ষায় ওয়াকফ প্রশাসকের জরুরি হস্তক্ষেপ কামনা করছি।
মোতাওয়াল্লি সমিতির কুমিল্লা শাখার সভাপতি হাজী মো. আলমগীর হোসেন জানান, 'ওয়াক্ফ প্রশাসনের অনুমতি ব্যতীত কোনো সম্পত্তি কেনাবেচা বা নির্মাণ করা যাবে না।
ওয়াক্ফ এস্টেটের কুমিল্লার পরিদর্শক (অডিট) সাজ্জাদ হোসেন জানান, 'ওয়াক্ফ্ফ প্রশাসন থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি, এমনকি বেনিফিশিয়ারি কোনো পক্ষও আমাদের এ ব্যাপারে কোনো লিখিত অভিযোগ করেনি।'
Related Articles
জাতীয়
কলাপাড়া বিদ্যালয়ের মাঠে শুকানো হচ্ছে চিংড়ি-ভোগান্তিতে শিক্ষার্থীরা
কলাপাড়া বিদ্যালয়ের মাঠে শুকানো হচ্ছে চিংড়ি-ভোগান্তিতে শিক্ষার্থীরা
জাতীয়
মুরাদনগরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
মুরাদনগরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
জাতীয়
সাভার পাথালিয়ায় মেম্বার পদপ্রার্থীর উদ্যোগে মশা নিধনের তৃতীয় পর্ব সম্পন্ন
সাভার পাথালিয়ায় মেম্বার পদপ্রার্থীর উদ্যোগে মশা নিধনের তৃতীয় পর্ব সম্পন্ন
দুঘর্টনা
দৌলতপুরে বড় ভাইয়ের দা-এর কোপে ছোট ভাই নিহত !
দৌলতপুরে বড় ভাইয়ের দা-এর কোপে ছোট ভাই নিহত !
মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মতামত দিন।
মন্তব্য করুন