অগ্রহায়ণের শুরুতেই টানা বৃষ্টিতে ব্রাহ্মণপাড়ায় রবি ফসলের ক্ষতির শঙ্কায় উদ্বিগ্ন কৃষক
অগ্রহায়ণের শুরুতেই টানা বৃষ্টিতে ব্রাহ্মণপাড়ায় রবি ফসলের ক্ষতির শঙ্কায় উদ্বিগ্ন কৃষক
অগ্রহায়ণের শুরুতেই টানা বৃষ্টিতে ব্রাহ্মণপাড়ায় রবি ফসলের ক্ষতির শঙ্কায় উদ্বিগ্ন কৃষক
সৌরভ মাহমুদ হারুন, কুমিল্লাঃ
।হেমন্তের চিরচেনা প্রকৃতিতে অগ্রহায়ণের শুরুতেই যেন ছন্দপতন ঘটিয়েছে টানা বৃষ্টি। কুয়াশার আবহে শীতের আগমনী বার্তার বদলে অবিরাম বর্ষণে বিপর্যস্ত হয়ে পড়েছে কুমিল্লার ব্রাহ্মণপাড়ার জনজীবন।
গত বৃহস্পতিবার ভোর থেকে শুরু হওয়া টানা দুই দিনের বৃষ্টিতে স্থবির হয়ে পড়েছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্নআয়ের মানুষ, দিনমজুর ও শ্রমজীবীরা। একই সঙ্গে চলমান রবি মৌসুমের ফসল নিয়ে অনিশ্চয়তা ও ক্ষতির আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন কৃষকেরা।
সরেজমিনে দেখা গেছে, অব্যাহত বৃষ্টিতে উপজেলার বিভিন্ন সড়ক, পাড়া-মহল্লার অলিগলি ও নিচু এলাকায় পানি জমে জলাবদ্ধতা ও কাদার সৃষ্টি হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছেন না। সড়কে অটোরিকশা, সিএনজিচালিত অটোরিকশাসহ অন্যান্য যানবাহনের চলাচল কমে যাওয়ায় কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীদের দুর্ভোগ বেড়েছে।
বিশেষ করে দিনমজুর ও খেটে খাওয়া মানুষের জন্য এ বৃষ্টি হয়ে উঠেছে বাড়তি বিড়ম্বনা। প্রতিদিনের আয়-রোজগারের ওপর নির্ভরশীল এসব মানুষের অনেকেই কাজে যেতে না পেরে আর্থিক সংকটে পড়ার প্রতিকূল আবহাওয়ার প্রভাব পড়েছে উপজেলার স্বাভাবিক কর্মকাণ্ডেও। বৃষ্টির কারণে মানুষের চলাচল কমে যাওয়ায় স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতেও রোগীর উপস্থিতি তুলনামূলক কম দেখা গেছে। অন্যদিকে, হেমন্তের কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার সঙ্গে টানা বৃষ্টির প্রভাবে প্রকৃতিতে কখনো শীতের আমেজ, আবার কখনো ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। ঋতুর স্বাভাবিক বৈশিষ্ট্যের এমন পরিবর্তনে জনজীবনে তৈরি হয়েছে ভিন্ন পরিসএদিকে, কৃষিপ্রধান ব্রাহ্মণপাড়ায় টানা বৃষ্টি নিয়ে কৃষকদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
বর্তমানে উপজেলার বিভিন্ন এলাকায় রবি ফসলের বপন ও রোপণের কাজ চলছে। এ অবস্থায় নিচু জমিতে বৃষ্টির পানি জমে থাকলে সদ্য বপন করা বীজ ও রোপণ করা ফসলের ক্ষতির আশঙ্কা রয়েছে।
এতে মৌসুমের শুরুতেই কৃষকদের বাড়তি দুশ্চিন্তায় পড়তে হচ্ছে। তবে উঁচু জমিতে মাটির আর্দ্রতা বাড়ায় এ বৃষ্টি কিছুটা ইতিবাচক ভূমিকা রাখতে পারে বলেও মনে করছেন স্থাস্থানীয় কৃষক জমির হোসেন বলেন, ‘এখন জমিতে বিভিন্ন ধরনের রবি ফসল বুনছেন কৃষকেরা। নিচু জমিতে বৃষ্টির পানি জমে গেলে রবি ফসলের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। তবে উঁচু জমির ফসলের জন্য এই বৃষ্টি কিছুটা উপকারী হতে পারেব্রাহ্মণপাড়া সদরের প্রবীণ শিক্ষক আবদুল মতিন বলেন, ‘অগ্রহায়ণের এই সময়ে এ ধরনের টানা বৃষ্টি খুব কমই দেখা যায়।
রবি ফসলের জন্য এর ভালো ও খারাপ—দুটো দিকই রয়েছে। তবে সামনে আর বৃষ্টি না হলে আগাম জাতের রবি ফসলের জন্য এটি ভালো হবে বলে আশা করা যসব মিলিয়ে অগ্রহায়ণের শুরুতেই টানা বৃষ্টি ব্রাহ্মণপাড়ার মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করার পাশাপাশি কৃষি খাতেও অনিশ্চয়তা তৈরি করেছে। একদিকে কর্মহীন হয়ে পড়ার শঙ্কায় শ্রমজীবী মানুষ, অন্যদিকে ফসলের সম্ভাব্য ক্ষতি নিয়ে দুশ্চিন্তায় কৃষক। বৃষ্টির পানি দ্রুত নেমে যাওয়া এবং অনুকূল আবহাওয়া ফিরে আসার প্রত্যাশায় রয়েছেন স্থানীয় বাসিন্দারা।
Related Articles
আন্তর্জাতিক
৫ দিনের সফরে অস্ট্রেলিয়া পৌঁছেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান
৫ দিনের সফরে অস্ট্রেলিয়া পৌঁছেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান
কুমিল্লা
জুলাই সনদ বাস্তবায়ন হলে ফ্যাসিবাদ ফিরে আসার সুযোগ থাকবে না: মাওলানা আবদুল হালিম
জুলাই সনদ বাস্তবায়ন হলে ফ্যাসিবাদ ফিরে আসার সুযোগ থাকবে না: মাওলানা আবদুল হালিম
কুমিল্লা
কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির এ্যাড. শাহজান-সেক্রেটারী ড. সরওয়ার
কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির এ্যাড. শাহজান-সেক্রেটারী ড. সরওয়ার
কুমিল্লা
মানবতার সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করছে সেনবাগের সৈয়দ হারুন ফাউন্ডেশন
মানবতার সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করছে সেনবাগের সৈয়দ হারুন ফাউন্ডেশন
মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মতামত দিন।
মন্তব্য করুন