● Breaking
৫ দিনের সফরে অস্ট্রেলিয়া পৌঁছেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান জুলাই সনদ বাস্তবায়ন হলে ফ্যাসিবাদ ফিরে আসার সুযোগ থাকবে না: মাওলানা আবদুল হালিম কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির এ্যাড. শাহজান-সেক্রেটারী ড. সরওয়ার মানবতার সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করছে সেনবাগের সৈয়দ হারুন ফাউন্ডেশন ভারতে অনুপ্রবেশকালে নালিতাবাড়ী সীমান্তে ৩ শিশুসহ ৬ ভারতীয় আটক ধর্মীয় সম্প্রীতিই আমাদের শক্তি’-আবুল কালাম এমপি ব্রাহ্মণপাড়ায় জুমার নামাজ শেষে মুসল্লিদের মাঝে কোরআন শরিফ বিতরণ
আন্তর্জাতিক

৫ দিনের সফরে অস্ট্রেলিয়া পৌঁছেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

By Sarah Mitchell, Priya Raman, James Okafor, Elena Vasquez and Associated Press · · 1 min read
৫ দিনের সফরে অস্ট্রেলিয়া পৌঁছেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

৫ দিনের সফরে অস্ট্রেলিয়া পৌঁছেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

৫ দিনের সফরে অস্ট্রেলিয়া পৌঁছেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান



বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি পাঁচ দিনের সফরে অস্ট্রেলিয়া পৌঁছেছেন।



শুক্রবার (২০ নভেম্বর) রাত ১২টা ৫০ মিনিটে অস্ট্রেলিয়ার উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।


আজ (শুক্রবার) স্থানীয় সময় রাত ৮টা ২৪ মিনিটে অস্ট্রেলিয়ার সিডনি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন মাননীয় বিরোধীদলীয় নেতা। বিমানবন্দরে উপস্থিত প্রবাসী বাংলাদেশিরা তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। এ সময় বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশির ভালোবাসা ও আন্তরিকতায় সিক্ত হন আমীরে জামায়াত।



আমীরে জামায়াতের সফরসঙ্গী হিসেবে রয়েছেন ডা. মোসলেহ উদ্দিন ফরিদ এমপি, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান এমপি, ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ডা. এস এম খালিদুজ্জামান এবং বিরোধীদলীয় নেতার একান্ত সচিব (এপিএস) মুহাম্মদ নজরুল ইসলাম।



সফরকালে মাননীয় বিরোধীদলীয় নেতা অস্ট্রেলিয়া সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন তিনি।


অস্ট্রেলিয়া সফর শেষে মালয়েশিয়ায় প্রবাসীদের আয়োজিত কর্মসূচিতেও অংশ নেবেন আমীরে জামায়াত।



আগামী ২৬ নভেম্বর অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফর শেষে তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।

Related Articles

জুলাই সনদ বাস্তবায়ন হলে ফ্যাসিবাদ ফিরে আসার সুযোগ থাকবে না: মাওলানা আবদুল হালিম কুমিল্লা

জুলাই সনদ বাস্তবায়ন হলে ফ্যাসিবাদ ফিরে আসার সুযোগ থাকবে না: মাওলানা আবদুল হালিম

জুলাই সনদ বাস্তবায়ন হলে ফ্যাসিবাদ ফিরে আসার সুযোগ থাকবে না: মাওলানা আবদুল হালিম

Sarah Mitchell, Priya Raman, James Okafor, Elena Vasquez and Associated Press · · 1 min read
কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির এ্যাড. শাহজান-সেক্রেটারী ড. সরওয়ার কুমিল্লা

কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির এ্যাড. শাহজান-সেক্রেটারী ড. সরওয়ার

কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির এ্যাড. শাহজান-সেক্রেটারী ড. সরওয়ার

Sarah Mitchell, Priya Raman, James Okafor, Elena Vasquez and Associated Press · · 1 min read
মানবতার সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করছে সেনবাগের সৈয়দ হারুন ফাউন্ডেশন কুমিল্লা

মানবতার সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করছে সেনবাগের সৈয়দ হারুন ফাউন্ডেশন

মানবতার সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করছে সেনবাগের সৈয়দ হারুন ফাউন্ডেশন

Sarah Mitchell, Priya Raman, James Okafor, Elena Vasquez and Associated Press · · 1 min read

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মতামত দিন।

মন্তব্য করুন