জুলাই সনদ বাস্তবায়ন হলে ফ্যাসিবাদ ফিরে আসার সুযোগ থাকবে না: মাওলানা আবদুল হালিম
জুলাই সনদ বাস্তবায়ন হলে ফ্যাসিবাদ ফিরে আসার সুযোগ থাকবে না: মাওলানা আবদুল হালিম
জুলাই সনদ বাস্তবায়ন হলে ফ্যাসিবাদ ফিরে আসার সুযোগ থাকবে না: মাওলানা আবদুল হালিম
কুমিল্লা প্রতিনিধিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কুমিল্লা মহানগরী জামায়াতের তত্ত্বাবধায়ক মাওলানা আবদুল হালিম বলেছেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন হলে দেশে ফ্যাসিবাদ ফিরে আসার সুযোগ থাকবে না। গণভোটের রায় ও জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে রাষ্ট্রীয় সংস্কার নিশ্চিত করতে হবে। দেশবিরোধী সব ষড়যন্ত্র ও চক্রান্ত মোকাবিলা এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে।
শুক্রবার বিকাল ৫টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরী আয়োজিত কর্মী শিক্ষাশিবিরে সভাপতির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
কুমিল্লা-নোয়াখালী অঞ্চল টিম সদস্য মু. আব্দুস সাত্তারের পরিচালনায় শিক্ষাশিবিরে বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা-নোয়াখালী অঞ্চল টিম সদস্য মু. লিয়াকত আলী ভূঁইয়া এবং কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা উত্তর জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবদুল মতিন।
মাওলানা আবদুল হালিম বলেন, গণভোটের রায় ও জুলাই সনদ উপেক্ষা করে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভক্তি সৃষ্টির জন্য সরকার দায়ী। সরকারের এমন আচরণ জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে। এর সুযোগে পতিত ফ্যাসিবাদী শক্তি আবারও মাথাচাড়া দিয়ে ওঠার অপচেষ্টা চালাচ্ছে।
তিনি বলেন, দেশ পরিচালনায় সরকারের ব্যর্থতায় দেশে নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পতিত ফ্যাসিস্ট আওয়ামী অপশক্তি আগুন-সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের ব্যর্থতায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। এ অবস্থা থেকে দেশ ও জাতিকে রক্ষায় সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
তিনি আরও বলেন, জনগণের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করা সরকারের প্রধান দায়িত্ব। কিন্তু এ ক্ষেত্রে সরকারের যথাযথ ও দৃশ্যমান পদক্ষেপ নেই। গণভোটের রায় বাস্তবায়ন না করায় ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যে বিভক্তি তৈরি হয়েছে। এর সুযোগে ফ্যাসিবাদী শক্তি তাদের অপতৎপরতা চালানোর সুযোগ পাচ্ছে।
মাওলানা আবদুল হালিম বলেন, কোন দল ক্ষমতায় থাকবে, সেটি মুখ্য বিষয় নয়; জনগণের অধিকার, নিরাপত্তা, স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষাই প্রধান বিষয়। জুলাই জাতীয় সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়ন করা হলে বর্তমান পরিস্থিতির সৃষ্টি হতো না। প্রয়োজনে জুলাই বিপ্লবের মতো আরেকটি বিপ্লবের মধ্য দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করা হবে।
তিনি বলেন, আবু সাঈদের বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো স্থান হবে না। প্রশাসনের সর্বস্তর থেকে ফ্যাসিবাদী প্রভাব দূর করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে নিরপেক্ষ ও জবাবদিহিমূলক করতে হবে। জাতীয় ঐক্য সুদৃঢ় করে দেশ ও জনগণের স্বার্থবিরোধী সব অপতৎপরতা প্রতিরোধে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
Related Articles
আন্তর্জাতিক
৫ দিনের সফরে অস্ট্রেলিয়া পৌঁছেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান
৫ দিনের সফরে অস্ট্রেলিয়া পৌঁছেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান
কুমিল্লা
কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির এ্যাড. শাহজান-সেক্রেটারী ড. সরওয়ার
কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির এ্যাড. শাহজান-সেক্রেটারী ড. সরওয়ার
কুমিল্লা
মানবতার সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করছে সেনবাগের সৈয়দ হারুন ফাউন্ডেশন
মানবতার সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করছে সেনবাগের সৈয়দ হারুন ফাউন্ডেশন
আইন-আদালত
ভারতে অনুপ্রবেশকালে নালিতাবাড়ী সীমান্তে ৩ শিশুসহ ৬ ভারতীয় আটক
ভারতে অনুপ্রবেশকালে নালিতাবাড়ী সীমান্তে ৩ শিশুসহ ৬ ভারতীয় আটক
মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মতামত দিন।
মন্তব্য করুন