মানবতার সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করছে সেনবাগের সৈয়দ হারুন ফাউন্ডেশন
মানবতার সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করছে সেনবাগের সৈয়দ হারুন ফাউন্ডেশন
মানবতার সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করছে সেনবাগের সৈয়দ হারুন ফাউন্ডেশন
মো: ফখর উদ্দিন, সেনবাগঃ
‘মানুষ মানুষের জন্য’—এই মানবিক দর্শনকে ধারণ করে সমাজের অসহায়, সুবিধাবঞ্চিত ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করছে সৈয়দ হারুন ফাউন্ডেশন। শিক্ষা, চিকিৎসা ও মানবিক সহায়তার মাধ্যমে আর্থিক সংকটে থাকা মানুষের মুখে হাসি ফোটাতে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। এরই ধারাবাহিকতায় নোয়াখালীর সেনবাগে অসচ্ছল পরিবার, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার, আর্থিক সংকটে থাকা মেধাবী শিক্ষার্থী এবং দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত অসহায় রোগীদের মাঝে মোট এক লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করেছে সৈয়দ হারুন ফাউন্ডেশন। এতে ১৬টি পরিবার ও উপকারভোগী সহায়তা পেয়েছেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় সেনবাগ উপজেলার সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে এ সহায়তা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ হারুন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এবং টপস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক লায়ন সৈয়দ হারুন এমজেএফ। এ সময় ফাউন্ডেশনের উপদেষ্টামণ্ডলীর সদস্য, আহ্বায়ক, সদস্য সচিব, অন্যান্য সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সহায়তাপ্রাপ্ত উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিশেষ করে অর্থাভাবে শিক্ষাজীবন ব্যাহত হওয়ার আশঙ্কায় থাকা মেধাবী শিক্ষার্থী, জটিল রোগে আক্রান্ত হয়ে চিকিৎসার ব্যয় বহনে অক্ষম রোগী এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা প্রদান করা হয়। সৈয়দ হারুন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে শিক্ষা, চিকিৎসা ও সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের পাশে দাঁড়িয়ে আসছে।
ফাউন্ডেশনের মূল লক্ষ্য হলো, অর্থের অভাবে কোনো মেধাবী শিক্ষার্থীর শিক্ষাজীবন যেন থেমে না যায়, কোনো অসহায় রোগী যেন চিকিৎসা থেকে বঞ্চিত না হন এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যেন নতুন করে ঘুরে দাঁড়ানোর সাহস পায়।
ফাউন্ডেশনের এ উদ্যোগ শুধু আর্থিক সহায়তা প্রদানেই সীমাবদ্ধ নয়; বরং সমাজে মানবিক মূল্যবোধ, পারস্পরিক সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতা প্রতিষ্ঠার একটি ইতিবাচক প্রয়াস। এ ধরনের উদ্যোগ সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদেরও অসহায় মানুষের পাশে দাঁড়াতে অনুপ্রাণিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ভবিষ্যতেও শিক্ষা, চিকিৎসা ও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে অসহায়, সুবিধাবঞ্চিত ও বিপদগ্রস্ত মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছে সৈয়দ হারুন ফাউন্ডেশন।
মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার এমন উদ্যোগের মধ্য দিয়ে একটি সহমর্মী, শিক্ষিত ও মানবিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে প্রতিষ্ঠানটি।
Related Articles
আন্তর্জাতিক
৫ দিনের সফরে অস্ট্রেলিয়া পৌঁছেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান
৫ দিনের সফরে অস্ট্রেলিয়া পৌঁছেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান
কুমিল্লা
জুলাই সনদ বাস্তবায়ন হলে ফ্যাসিবাদ ফিরে আসার সুযোগ থাকবে না: মাওলানা আবদুল হালিম
জুলাই সনদ বাস্তবায়ন হলে ফ্যাসিবাদ ফিরে আসার সুযোগ থাকবে না: মাওলানা আবদুল হালিম
কুমিল্লা
কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির এ্যাড. শাহজান-সেক্রেটারী ড. সরওয়ার
কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির এ্যাড. শাহজান-সেক্রেটারী ড. সরওয়ার
আইন-আদালত
ভারতে অনুপ্রবেশকালে নালিতাবাড়ী সীমান্তে ৩ শিশুসহ ৬ ভারতীয় আটক
ভারতে অনুপ্রবেশকালে নালিতাবাড়ী সীমান্তে ৩ শিশুসহ ৬ ভারতীয় আটক
মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মতামত দিন।
মন্তব্য করুন