● Breaking
মুরাদনগরে চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার আগামীকাল ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ সীতাকুণ্ডে ২৮ অক্টোবর লগি-বৈঠা দিয়ে হত্যার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল লালমাইয়ে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত গৌরীপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বুড়িচংয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও
জাতীয়

মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে সরকার ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞায় অভিযান চালাচ্ছে প্রশাসন

By Sarah Mitchell, Priya Raman, James Okafor, Elena Vasquez and Associated Press · · 1 min read
মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে সরকার ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞায় অভিযান চালাচ্ছে প্রশাসন

মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে সরকার ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞায় অভিযান চালাচ্ছে প্রশাসন

মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে সরকার ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞায় অভিযান চালাচ্ছে প্রশাসন



মো ইব্রাহিম খলিল জেলা প্রতিনিধি চট্টগ্রাম :


 সীতাকুণ্ডের সন্দ্বীপ চ্যানেলে ধারাবাহিক অভিযান চালাচ্ছে উপজেলা মৎস্য দপ্তর ও বাংলাদেশ কোস্ট গার্ড।


গত ৮ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত অভিযানে বিভিন্ন সূত্রে পাওয়া প্রায় ৮ লাখ ৩০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও প্রায় ১৩.২ মেট্রিক টন মা ইলিশ জব্দ করা হয়েছে। জব্দকৃত জালের আনুমানিক বাজারমূল্য ৩ কোটি টাকারও বেশি।



জালগুলো কুমিরা উপকূলসংলগ্ন এলাকায় জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়।


সবচেয়ে বড় অভিযানটি হয় ২৬-২৭ অক্টোবর রাতে।


সীতাকুণ্ড উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মোতাছিম বিল্লাহর নেতৃত্বে ও কোস্ট গার্ডের ভাটিয়ারী শাখার কন্টিনজেন্ট কমান্ডার ইকবাল হোসেনের সহযোগিতায় কুমিরা উপকূলসংলগ্ন সন্দ্বীপ চ্যানেলে সোমবার দুপুর ১২টা থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত অভিযান চালানো হয়।


এ অভিযানে ৬ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল ও ৬.২ মেট্রিক টন মা ইলিশসহ সামুদ্রিক মাছ জব্দ করা হয়।


এ সময় সামুদ্রিক মৎস্য আইন, ২০২০ অনুযায়ী ৯টি বোটের মালিককে মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে।


এর আগে গত ১২ অক্টোবর রাত ২টার দিকে আরেক অভিযানে ৭ টন ইলিশসহ ৪টি বোট জব্দ করা হয়। তখন ১ লাখ মিটার কারেন্ট জালও জব্দ করা হয়।


এ ঘটনায় বোট মালিকদের ৩ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।


মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, ওই নৌকাগুলো ভোলা থেকে এসে সন্দ্বীপ চ্যানেলের গভীর সমুদ্রে মাছ ধরছিল।


২৭ অক্টোবরের অভিযানে জরিমানা হওয়া ৯ বোটের মালিকদের নাম-ঠিকানা প্রকাশ হয়নি। মৎস্য অফিসের মোবাইল কোর্টের অর্ডারশিটে মালিকদের বিস্তারিত তথ্য রয়েছে। জব্দ করা ইলিশ নষ্ট করা হয়নি।


১২ অক্টোবরের জব্দকৃত ৭ টন ইলিশ উপজেলার ২৫টি এতিমখানায় বিতরণ করা হয়। একইভাবে ২৭ অক্টোবরের জব্দকৃত মাছ এতিমখানা, হতদরিদ্র পরিবার, ও অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে বলে জানিয়েছে উপজেলা মৎস্য অফিস।


মৎস্য কর্মকর্তা মো. মোতাছিম বিল্লাহ বলেন, "মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে আমাদের অভিযান অব্যাহত থাকবে।


অবৈধভাবে মাছ আহরণ ও নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে কোস্ট গার্ডের সঙ্গে যৌথ অভিযান চলবে।"


উল্লেখ্য, ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারা দেশে ইলিশ ধরা, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

Related Articles

সীতাকুণ্ডে ২৮ অক্টোবর লগি-বৈঠা দিয়ে হত্যার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল জাতীয়

সীতাকুণ্ডে ২৮ অক্টোবর লগি-বৈঠা দিয়ে হত্যার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল

সীতাকুণ্ডে ২৮ অক্টোবর লগি-বৈঠা দিয়ে হত্যার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল

Sarah Mitchell, Priya Raman, James Okafor, Elena Vasquez and Associated Press · · 1 min read
লালমাইয়ে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত জাতীয়

লালমাইয়ে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত

লালমাইয়ে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত

Sarah Mitchell, Priya Raman, James Okafor, Elena Vasquez and Associated Press · · 1 min read

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মতামত দিন।

মন্তব্য করুন