● Breaking
লালমাইয়ে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় সংসদের উপদেষ্টা কমিটির ৫ম বৈঠক অনুষ্ঠিত সিলেট মহানগর জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি গঠন শ্রীহট্ট থেকে সিলেট: ইতিহাসের পাতায় শাহজালালের স্মৃতি চৌদ্দগ্রামে প্রতিপক্ষের হামলায় প্রবাসী আহত চৌদ্দগ্রামে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত সীতাকুণ্ড বিএনপিতে ২ গ্ৰুপ-পৃথক ভাবে ৭ নভেম্বর পালিত
জাতীয়

লালমাইয়ে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

By Sarah Mitchell, Priya Raman, James Okafor, Elena Vasquez and Associated Press · · 1 min read
লালমাইয়ে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

লালমাইয়ে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

লালমাইয়ে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত



​লালমাই প্রতিনিধিঃ


​জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী চেতনা ও আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে কুমিল্লা জেলার লালমাই উপজেলায় উদযাপিত হলো ‘নজরুল বর্ষ ২০


উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।



​উপজেলা প্রশাসন, লালমাই, কুমিল্লার আয়োজনে অনুষ্ঠিত এই সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৫৮ কুমিল্লা-১০ আসনের মাননীয় সংসদ সদস্য মো: মোবাশ্বের আলম ভূঁইয়া।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালমাই উপজেলার উপজেলা নির্বাহী অফিসার সুব্রত বিশ্বাস দাস।



​অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ী প্রতিযোগীদের মাঝে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ পুরস্কার এবং সনদপত্র বিতরণ করেন। এ সময় স্থানীয় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



​বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী ও সাম্যবাদী চেতনা আমাদের চিরকাল অনুপ্রাণিত করে। বর্তমান প্রজন্মকে আধুনিক ও দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে নজরুল চর্চার কোনো বিকল্প নেই।

Related Articles

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মতামত দিন।

মন্তব্য করুন