চৌদ্দগ্রামে প্রতিপক্ষের হামলায় প্রবাসী আহত
চৌদ্দগ্রামে প্রতিপক্ষের হামলায় প্রবাসী আহত
চৌদ্দগ্রামে প্রতিপক্ষের হামলায় প্রবাসী আহত
আবু বকর সুজন, চৌদ্দগ্রামঃ
কুমিল্লার চৌদ্দগ্রামে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় সৌদিআরব প্রবাসী ইউনুছ মজুমদার গুরুতর আহত হয়েছেন। তিনি পৌরসভার রামরায়গ্রামের মৃত নুর হোসেন মজুমদারের ছেলে।
এ ঘটনায় প্রবাসী ফিরোজ আহম্মেদ মজুমদার বাদি হয়ে হামলাকারী সানি মজুমদার, সামির মজুমদার ও ছোটন মিয়াসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
রবিবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন থানার উপ-পরিদর্শক মোঃ মহিম উদ্দিন।
মামলায় উল্লেখ করা হয়, পৌর এলাকার রামরায়গ্রামের ফিরোজ আহম্মেদ মজুমদার গং ও ছোটন মিয়া গং একই বাড়ির পাশাপাশি হিস্যার বাসিন্দা। কর্মের সুবাদে ফিরোজ আহমেদসহ চার ভাই সৌদিআরব থাকেন। বর্তমানে তারা ছুটিতে দেশে অবস্থান করছেন।
দীর্ঘদিন ধরে ছোটন মিয়া গংয়ের সাথে বসতবাড়ির সীমানা নিয়ে ফিরোজ আহমেদ গংয়ের বিরোধ চলে আসছে।
বিষয়টি নিয়ে একাধিকবার শালিশ বৈঠক হলেও ছোটন মিয়া গং শালিশের সিদ্ধান্ত মানে না। গ্রামের সর্দারদের সিদ্ধান্ত মোতাবেক পহেলা নভেম্বর সকালে ফিরোজ আহমেদ মজুমদার গং বাড়ির সীমানায় শ্রমিক দ্বারা পাকা ভাউন্ডারী দেয়াল নির্মাণ কাজ শুরু করে। কিছুক্ষণ পর ছোটন মিয়া গংয়ের দূর্ব্যবহারে শ্রমিকরা নির্মাণ কাজ বন্ধ করে দেয়।
ওই সময় ফিরোজের ভাই ইউনুছ মজুমদার মৌখিকভাবে প্রতিবাদ করায় ছোটন মিয়া গং তাঁর সাথে বাক বিতন্ডায় লিপ্ত হয়।
একপর্যায়ে ছোটন মিয়া গং পূর্ব পরিকল্পিতভাবে ধারালো রামদাসহ দেশীয় অস্ত্র হাতে ইউনুছ মজুমদারের উপর আক্রমন চালিয়ে হাঁড় ভাঙাসহ রক্তাক্ত জখম করে।
ইউনুছের চিৎকার শুনে আশ-পাশের লোকজন ছুটে গেলে হামলাকারী সানি মজুমদার, সামির মজুমদার, ছোটন মিয়া ও পলি বেগম ফিরোজ গংদেরকে প্রাণে হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
ইউনুছ মজুমদারকে জখম অবস্থায় উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
পরে উন্নত চিকিৎসার জন্য ইউনুছ মজুমদারকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
চৌদ্দগ্রাম মডেল থানার উপ-পরিদর্শক মোঃ মহিম উদ্দিন রবিবার দুপুরে বলেন, ঘটনার পর থেকে আসামীরা পলাতক। তাদেরকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
Related Articles
দুঘর্টনা
সীতাকুণ্ডে কাভার্ডভ্যানের পেছনে মালবাহী ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত !
সীতাকুণ্ডে কাভার্ডভ্যানের পেছনে মালবাহী ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত !
দুঘর্টনা
বুড়িচং থেকে কক্সবাজারে শিক্ষা সফরে গিয়ে বাস খাদে পড়ে নিহত-২
বুড়িচং থেকে কক্সবাজারে শিক্ষা সফরে গিয়ে বাস খাদে পড়ে নিহত-২
দুঘর্টনা
বুড়িচংয়ে অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার
বুড়িচংয়ে অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার
দুঘর্টনা
বুড়িচংয়ে নিখোঁজের ২ দিন পর পুকুরে মিলল ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ
বুড়িচংয়ে নিখোঁজের ২ দিন পর পুকুরে মিলল ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ
মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মতামত দিন।
মন্তব্য করুন