● Breaking
সিলেট মহানগর জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি গঠন শ্রীহট্ট থেকে সিলেট: ইতিহাসের পাতায় শাহজালালের স্মৃতি চৌদ্দগ্রামে প্রতিপক্ষের হামলায় প্রবাসী আহত চৌদ্দগ্রামে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত সীতাকুণ্ড বিএনপিতে ২ গ্ৰুপ-পৃথক ভাবে ৭ নভেম্বর পালিত সীতাকুণ্ডে কাভার্ডভ্যানের পেছনে মালবাহী ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত ! এনসিপি নেতার পিতার মৃত্যুতে সমবেদনা জানাতে ছুটে এলেন বিএনপি নেতা সালাহ উদ্দিন
জাতীয়

চৌদ্দগ্রামে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

By Sarah Mitchell, Priya Raman, James Okafor, Elena Vasquez and Associated Press · · 1 min read
চৌদ্দগ্রামে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

চৌদ্দগ্রামে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

চৌদ্দগ্রামে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত




আবু বকর সুজন, চৌদ্দগ্রামঃ


"করবো সমবায়, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রামে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।




রবিবার (৮নভেম্বর) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভূমি (সদর দক্ষিণ) এএসএম নুরুল আখতার নিলয়।


উপজেলা সমবায় কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও উপজেলা তথ্য কমকর্তা ফাতেমা আক্তারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম রাজু, উপজেলা প্রকৌশলী মো: মনিরুজ্জামান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: লতিফুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সফিকুর রহমান, পৌর জামাতের নায়েবে আমির কাজী মো: ইয়াছিন, উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক মো: গিয়াস উদ্দিন, ইশা বহুমুখী সমবায় সমিতির নির্বাহী সদস্য রহিম বাদশা, বাতিসা মৎস্যজীবি সমবায় সমিতির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মোল্লা, উজিরপুর মৎসজীবি সমবায় সমিতির সভাপতি নুর মোহাম্মদ।




অনুষ্ঠান শেষে মৎসজীবি ও বহুমুখী সমিতিদের ক্যাটাগরির ভিত্তিতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

Related Articles

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মতামত দিন।

মন্তব্য করুন