লাকসামের নরপাটি এতিমখানায় মতবিনিময় সভা ও দোয়া অনুষ্ঠিত
লাকসামের নরপাটি এতিমখানায় মতবিনিময় সভা ও দোয়া অনুষ্ঠিত
লাকসামের নরপাটি এতিমখানায় মতবিনিময় সভা ও দোয়া অনুষ্ঠিত
লাকসাম প্রতিনিধিঃ
কুমিল্লার লাকসাম উপজেলার নরপাটি এতিমখানায় মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ২০ নভেম্বর শুক্রবার সকাল ৭টায় এতিমখানা মাঠে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় আলেম-ওলামা, শিক্ষাবিদ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
আলহাজ্ব আনিসুর রহমান মজুমদারের প্রতিষ্ঠিত নরপাটি এতিমখানার শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, এতিমখানার সভাপতি ড. এস. এম মাহবুব-উল হক মজুমদার।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন ইছাপুরা সেন্ট্রাল হাই স্কুলের প্রধান শিক্ষক শেখ মোঃ জাকির হোসেন মজুমদার ও নরপাটি এতিমখানার সুপার মুফতি হাবিবুর রহমান ইসহাকী।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, গাজিমুড়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মাওলানা আ ন ম আব্দুল হান্নান, নাঙ্গলকোট আফসারুল উলুম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুল কাদের, ফুলগাঁও ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ইয়াছিন মজুমদার, উপাধ্যক্ষ মাসুম বিন নোমান, লাকসাম হাউজিং এস্টেট জামে মসজিদের খতিব ড. মাওলানা বিল্লাল হোসেন মালেকী, মোহনপুর আলিম মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ হাসানুজ্জামান, লাকসাম পাইলট জামে মসজিদের খতিব মাওলানা মীর মোহাম্মদ আব্দুল ওয়াদুদ, লাকসাম এতিমখানার সুপার মাওলানা মোঃ বাকি বিল্লাহ, মাওলানা মোঃ হায়াতুন নবী, লাকসাম পূর্ব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী, বিএনপির সভাপতি মৌলভী ইব্রাহীম খলিল, ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির ও চেয়ারম্যান প্রার্থী নিজাম উদ্দিন মহসিন প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা ফজলুল করিম। দোয়া পরিচালনা করেন গাজিমুড়া কামিল মাদ্রাসার হেডমুহাদ্দিস মাওলানা আব্দুল হালিম।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন, লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শাহজাহান কবির, শেখ জাহিদ হোসেন মজুমদার, মোঃ মাকসুদুর রহমান মজুমদার অশ্রু, বাবুল খান, আব্দুল মমিন, নাজমুল হোসেন ও মোঃ ফাহিম।
আলোচনা সভা শেষে এতিমখানার সার্বিক উন্নয়ন, এতিম শিক্ষার্থীদের কল্যাণ এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত অতিথিদের আপ্যায়ন করা হয়।
Related Articles
আন্তর্জাতিক
৫ দিনের সফরে অস্ট্রেলিয়া পৌঁছেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান
৫ দিনের সফরে অস্ট্রেলিয়া পৌঁছেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান
কুমিল্লা
জুলাই সনদ বাস্তবায়ন হলে ফ্যাসিবাদ ফিরে আসার সুযোগ থাকবে না: মাওলানা আবদুল হালিম
জুলাই সনদ বাস্তবায়ন হলে ফ্যাসিবাদ ফিরে আসার সুযোগ থাকবে না: মাওলানা আবদুল হালিম
কুমিল্লা
কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির এ্যাড. শাহজান-সেক্রেটারী ড. সরওয়ার
কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির এ্যাড. শাহজান-সেক্রেটারী ড. সরওয়ার
কুমিল্লা
মানবতার সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করছে সেনবাগের সৈয়দ হারুন ফাউন্ডেশন
মানবতার সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করছে সেনবাগের সৈয়দ হারুন ফাউন্ডেশন
মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মতামত দিন।
মন্তব্য করুন