চট্টগ্রাম চন্দনাইশে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত
চট্টগ্রাম চন্দনাইশে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত
চট্টগ্রাম চন্দনাইশে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত
আরফাত হোসেন-চট্টগ্রামঃ
"করবো সমবায়, গড়বো দেশ-সবার জন্য বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের চন্দনাইশে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
৮ নভেম্বর (রবিবার) উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের যৌথ আয়োজনে দিবসটি উপলক্ষ্যে সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়।
উপজেলা সমবায় কর্মকর্তা মমতাজ বেগমে'র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা।
ইউ'আরসি ইন্সট্রাক্টর আকতার সানজিদা জাফর পপি'র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার, দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি সিরাজুল ইসলাম, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আজাদ হোসেন, মৎস্য কর্মকর্তা তানভীর আহসান, যুব উন্নয়ন কর্মকর্তা আ.ন.ম ছালেহ উদ্দিন, মাধ্যমিক শিক্ষা (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মিঠু চৌধুরী, একাডেমিক সুপারভাইজার বিপিন চন্দ্র রায়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাহবুব আলম শাওন ভূঁইয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা চৈতী বড়ুয়া, আজিজুর রহমান, মো. মহিউদ্দিন, ওয়াসিম উদ্দিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, সমবায় সমিতির সভাপতি, সম্পাদক, ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমবায় সমিতির ভূমিকা অনস্বীকার্য। সমবায়ের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং বেকারত্ব দূরীকরণ সরকারের পাশাপাশি সমবায়ীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
Related Articles
খেলাধুলা
দেশের প্রায় ৫১ জেলা স্টেডিয়ামের সংস্কার ও আধুনিকায়ন করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
দেশের প্রায় ৫১ জেলা স্টেডিয়ামের সংস্কার ও আধুনিকায়ন করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
জাতীয়
লাকসামে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত
লাকসামে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত
জাতীয়
সালিশে নারীকে জুতাপেটা-ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত
সালিশে নারীকে জুতাপেটা-ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত
জাতীয়
চৌদ্দগ্রামে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
চৌদ্দগ্রামে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মতামত দিন।
মন্তব্য করুন