চাঁপাইনবাবগঞ্জে জামায়াত থেকে বহিষ্কৃত সেই চিকিৎসক বললেন ‘কখনো কর্মী ছিলাম না’
চাঁপাইনবাবগঞ্জে জামায়াত থেকে বহিষ্কৃত সেই চিকিৎসক বললেন ‘কখনো কর্মী ছিলাম না’
চাঁপাইনবাবগঞ্জে জামায়াত থেকে বহিষ্কৃত সেই চিকিৎসক বললেন ‘কখনো কর্মী ছিলাম না’
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা থেকে বহিষ্কারের পর আড়াইশ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের অর্থোপেডিক সার্জন ডা. ইসমাইল হোসেন জানালেন, তিনি কখনো জামায়াতের কর্মী ছিলেন না। তবে সংগঠনটির শুভাকাঙ্ক্ষী ছিলেন এবং ইসলামী ছাত্রশিবির করেছেন।
জানা গেছে, সম্প্রতি সংগঠনের কর্মী ইসমাইল হোসেনের বিরুদ্ধে জামায়াতের দুপক্ষের মধ্যে সংঘাত ও বিরোধ সৃষ্টির মতো গুরুতর অভিযোগ ওঠে। তদন্তের পর তাকে সংগঠন থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীকে তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
গত ১৫ নভেম্বর জামায়াতের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে ১২ নভেম্বর একই অভিযোগে জামায়াত-সমর্থিত চিকিৎসকদের সংগঠন ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) জেলা শাখার সহসভাপতির পদ থেকেও তাকে অব্যাহতি দেওয়া হয়।
জেলা জামায়াতের সেক্রেটারি আবু বকর বিজ্ঞপ্তির সত্যতা নিশ্চিত করে বলেন, ইসমাইল তাদের সঙ্গে ছিলেন। তার বিরুদ্ধে দুপক্ষের মধ্যে সংঘাত ও বিরোধ সৃষ্টির গুরুতর অভিযোগ ওঠায় সাংগঠনিকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে তাকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, তা জানতে ৭ দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে।
তবে জামায়াতের কর্মী হওয়ার বিষয়টি অস্বীকার করেছেন ডা. ইসমাইল হোসেন। তিনি দাবি করে বলেন, কখনো তিনি জামায়াতের কর্মী ছিলেন না। তবে সংগঠনটির শুভাকাঙ্ক্ষী ছিলেন এবং ইসলামী ছাত্রশিবির করেছেন। কিন্তু তাকে জামায়াত কর্মী উল্লেখ করে বহিষ্কার করায় তার সম্মানহানি হয়েছে বলে দাবি করেন তিনি।
উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ শহরের বেসরকারি ম্যাক্স হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে দখল-সংক্রান্ত বিরোধের আশঙ্কায় ইসমাইলের চেম্বার বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। কারণ এর আগের দিন (১১ নভেম্বর) সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ওবায়েদ পাঠান হাসপাতালটির মালিকানা দাবি করে লোকজন নিয়ে সেখানে যান। পরবর্তীতে ওবায়েদ পাঠানের সঙ্গে ডা. ইসমাইল হোসেনকে ভ্রমণে যেতে দেখা যায়।
এদিকে ওবায়েদ পাঠান বলেন, তিনি ম্যাক্স হাসপাতালের কিছু শেয়ার কিনেছেন।
Related Articles
আন্তর্জাতিক
৫ দিনের সফরে অস্ট্রেলিয়া পৌঁছেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান
৫ দিনের সফরে অস্ট্রেলিয়া পৌঁছেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান
কুমিল্লা
জুলাই সনদ বাস্তবায়ন হলে ফ্যাসিবাদ ফিরে আসার সুযোগ থাকবে না: মাওলানা আবদুল হালিম
জুলাই সনদ বাস্তবায়ন হলে ফ্যাসিবাদ ফিরে আসার সুযোগ থাকবে না: মাওলানা আবদুল হালিম
কুমিল্লা
কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির এ্যাড. শাহজান-সেক্রেটারী ড. সরওয়ার
কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির এ্যাড. শাহজান-সেক্রেটারী ড. সরওয়ার
কুমিল্লা
মানবতার সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করছে সেনবাগের সৈয়দ হারুন ফাউন্ডেশন
মানবতার সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করছে সেনবাগের সৈয়দ হারুন ফাউন্ডেশন
মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মতামত দিন।
মন্তব্য করুন