● Breaking
সীতাকুণ্ড পৌর সদরে ১৭/১৮ বছর পর খাল পুনঃখনন শুরু বুড়িচং আসন্ন বাকশীমূল ইউপি নির্বাচনে জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থীর মত বিনিময় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর ঐক্যের ডাকে সাড়া দিয়ে শর্ত দিলেন এনসিপি পাগলা মসজিদের দান বাক্সে মিলল ১৮ কোটির বেশি টাকা মধ্যরাত থেকে বাইক চলাচল নিয়ন্ত্রণে গণবিজ্ঞপ্তি অস্ট্রেলিয়ায় ‘রাষ্ট্র সংস্কারে প্রবাসীদের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত় অস্ট্রেলিয়ার সিডনিতে গ্যালিপলি হোমস এজড কেয়ারে বিরোধীদলীয় নেতার সৌজন্য সাক্ষাৎ
চট্রগ্রাম

সীতাকুণ্ড পৌর সদরে ১৭/১৮ বছর পর খাল পুনঃখনন শুরু

By Sarah Mitchell, Priya Raman, James Okafor, Elena Vasquez and Associated Press · · 1 min read
সীতাকুণ্ড পৌর সদরে ১৭/১৮ বছর পর খাল পুনঃখনন শুরু

সীতাকুণ্ড পৌর সদরে ১৭/১৮ বছর পর খাল পুনঃখনন শুরু

সীতাকুণ্ড পৌর সদরে ১৭/১৮ বছর পর খাল পুনঃখনন শুরু




মো ইব্রাহিম খলিল, চট্রগ্রাম জেলা প্রতিনিধিঃ





দীর্ঘ ১৭/১৮ বছর পর অবশেষে সীতাকুণ্ড পৌর সদরের গুরগুরি খাল পুনঃখননের কাজ শুরু হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকাল থেকে শ্রমিকরা খালটিতে পূর্ণ খনন কাজ শুরু করেন।


সরেজমিনে দেখা যায়, খালের বিভিন্ন অংশে শ্রমিকরা কোদাল দিয়ে পলিমাটি ও আবর্জনা সরিয়ে পানির প্রবাহ স্বাভাবিক করার কাজ করছেন। খনন কাজ দেখতে স্থানীয় বাসিন্দারা ভিড় করেন।


স্থানীয়রা জানান, দীর্ঘদিন সংস্কার না হওয়ায় খালটি পলি, ময়লা-আবর্জনা ও আগাছায় প্রায় ভরাট হয়ে গিয়েছিল। ফলে সামান্য বৃষ্টিতেই পৌর সদরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হতো। বসতবাড়ি, দোকানপাট ও সড়কে পানি জমে চরম ভোগান্তিতে পড়তে হতো বাসিন্দাদের।


এ বিষয়ে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার ও পৌরসভার প্রশাসক ফখরুল ইসলাম বলেন, “আপাতত রাজস্ব খাতের অর্থায়নে খাল খনন শুরু করা হয়েছে। পরবর্তীতে টেন্ডার আহ্বান করে খনন করা হবে।”


তিনি আরও জানান, এই খালটি পুনঃখনন সম্পন্ন হলে পৌরসভার ৫ নং ওয়ার্ড, ৬ নং ওয়ার্ড, ৭ নং ওয়ার্ড, ৮ নং ওয়ার্ড ও ৯ নং ওয়ার্ড জলাবদ্ধতা থেকে রক্ষা পাবে। এসব ওয়ার্ডের বাসিন্দারা বর্ষা মৌসুমে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হতেন।


৫ নং ওয়ার্ডের এক বাসিন্দা বলেন, “সামান্য বৃষ্টি হলেই ঘরে পানি ঢুকে যেত। খাল খনন হওয়ায় এখন আমরা জলাবদ্ধতা থেকে মুক্তির আশা করছি।”


৭ নং ওয়ার্ডের আরেক বাসিন্দা বলেন, “১৭ হতে ১৮ বছর পর খাল খনন শুরু হয়েছে, এটা আমাদের জন্য বড় স্বস্তির খবর। তবে খালের দুই পাশের দখল উচ্ছেদ করে খনন কাজ যাতে স্থায়ী হয়, সেই দাবি জানাচ্ছি।”


এলাকাবাসীর দাবি, শুধু খনন করলেই হবে না। খালে যাতে আর ময়লা-আবর্জনা ফেলা না হয়, সেজন্য নিয়মিত তদারকি করতে হবে।


খনন কাজ শেষ হলে ৫টি ওয়ার্ডের কয়েক হাজার মানুষ দীর্ঘদিনের জলাবদ্ধতার ভোগান্তি থেকে মুক্তি পাবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

Related Articles

বুড়িচং আসন্ন বাকশীমূল ইউপি নির্বাচনে জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থীর মত বিনিময় সভা অনুষ্ঠিত আইন-আদালত

বুড়িচং আসন্ন বাকশীমূল ইউপি নির্বাচনে জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থীর মত বিনিময় সভা অনুষ্ঠিত

বুড়িচং আসন্ন বাকশীমূল ইউপি নির্বাচনে জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থীর মত বিনিময় সভা অনুষ্ঠিত

Sarah Mitchell, Priya Raman, James Okafor, Elena Vasquez and Associated Press · · 1 min read

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মতামত দিন।

মন্তব্য করুন