মধ্যরাত থেকে বাইক চলাচল নিয়ন্ত্রণে গণবিজ্ঞপ্তি
মধ্যরাত থেকে বাইক চলাচল নিয়ন্ত্রণে গণবিজ্ঞপ্তি
মধ্যরাত থেকে বাইক চলাচল নিয়ন্ত্রণে গণবিজ্ঞপ্তি
সিলেট মহানগর এলাকায় জননিরাপত্তা নিশ্চিত করতে রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচল সীমিত করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিদিন এ বিধিনিষেধ কার্যকর থাকবে।
শনিবার (২১ নভেম্বর) এসএমপি কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয় ।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ২১ নভেম্বর থেকে প্রতিদিন রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত যুক্তিসংগত কারণ ছাড়া মোটরসাইকেল চলাচল সীমিত করা হয়েছে।
এতে আরো উল্লেখ করা হয়, নির্ধারিত সময়ে জরুরি প্রয়োজনে মোটরসাইকেল নিয়ে চলাচল করতে হলে চালকদের হালনাগাদ যানবাহনের কাগজপত্র ও বৈধ ড্রাইভিং লাইসেন্স সঙ্গে রাখতে হবে।
জনস্বার্থে এ গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে বলে জানিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ বিধিনিষেধ বলবৎ থাকবে।
Related Articles
চট্রগ্রাম
সীতাকুণ্ড পৌর সদরে ১৭/১৮ বছর পর খাল পুনঃখনন শুরু
সীতাকুণ্ড পৌর সদরে ১৭/১৮ বছর পর খাল পুনঃখনন শুরু
আইন-আদালত
বুড়িচং আসন্ন বাকশীমূল ইউপি নির্বাচনে জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থীর মত বিনিময় সভা অনুষ্ঠিত
বুড়িচং আসন্ন বাকশীমূল ইউপি নির্বাচনে জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থীর মত বিনিময় সভা অনুষ্ঠিত
চট্রগ্রাম
প্রধানমন্ত্রীর ঐক্যের ডাকে সাড়া দিয়ে শর্ত দিলেন এনসিপি
প্রধানমন্ত্রীর ঐক্যের ডাকে সাড়া দিয়ে শর্ত দিলেন এনসিপি
খুলনা
পাগলা মসজিদের দান বাক্সে মিলল ১৮ কোটির বেশি টাকা
পাগলা মসজিদের দান বাক্সে মিলল ১৮ কোটির বেশি টাকা
মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মতামত দিন।
মন্তব্য করুন