পত্নীতলায় ৭০ পিস ট্যাপেন্টাডলসহ আটক-২
পত্নীতলায় ৭০ পিস ট্যাপেন্টাডলসহ আটক-২
পত্নীতলায় ৭০ পিস ট্যাপেন্টাডলসহ আটক-২
মাসুদ রানা. নওগাঁঃ
নওগাঁর পত্নীতলায় ৭০ পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবককে আটক করেছে থানা পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে উপজেলার শালডাঙ্গা গোপীনগর এলাকায় পুলিশ সুপারের নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, নওগাঁর সাপাহার উপজেলার মানিকুরা সরদারপাড়া গ্রামের ননীগোপাল দেবনাথের ছেলে পঙ্কজ দেবনাথ (২১) এবং পত্নীতলা উপজেলার কুটুইলহাট নয়াপাড়া গ্রামের অখিল দেবনাথের ছেলে সাগর দেবনাথ (২১)।
পুলিশ জানায়, আটক দুজনের হেফাজত থেকে ৭০ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
পত্নীতলা থানার অফিসার ইনচার্জ ওসি নিয়ামুল হক বলেন, আটক দুজনের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
Related Articles
জাতীয়
পূর্ব অষ্টগ্রাম-ইকুরদিয়া থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে ২ ড্রেজার জব্দ করল পুলিশ
পূর্ব অষ্টগ্রাম-ইকুরদিয়া থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে ২ ড্রেজার জব্দ করল পুলিশ
জাতীয়
খারাপ ফলাফলের জন্য এমপিও বন্ধের সুপারিশ করবঃ ধর্মমন্ত্রী কায়কোবাদ
খারাপ ফলাফলের জন্য এমপিও বন্ধের সুপারিশ করবঃ ধর্মমন্ত্রী কায়কোবাদ
জাতীয়
অষ্টগ্রাম ভূমি অফিসের ২ কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ
অষ্টগ্রাম ভূমি অফিসের ২ কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ
জাতীয়
প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন
প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন
মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মতামত দিন।
মন্তব্য করুন