● Breaking
কুমিল্রায় পুলিশের পদোন্নতি প্রাপ্তদের র‍্যাংক ব্যাজ পরিধান চলন্ত ট্রেনের বগিতে আগুন-রেললাইনের পাত খুলে বড় দুর্ঘটনার চেষ্টা সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে অগ্নিসংযোগ মুকসুদপুর থানায় ভয়াবহ হামলা চালিয়ে অগ্নিসংযোগ ! বুড়িচং ও ব্রাহ্মণপাড়াা অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মোড়ে মোড়ে বিএনপির অবস্থান কর্মসূচি কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযানে আ‘লীগের ৬১ জন নেতাকর্মীসহ আটক ২১১ পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউপি নির্বাচনের তালিকা প্রকাশ
আইন-আদালত

পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউপি নির্বাচনের তালিকা প্রকাশ

By Sarah Mitchell, Priya Raman, James Okafor, Elena Vasquez and Associated Press · · 1 min read
পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউপি নির্বাচনের তালিকা প্রকাশ

পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউপি নির্বাচনের তালিকা প্রকাশ

পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউপি নির্বাচনের তালিকা প্রকাশ



নিজস্ব প্রতিনিধিঃ


পাঁচ ধাপে দেশের মোট ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচনের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে প্রথম ধাপে ১ হাজার ৪২টি ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।


বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই তালিকা প্রকাশ করা হয়। সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তারা নির্ধারিত সময়ের মধ্যে এসব নির্বাচনের তফসিল ঘোষণা করবেন।

কমিশন সভার সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম ধাপে ১২৭টি উপজেলার ১ হাজার ৪২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে। এছাড়া দ্বিতীয় ধাপে ১২৫টি উপজেলার ১ হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ১২০টি উপজেলার ১ হাজার ২৪টি, চতুর্থ ধাপে ৯৬টি উপজেলার ৮১৩টি এবং পঞ্চম ধাপে ৪০টি উপজেলার ৩৮৪টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ করা হবে। ইসির ঘোষিত আগের রোডম্যাপ অনুযায়ী, প্রথম ধাপের ভোট আগামী ২১ জানুয়ারি অনুষ্ঠিত হবে। পরবর্তী ধাপগুলোর মধ্যে দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Related Articles

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মতামত দিন।

মন্তব্য করুন