বুড়িচং ও ব্রাহ্মণপাড়াা অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মোড়ে মোড়ে বিএনপির অবস্থান কর্মসূচি
বুড়িচং ও ব্রাহ্মণপাড়াা অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মোড়ে মোড়ে বিএনপির অবস্থান কর্মসূচি
বুড়িচং ও ব্রাহ্মণপাড়াা অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মোড়ে মোড়ে বিএনপির অবস্থান কর্মসূচি
সৌরভ মাহমুদ হারুন, কুমিল্লা উত্তরঃ
দেশকে অস্থিতিশীল করা ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে কুমিল্লার বুড়িচং ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন স্থানে মোড়ে মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
বৃহস্পতিবার সকাল থেকে বুড়িচং ও ব্রাহ্মণপাড়া দুই উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তাঁরা এই কর্মসূচি পালন করেন।
দলীয় সূত্রে জানা গেছে, কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য হাজী জসিমউদদীন জসিমের নির্দেশনায় দুই উপজেলাজুড়ে এই কর্মসূচির আয়োজন করা হয়। ফ্যাসিবাদী আগ্রাসনের বিরুদ্ধে ও এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে সকাল থেকেই উপজেলার বিভিন্ন পয়েন্টে জ হতে থাকেন নেতা-কর্মীরা।
বুড়িচং উপজেলার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নিমসার বাজারে, কাবিলা বাজার, নাজিরা বাজার, কুমিল্লা-মহাসড়কের ময়নামতি সাহেবের বাজার, দেবপুর বাজার, কংশনগর বাজার, কুমিল্লা-সালদা সড়কের বাকশীমূল ইউনিয়ন এর কালিকা পুর বাজার, রাজাপুর ইউনিয়ন এর শংকুচাইল বাজার, কুমিল্লা শাসনগাছা-ব্রাহ্মণপাড়া সড়কের ভরাসার বাজার, বুড়িচং উপজেলা সদর, সাহেবাবাদ বাজার, ব্রাহ্মণপাড়া উপজেলা সদর, চান্দলা মীরপুর, কর্মসূচিতে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি হাজী এটিএম মিজানুর রহমান, সাধারণ সম্পাদক হাজী মোঃ কবির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ুন কবির বাবুল, আবু নাসির মুন্সী, উপজেলা আহবায়ক মোঃ জাবেদ কাউসার সবুজ চেয়ারম্যান সহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।
বাকশীমূল ইউনিয়ন ঃ বুড়িচং উপজেলার কালিকা পুর বাজারের সড়কে দফায় দফায় শান্তি পূর্ণ মিছিল ও অবস্থান কর্মসূচী পালন করেন। এতে নেতৃত্ব দেন বুড়িচং উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান মনির।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জসিম উদ্দিন,সহসভাপতি ইঞ্জিনিয়ার মোঃ আবুল বাশার, সাধারণ সম্পাদক মোঃ এমদাদুল হক পলাশ, সাংগঠনিক সম্পাদক মোঃ শরীফুল ইসলাম,সহ সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুর রহিম খান লিটন, ইউনিয়ন যুবদলের সভাপতি একেএম শাহজাহান, সদস্য সচিব ইঞ্জিনিয়ার মোঃ মাহবুব উল আলম, সাংগঠনিক সম্পাদক রাশেদ মিনহাজ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি জামশেদ আলম চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, শ্রমিক দলের সভাপতি এম বাহার আখন্দ, উপজেলা ছাত্র দলের যুগ্ম আহবায়ক মোঃ জালাল উদ্দীন খান, তান জিবুর রহমান শুভ।
রাজাপুর ইউনিয়ন শংকুচাইল বাজারে মিছিল ও শান্তি পূর্ণ অবস্থান নেন ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক গাজী মনিরুজ্জামান মনির ও ইউপি যুবদলের সভাপতি এবং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম মিজানুর রহমান এর নেতৃত্বে সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মুমিনুল ইসলাম, সহসভাপতি যথাক্রমে মোঃ মোস্তফা, মোশাররফ হোসেন মেম্বার, সহসাধারণ সম্পাদক সোহেল খান, জাহের চৌধুরী, সহসাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল, ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুল হান্নান, কৃষক দলের সভাপতি মাসুক মিয়া, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া , যুবদলের নেতা খাইরুল ইসলাম মেম্বার, মোঃ মামুন মিয়া, সাখাওয়াত হাফিজ, ছাত্র নেতা জুয়েল রানা, সোহেল রানা সরকার, আমির খা, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল খালেক শাহীন মুরগী।
Related Articles
কুমিল্লা
কুমিল্রায় পুলিশের পদোন্নতি প্রাপ্তদের র্যাংক ব্যাজ পরিধান
কুমিল্রায় পুলিশের পদোন্নতি প্রাপ্তদের র্যাংক ব্যাজ পরিধান
আইন-আদালত
চলন্ত ট্রেনের বগিতে আগুন-রেললাইনের পাত খুলে বড় দুর্ঘটনার চেষ্টা
চলন্ত ট্রেনের বগিতে আগুন-রেললাইনের পাত খুলে বড় দুর্ঘটনার চেষ্টা
আইন-আদালত
সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে অগ্নিসংযোগ
সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে অগ্নিসংযোগ
আইন-আদালত
মুকসুদপুর থানায় ভয়াবহ হামলা চালিয়ে অগ্নিসংযোগ !
মুকসুদপুর থানায় ভয়াবহ হামলা চালিয়ে অগ্নিসংযোগ !
মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মতামত দিন।
মন্তব্য করুন