গোপালগঞ্জে আ’লীগের বিক্ষোভ মিছিল শেষে ২ গ্রামবাসীর সংঘর্ষ
গোপালগঞ্জে আ’লীগের বিক্ষোভ মিছিল শেষে ২ গ্রামবাসীর সংঘর্ষ
গোপালগঞ্জে আ’লীগের বিক্ষোভ মিছিল শেষে ২ গ্রামবাসীর সংঘর্ষ
গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল শেষে ২ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ৬টি ককটেল বিস্ফোরণ ও বেশ কয়েকটি দোকান ভাঙচুর করা হয়। সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় পুলিশ ঘটনাস্থলে যায়নি।
সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলা শহরের লঞ্চঘাট গোলচত্বর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে লঞ্চঘাট এলাকা থেকে শহরে একটি মিছিল বের করা হয়। মিছিল শেষে নেতাকর্মীদের বক্তব্য দেওয়ার সময় বক্তাদের পাশে দাঁড়ানো নিয়ে ঘোষেরচর গ্রামের বাসিন্দা ছাত্রলীগ নেতা মোরসালিনের সঙ্গে চরমানিকদাহ গ্রামের বাসিন্দা ছাত্রলীগ নেতা শাকিলের ভাই সাজিদের ধাক্কাধাক্কি হয়।
এর জেরে সন্ধ্যার পর গোপালগঞ্জ ক্রিকেট স্টেডিয়ামসংলগ্ন সড়কে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন দুই গ্রামের বাসিন্দারা।
এ সময় উভয় পক্ষের লোকজনের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। ২ পক্ষ থেকে প্রায় ৬টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এ ছাড়া বেশ কয়েকটি দোকান ভাঙচুর করা হয়। এতে এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সিরাজুল ইসলাম বলেন, আমরা শুনেছি ঘোষেরচর ও চরমানিকদাহ গ্রামের বাসিন্দারা সংঘর্ষে জড়িয়ে ছিল। তবে আমরা ঘটনাস্থলে যাইনি। শুনেছি তারা নিজেরা মিটমাট করে নিয়েছে। আমরা কোনো আইনি পদক্ষেপ নিইনি।
Related Articles
জাতীয়
বিএনপিতে ফেরার কোন ইচ্ছা নেই-রুমিন ফারহানা
বিএনপিতে ফেরার কেোন ইচ্ছা নেই-রুমিন ফারহানা
আইন-আদালত
সুন্দরগঞ্জে স্ত্রীর শরীরে মোবিল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা !
সুন্দরগঞ্জে স্ত্রীর শরীরে মোবিল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা !
কুমিল্লা
ব্যক্তি বা দলের ঐক্য নয়, আমরা জনগণের ঐক্য চাই—এটিএম আজহারুল ইসলাম
ব্যক্তি বা দলের ঐক্য নয়, আমরা জনগণের ঐক্য চাই—এটিএম আজহারুল ইসলাম
কুমিল্লা
লাকসামে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
লাকসামে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মতামত দিন।
মন্তব্য করুন