৪ দফা না মানলে কঠোর কর্মসূচি-নাসীরুদ্দীন পাটোয়ারী
৪ দফা না মানলে কঠোর কর্মসূচি-নাসীরুদ্দীন পাটোয়ারী
৪ দফা না মানলে কঠোর কর্মসূচি-নাসীরুদ্দীন পাটোয়ারী
মো. ইব্রাহিম খলিল, চট্রগ্রাম জেলা প্রতিনিধিঃ
২৩ নভেম্বর সোমবার চট্টগ্রামে শেখ হাসিনার ফাঁসি কার্যকর ও আওয়ামী লীগের বিচারসহ ৪ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
সোমবার বিকেলে নগরীর নিউমার্কেট মোড়ে অনুষ্ঠিত এই কর্মসূচিতে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে আসা মানুষের উপস্থিতিতে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন এনসিপির কেন্দ্রীয় জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটোয়ারী।
এছাড়া কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সালেহ উদ্দিন সিফাতসহ মহানগর, উত্তর ও দক্ষিণ জেলার নেতারা উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে মিছিলটি নিউমার্কেট থেকে কোতোয়ালি ও লালদীঘি হয়ে আন্দরকিল্লা এলাকায় গিয়ে শেষ হয়।
মঞ্চে দাঁড়িয়ে নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, জুলাইয়ের রক্ত এখনো ইনসাফ পায়নি। শেখ হাসিনার ফাঁসি কার্যকর, আওয়ামী লীগের বিচার, গঙ্গার পানির ন্যায্য হিস্যা এবং গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া কোনো সংলাপ অর্থবহ হবে না।
তিনি বলেন, ভারতীয় আধিপত্যবাদের প্রশ্নে বিএনপি, জামায়াত, এনসিপি বলে কোনো বিভেদ থাকবে না। ঐক্য চাইলে বিএনপিকে ভুল স্বীকার করে মুচলেকা দিতে হবে।
তিনি আরও বলেন, গঙ্গার পানি না এলে বাংলাদেশে ভারতীয় পণ্য চলতে দেওয়া হবে না। হাসিনার সন্ত্রাসী কার্যক্রম এ দেশে চলতে দেওয়া হবে না।
জুলাই যোদ্ধাদের ওপর হামলা হলে ছাড় দেওয়া হবে না।
চট্টগ্রাম থেকে শহীদ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন উল্লেখ করে তিনি বলেন, এখান থেকে আবারও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে স্বাধীনতার ডাক দিয়ে গেলাম আপনারা আমাদের সাথে আবার রক্ত দিতে প্রস্তুত আছেন জনতা হাত নেডে সম্মতি জানান।
এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সালেহ উদ্দিন সিফাত বলেন, আর আশ্বাস নয়, এবার বাস্তবায়ন চাই। বছরের পর বছর আশ্বাস শুনে জনগণ ক্লান্ত।
তিনি বলেন, চট্টগ্রামের মানুষকে আর বোকা বানানো যাবে না। দাবি না মানলে আগামীতে আরও বড় কর্মসূচি আসবে। তখন শুধু চট্টগ্রাম নয়, পুরো দেশের মানুষ রাজপথে নামবে।
তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, বিভেদ ভুলে এক কাতারে দাঁড়াতে হবে, যাতে কোনো ষড়যন্ত্র এই আন্দোলনকে নষ্ট করতে না পারে সজাগ থাকবে হবে।
সমাবেশে তরুণদের উপস্থিতি ছিল সবচেয়ে বেশি। শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী, শ্রমিক,বৃদ্ধ নারী-পুরুষসহ সব শ্রেণির মানুষ যোগ দেন।
বিকেলের রোদ উপেক্ষা করে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে বক্তব্য শোনেন তারা। অনেকেই বক্তব্য মোবাইলে লাইভ করেন।
সমাবেশকে কেন্দ্র করে আশপাশের এলাকায় যান চলাচলে কিছুটা বিঘ্ন ঘটে।
তবে আয়োজকদের স্বেচ্ছাসেবকরা শৃঙ্খলা রক্ষায় কাজ করেন। শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবেই সমাবেশ শেষ হয়।
সমাবেশ শেষে নাসির উদ্দীন পাটোয়ারী ও সালেহ উদ্দিন সিফাত এর নেতৃত্বে বিক্ষোভ মিছিল আন্দরকিল্লা গিয়ে শেষ হয়।
দাবি আদায়ে পরবর্তী কর্মসূচি খুব শিগগিরই ঘোষণা করা হবে। দাবি না মানলে পর্যায়ক্রমে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন পর চট্টগ্রামে এত বড় সমাবেশ দেখলেন তারা। এই সমাবেশ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
Related Articles
জাতীয়
গোপালগঞ্জে আ’লীগের বিক্ষোভ মিছিল শেষে ২ গ্রামবাসীর সংঘর্ষ
গোপালগঞ্জে আ’লীগের বিক্ষোভ মিছিল শেষে ২ গ্রামবাসীর সংঘর্ষ
জাতীয়
বিএনপিতে ফেরার কোন ইচ্ছা নেই-রুমিন ফারহানা
বিএনপিতে ফেরার কেোন ইচ্ছা নেই-রুমিন ফারহানা
আইন-আদালত
সুন্দরগঞ্জে স্ত্রীর শরীরে মোবিল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা !
সুন্দরগঞ্জে স্ত্রীর শরীরে মোবিল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা !
কুমিল্লা
ব্যক্তি বা দলের ঐক্য নয়, আমরা জনগণের ঐক্য চাই—এটিএম আজহারুল ইসলাম
ব্যক্তি বা দলের ঐক্য নয়, আমরা জনগণের ঐক্য চাই—এটিএম আজহারুল ইসলাম
মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মতামত দিন।
মন্তব্য করুন