সীতাকুণ্ডে গ্যাস কারখানায় ডাকাতি-৫ নিরাপত্তাকর্মীকে বেঁধে লুট
সীতাকুণ্ডে গ্যাস কারখানায় ডাকাতি-৫ নিরাপত্তাকর্মীকে বেঁধে লুট
সীতাকুণ্ডে গ্যাস কারখানায় ডাকাতি-৫ নিরাপত্তাকর্মীকে বেঁধে লুট
মো. ইব্রাহিম খলিল, চট্রগ্রাম জেলা প্রতিনিধিঃ
২৭ নভেম্বর শুক্রবার চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি গ্যাস কারখানায় দুর্ধর্ষ ডাকাতির অভিযোগ উঠেছে। ডাকাতরা কারখানার ৫ জন নিরাপত্তাকর্মীকে বেঁধে রেখে লুটপাট চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ২টার পর মুখোশ পরা ৬ জন ডাকাত অস্ত্রের মুখে নিরাপত্তাকর্মীদের জিম্মি করে কারখানার অফিসে প্রবেশ করে। এ সময় ডাকাতরা নিরাপত্তাকর্মীদের হাত-পা বেঁধে ফেলে। পরে অফিসে লুটপাট চালিয়ে পালিয়ে যায়।
শুক্রবার (২৭ নভেম্বর) সকাল থেকে এই ঘটনার খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
কোন কারখানায় এই ঘটনা ঘটেছে এবং কী কী মালামাল লুট হয়েছে-তা এখনো আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। কারখানা কর্তৃপক্ষের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানায় ফোন করলে ডিউটি অফিসার কিছুই জানেন না বলে জানান।
ওসিকে ফোন দিলে ব্যস্ত পাওয়া যায়। ফলে ঘটনার বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে রাতের বেলা শিল্প এলাকায় কর্মরত নিরাপত্তাকর্মী ও শ্রমিকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
শিল্প এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও নিয়মিত টহল বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও শ্রমিকরা।
Related Articles
আইন-আদালত
সীতাকুণ্ডে দাঁড়িয়ে থাকা লরির সঙ্গে হানিফ বাসের সংঘর্ষে আহত-৮
সীতাকুণ্ডে দাঁড়িয়ে থাকা লরির সঙ্গে হানিফ বাসের সংঘর্ষে আহত-৮
জাতীয়
আগারগাঁও সরকারি আবাসিক কলোনি সংস্কার কাজের উদ্বোধন
আগারগাঁও সরকারি আবাসিক কলোনি সংস্কার কাজের উদ্বোধন
কুমিল্লা
“গণভোটের রায় মেনে নিলেই ফ্যাসিবাদবিরোধী শ্রমিক-জনতার ইস্পাতকঠিন জাতীয় ঐক্য তৈরি হবে”-মিয়া গোলাম পরওয়ার
“গণভোটের রায় মেনে নিলেই ফ্যাসিবাদবিরোধী শ্রমিক-জনতার ইস্পাতকঠিন জাতীয় ঐক্য তৈরি হবে”-মিয়া গোলাম পরওয়ার
কুমিল্লা
চলন্ত বাসে জন্ম নিল নবজাতক-মানবিকতায় পাশে দাঁড়ালেন যাত্রীরা
চলন্ত বাসে জন্ম নিল নবজাতক-মানবিকতায় পাশে দাঁড়ালেন যাত্রীরা
মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মতামত দিন।
মন্তব্য করুন