● Breaking
সীতাকুণ্ডে দাঁড়িয়ে থাকা লরির সঙ্গে হানিফ বাসের সংঘর্ষে আহত-৮ আগারগাঁও সরকারি আবাসিক কলোনি সংস্কার কাজের উদ্বোধন “গণভোটের রায় মেনে নিলেই ফ্যাসিবাদবিরোধী শ্রমিক-জনতার ইস্পাতকঠিন জাতীয় ঐক্য তৈরি হবে”-মিয়া গোলাম পরওয়ার চলন্ত বাসে জন্ম নিল নবজাতক-মানবিকতায় পাশে দাঁড়ালেন যাত্রীরা চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান ও পৌরসভা আমীর মাওলানা ইব্রাহিম বিএনপি ফ্যাসিবাদীদের লালন করায় তারা ফিরে আসার পাঁয়তারা করছে : ডা. শফিকুর রহমান লালমোহনে ৬৫০ কেজি জব্দকৃত ইলিশ বিতরণ নিয়ে বিভ্রান্তি
কুমিল্লা

“গণভোটের রায় মেনে নিলেই ফ্যাসিবাদবিরোধী শ্রমিক-জনতার ইস্পাতকঠিন জাতীয় ঐক্য তৈরি হবে”-মিয়া গোলাম পরওয়ার

By Sarah Mitchell, Priya Raman, James Okafor, Elena Vasquez and Associated Press · · 1 min read
“গণভোটের রায় মেনে নিলেই ফ্যাসিবাদবিরোধী শ্রমিক-জনতার ইস্পাতকঠিন জাতীয় ঐক্য তৈরি হবে”-মিয়া গোলাম পরওয়ার

“গণভোটের রায় মেনে নিলেই ফ্যাসিবাদবিরোধী শ্রমিক-জনতার ইস্পাতকঠিন জাতীয় ঐক্য তৈরি হবে”-মিয়া গোলাম পরওয়ার

“গণভোটের রায় মেনে নিলেই ফ্যাসিবাদবিরোধী শ্রমিক-জনতার ইস্পাতকঠিন জাতীয় ঐক্য তৈরি হবে”-মিয়া গোলাম পরওয়ার


চট্রগ্রাম প্রতিনিধিঃ


চট্টগ্রাম, ২৭ নভেম্বর ২০২৬: চট্টগ্রাম বন্দর শহীদ প্রকৌশলী শামসুজ্জামান স্টেডিয়ামে প্রায় ১৫ হাজার শ্রমিক কাউন্সিলরের অংশগ্রহণে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম মহানগরীর দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।


সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।



ফেডারেশনের সাবেক কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার প্রধান অতিথির বক্তব্যে বলেন, আমাদের দেশের কর্ণধার ও শিল্পমালিকরা প্রায়ই বলে থাকেন, ‘শিল্প বাঁচলে, দেশ বাঁচবে।’ এ কথা সত্য। তবে এটাও সত্য যে, ‘শ্রমিক বাঁচলেই, শিল্প বাঁচবে।’ যেসব শ্রমিক কঠোর পরিশ্রম ও ঘামের বিনিময়ে শিল্পকে বাঁচিয়ে রাখেন, সেই শ্রমিকদের খেয়েপরে বেঁচে থাকার ন্যূনতম অধিকারটুকুও দিতে চান না মালিকদের অনেকে। যে শ্রমনীতি শ্রমিকের দুবেলা খাবারের অধিকার দিতে পারে না, অসুস্থতার সময় প্রয়োজনীয় চিকিৎসার অধিকার নিশ্চিত করতে পারে না, সে শ্রমনীতিকে প্রত্যাখ্যান করে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন করতে হবে।



তিনি বলেন, সরকারকে বলব, দেশের সব সম্পদ দেশীয়ভাবে পরিচালনা করার সক্ষমতা অর্জন করুন।


বিশেষ করে চট্টগ্রাম বন্দর নিয়ে বহুমুখী ষড়যন্ত্র চলছে। এমনকি দুঃখজনকভাবে সরকারের দায়িত্বশীল পদে থাকা কোনো কোনো ব্যক্তিও এসব ষড়যন্ত্রের অংশ। চট্টগ্রাম বন্দরকে দেশের স্বার্থ বিসর্জন দিয়ে বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দিলে জনগণ আপনাদের ‘আধিপত্যবাদী শক্তির দালাল’ আখ্যা দেবে। অবিলম্বে দেশের সব সম্পদ দেশীয় ব্যবস্থাপনায় পরিচালনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন।



তিনি আরও বলেন, আমরা সব প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক রাখতে চাই। কিন্তু পার্শ্ববর্তী দেশ ভারত মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত অপরাধী খুনি হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণ-আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়েছে; জুলাইয়ের গণ-অভ্যুত্থানকে অস্বীকার করেছে। দিল্লি যদি রিমোট কন্ট্রোলের মতো বাংলাদেশে আধিপত্য বিস্তার করতে চায়, তাহলে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, বাংলাদেশ কখনোই দিল্লির ন্যূনতম আধিপত্যও মেনে নেবে না।



দেশের সংকটকালে প্রধানমন্ত্রী সম্প্রতি জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। আমরাও এই জাতীয় ঐক্যের সঙ্গে একমত। কিন্তু প্রধানমন্ত্রী ও সরকারই জুলাই সনদ বাস্তবায়ন না করার মাধ্যমে জাতীয় ঐক্যের সামনে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়ে আছেন। গণভোটের রায় উপেক্ষা করে আপনারা জনগণের অধিকার ক্ষুণ্ন করছেন। ৭০ শতাংশ ভোটে বিজয়ী গণভোটের রায়কে ৫০ শতাংশ সংসদীয় আসনের জোরে প্রত্যাখ্যান করা যায় না। আপনারা জাতীয় ঐক্য চাইলে ৭০ শতাংশ ভোটের গণরায় মেনে নিন।


গণভোটের রায় মেনে নিলে জনগণই ইস্পাতকঠিন ঐক্য নিয়ে ফ্যাসিবাদ মোকাবিলায় দাঁড়িয়ে যাবে। গণভোটের রায় মেনে নিলেই ফ্যাসিবাদবিরোধী শ্রমিক-জনতার ইস্পাতকঠিন জাতীয় ঐক্য তৈরি হবে।



দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগরী সভাপতি এস এম লুৎফর রহমান। সম্মেলন যৌথভাবে সঞ্চালনা করেন মহানগরী সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শিহাব উল্লাহ ও আসাদ উল্লাহ আদিল, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ হামিদুল ইসলাম এবং ট্রেড ইউনিয়ন সম্পাদক জাহাঙ্গীর আলম।



সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান, ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান, জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর নজরুল ইসলাম এবং ফেডারেশনের চট্টগ্রাম মহানগরীর সাবেক সভাপতি অধ্যাপক আহসান উল্লাহ।



সম্মেলনে কাউন্সিলরদের অংশগ্রহণে নির্বাচন পরিচালনা করেন ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান এবং কেন্দ্রীয় সহ-সভাপতি হারুনুর রশিদ খান, মজিবুর রহমান ভূঁইয়া ও মুহাম্মদ ইসহাক। ২০২৭-২০২৮ সেশনের জন্য চট্টগ্রাম মহানগরী সভাপতি পুনর্নির্বাচিত হয়েছেন এস এম লুৎফর রহমান। সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন আবু তালেব চৌধুরী।



সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেন, আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ শ্রমিক-মেহনতি মানুষ। সুতরাং শ্রমিক-মেহনতি মানুষ ভালো থাকলেই দেশ ভালো থাকবে। তাই রাষ্ট্রকেই অগ্রগামী হয়ে শ্রমিক-মেহনতি মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে হবে। অন্যদিকে দেশের প্রতি শ্রমিকদেরও দায়িত্ব রয়েছে। আধিপত্যবাদী সব শক্তির কালো থাবা থেকে বাংলাদেশকে হেফাজত করতে শ্রমিক-জনতাকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আধিপত্যবাদী শক্তির দোসর আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রম ঠেকিয়ে দিতে শ্রমিক-জনতা ঐক্যবদ্ধ রয়েছে। তবে সরকারকে প্রথমেই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে।



ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, বাংলাদেশের সব শ্রম খাতে অবিলম্বে শ্রমিক সংগঠনগুলোর গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে হবে। বিগত ফ্যাসিস্ট আমলে শ্রমিক নির্যাতনকারী সন্ত্রাসী সংগঠন শ্রমিক লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে সরকারদলীয় শ্রমিক সংগঠন। অবিলম্বে এই আত্মঘাতী চর্চা থেকে সরে আসতে হবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাস ঠেকাতে অবিলম্বে গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। গার্মেন্টস খাতে চলমান অস্থিরতা দূর করতে ন্যূনতম মজুরি আরও বাড়িয়ে পুনর্নির্ধারণ করতে হবে। মূল্যস্ফীতির বিষয়টি বিবেচনায় নিয়ে গার্মেন্টস কর্মীদের মজুরি বাড়াতে হবে। অস্বচ্ছ ও গোপন চুক্তির মাধ্যমে চট্টগ্রাম বন্দরের বিভিন্ন টার্মিনাল বিদেশি সংস্থার হাতে তুলে দেওয়া হচ্ছে। এসব চুক্তিতে কী শর্ত রয়েছে, তা জানার অধিকার জনগণের আছে। চুক্তিগুলো জনসাধারণের সামনে উপস্থাপন করতে হবে। বন্দর শ্রমিকদের অধিকার ক্ষুণ্ন করে কোনো চুক্তি করা হলে শ্রমিক-জনতা সে চুক্তি প্রত্যাখ্যান করবে। সর্বোপরি, ইসলামী শ্রমনীতিই শ্রমিক-মেহনতি মানুষের মুক্তির একমাত্র পথ। অতএব, ইসলামী শ্রমনীতির দাওয়াত সব খাতের শ্রমিকদের কাছে পৌঁছে দিতে হবে।



আলহাজ্ব শাহজাহান চৌধুরী এমপি বলেন, শ্রমিক-জনতার অধিকার প্রতিষ্ঠা ছাড়া বাংলাদেশকে একটি সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলা যাবে না। অতএব, বাংলাদেশকে একটি শ্রমিকবান্ধব রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য শ্রমিক-জনতাকে ঐক্যবদ্ধ হতে হবে। এই শ্রমিকবান্ধব দেশ গঠনে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সরকারকে আন্তরিক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দিল্লিতে অবস্থান করে ফ্যাসিস্ট হাসিনা যেসব হুমকি-ধমকি দিচ্ছেন, তার কোনো মূল্য নেই। সেই ফ্যাসিস্ট ও খুনিকে এ দেশের জনগণ, শ্রমিক-মেহনতি মানুষ ও ছাত্র-জনতা কখনোই ফিরে আসতে দেবে না।



চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর নজরুল ইসলাম বলেন, দেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। এত বিপুল জনগোষ্ঠীকে উপেক্ষা করে দেশকে সমৃদ্ধ করা যায় না। তাই শ্রমিকদের ন্যায্য দাবিদাওয়াগুলো মেনে নিতে হবে। শ্রমিকদের মধ্যে নৈতিকতার উন্মেষ ঘটাতে হবে। শ্রমিকদের দক্ষতা বিকাশের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।



সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে সংগীত পরিবেশন করেন বিশিষ্ট শিল্পী সাইফুল্লাহ মানসুর। শহীদ পরিবারের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদের সন্তান, বিশিষ্ট লেখক ও অনুবাদক আলী আহমাদ মাবরুর।


সম্মেলনে বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমীর আলাউদ্দিন সিকদার, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল আলম চৌধুরী, চট্টগ্রাম মহানগরী জামায়াতের সেক্রেটারি নুরুল আমিন, সাবেক কাউন্সিলর শামসুজ্জামান হেলালী, জাতীয় সংসদ সদস্য জহিরুল ইসলাম, ফেডারেশনের চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি ইউসুফ বিন আবু বক্কর, চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি নুরুল হোসাইন, রাজনীতিবিদ শফিউল আলম প্রমুখ।



সম্মেলনে উপস্থিত ছিলেন ফেডারেশনের চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মোক্তার হোসাইন সিকদার, কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ মহসিন, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা লিয়াকত আক্তার সিদ্দিকী, মাওলানা মমতাজুর রহমান, জুলাই ঐক্যের নেতা আবরার হাসান রিয়াদ প্রমুখ।

Related Articles

চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান ও পৌরসভা আমীর মাওলানা ইব্রাহিম কুমিল্লা

চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান ও পৌরসভা আমীর মাওলানা ইব্রাহিম

চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান ও পৌরসভা আমীর মাওলানা ইব্রাহিম

Sarah Mitchell, Priya Raman, James Okafor, Elena Vasquez and Associated Press · · 1 min read

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মতামত দিন।

মন্তব্য করুন