● Breaking
লাকসামে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি-সাঈম, সম্পাদক-দেলোয়ার ও সাংগঠনিক-মোস্তফা আ’লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও লুটপাটের প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ মিছিল অস্ট্রেলিয়া সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান লালমোহনে রাতের আধারে অন্যের জমিতে ঘর নির্মানের চেষ্টা চন্দনাইশে বিশেষ অভিযানে আ.লীগসহ সন্দেহভাজন আটক-৯ চন্দনাইশে অবৈধভাবে স্কেভেটর দিয়ে পাহাড় কাটার অভিযোগ
আইন-আদালত

লালমনিরহাটে পুলিশ কনস্টেবল নিয়োগের তৃতীয় দিনের PET পরীক্ষা সম্পন্ন

By Sarah Mitchell, James Okafor, Priya Raman, Elena Vasquez and Associated Press · · 1 min read
লালমনিরহাটে পুলিশ কনস্টেবল নিয়োগের তৃতীয় দিনের PET পরীক্ষা সম্পন্ন

লালমনিরহাটে পুলিশ কনস্টেবল নিয়োগের তৃতীয় দিনের PET পরীক্ষা সম্পন্ন

লালমনিরহাটে পুলিশ কনস্টেবল নিয়োগের তৃতীয় দিনের PET পরীক্ষা সম্পন্ন



মাহাবুবুর রহমান, লালমনিরহাটঃ


‘সেবার ব্রতে চাকরি’ স্লোগানে লালমনিরহাটে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে অক্টোবর-২০২৬ নিয়োগ কার্যক্রমের তৃতীয় দিনের শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা (Physical Endurance Test-PET) সম্পন্ন হয়েছে।


মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৭টায় লালমনিরহাট পুলিশ লাইন্স মাঠে দ্বিতীয় দিনের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের অংশগ্রহণে তৃতীয় দিনের কার্যক্রম শুরু হয়।


এদিন নিয়োগ বোর্ডের সভাপতি হিসেবে উপস্থিত থেকে পরীক্ষা কার্যক্রম তদারকি করেন লালমনিরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামান।


পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন বিশেষ পুলিশ সুপার (এসবি), ঢাকা সম্রাট মোহাম্মদ আবু সুফিয়ান এবং অতিরিক্ত পুলিশ সুপার, নৌ পুলিশ, টাঙ্গাইল মো. রেজিনূর রহমান। রংপুর রেঞ্জের মনোনীত প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, নীলফামারী মাহমুদ নাসের জনি ও অতিরিক্ত পুলিশ সুপার, দিনাজপুর মো. আব্দুল হালিম।


এ ছাড়া নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা. মো. সাফাউল আলম ও ডা. ইসরাত জাহান। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শাহাদত হোসেন সুমা, বিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) এ কে এম ফজলুল হক এবং সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) জয়ন্ত কুমার সেন। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও নিয়োগ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।


শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে লিখিত পরীক্ষার জন্য মনোনীত প্রার্থীদের জেলা পুলিশের পক্ষ থেকে অভিনন্দন জানান পুলিশ সুপার মো. আসাদুজ্জামান। একই সঙ্গে নিয়োগ কার্যক্রম সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করায় নিয়োগ বোর্ডের সদস্য এবং দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের ধন্যবাদ জানান তিনি।


পুলিশ সুপার বলেন, বাংলাদেশ পুলিশের নিয়োগ প্রক্রিয়া শতভাগ স্বচ্ছ এবং বহুস্তরীয় মনিটরিংয়ের মাধ্যমে পরিচালিত হয়। এ নিয়োগকে কেন্দ্র করে কোনো প্রতারক বা দালালের প্রলোভনে পড়ে কেউ যেন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হন, সে বিষয়ে প্রার্থীদের সতর্ক থাকতে হবে। কেউ চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ দাবি করলে বা প্রতারণার চেষ্টা করলে সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করার পরামর্শ দেন তিনি।


পরে তৃতীয় দিনের নিয়োগ কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করা হয়।

Related Articles

লাকসামে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত খেলাধুলা

লাকসামে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

লাকসামে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

Sarah Mitchell, Priya Raman, James Okafor, Elena Vasquez and Associated Press · · 1 min read
আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি-সাঈম, সম্পাদক-দেলোয়ার ও সাংগঠনিক-মোস্তফা আইন-আদালত

আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি-সাঈম, সম্পাদক-দেলোয়ার ও সাংগঠনিক-মোস্তফা

আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি-সাঈম, সম্পাদক-দেলোয়ার ও সাংগঠনিক-মোস্তফা

Sarah Mitchell, Priya Raman, James Okafor, Elena Vasquez and Associated Press · · 1 min read
আ’লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও লুটপাটের প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ মিছিল জাতীয়

আ’লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও লুটপাটের প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ মিছিল

আ’লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও লুটপাটের প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ মিছিল

Sarah Mitchell, Priya Raman, James Okafor, Elena Vasquez and Associated Press · · 1 min read
অস্ট্রেলিয়া সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান আন্তর্জাতিক

অস্ট্রেলিয়া সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

অস্ট্রেলিয়া সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

Sarah Mitchell, Priya Raman, James Okafor, Elena Vasquez and Associated Press · · 1 min read

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মতামত দিন।

মন্তব্য করুন