● Breaking
লাকসামে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি-সাঈম, সম্পাদক-দেলোয়ার ও সাংগঠনিক-মোস্তফা আ’লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও লুটপাটের প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ মিছিল অস্ট্রেলিয়া সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান লালমোহনে রাতের আধারে অন্যের জমিতে ঘর নির্মানের চেষ্টা চন্দনাইশে বিশেষ অভিযানে আ.লীগসহ সন্দেহভাজন আটক-৯ চন্দনাইশে অবৈধভাবে স্কেভেটর দিয়ে পাহাড় কাটার অভিযোগ
জাতীয়

আ’লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও লুটপাটের প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ মিছিল

By Sarah Mitchell, Priya Raman, James Okafor, Elena Vasquez and Associated Press · · 1 min read
আ’লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও লুটপাটের প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ মিছিল

আ’লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও লুটপাটের প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ মিছিল

আ’লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও লুটপাটের প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ মিছিল


নিজস্ব প্রতিনিধিঃ


বাংলাদেশের মানুষ আর কোনো ফ্যাসিবাদকে গ্রহণ করবে না, ফ্যাসিবাদ ফিরে আসার সুযোগ নেই — এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।



রাজধানীসহ সারাদেশে ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসীদের নাশকতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের যুব ও ক্রীড়া বিভাগ।



মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) বিকাল ৪টায় রাজধানীর মিরপুর-১ সনি মোড় থেকে মিছিলটি শুরু হয়।



বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের যুব ও ক্রীড়া বিভাগের আয়োজনে অনুষ্ঠিত মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।



প্রধান অতিথির বক্তব্যে এহসানুল মাহবুব জুবায়ের বলেন,২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত বাংলাদেশে যে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়েছিল, তাদের মাধ্যমে বাংলাদেশের হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে, ক্রসফায়ারের নামে হত্যা করা হয়েছে, হাজার হাজার মানুষকে গুম করা হয়েছে এবং আয়নাঘর প্রতিষ্ঠা করা হয়েছিল।



একই সঙ্গে দেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে রাজনীতি ও সংসদীয় ব্যবস্থাসহ সবকিছু ধ্বংস করে দেওয়া হয়েছিল। ক্ষমতায় টিকে থাকার জন্য দেশের সংবিধান পরিবর্তন থেকে শুরু করে এমন কোনো ঘৃণ্য কাজ নেই, যা তারা করেনি। এরই পরিণতিতে এ দেশের ছাত্র-জনতার অভূতপূর্ব গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ৩৬ জুলাইয়ের আন্দোলনে প্রায় চৌদ্দশত মানুষের শাহাদাত এবং হাজার হাজার মানুষের আহত ও পঙ্গুত্ব বরণের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা এই দেশকে ফ্যাসিবাদমুক্ত করেছেন।



তিনি আরও বলেন, পৃথিবীর ইতিহাসে এত দীর্ঘ সময় ক্ষমতায় থেকে দলের প্রধান, নেতা-নেত্রী ও মন্ত্রিসভার সদস্যদের নিয়ে এভাবে পালিয়ে যাওয়ার ঘটনা বিরল।



ইতিহাসে এমন পালিয়ে যাওয়ার দ্বিতীয় কোনো উদাহরণ নেই। পালিয়ে গিয়ে তারা ভালোই করেছিলেন। কিন্তু পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিয়ে সেখান থেকে একের পর এক উসকানি দিচ্ছেন। মেরে ফেলব, কেটে ফেলব, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, এভাবে ধারাবাহিক হুমকি ও উসকানি দেওয়া হচ্ছে।



সর্বশেষ গত কয়েক দিনে আবারও তাণ্ডব চালানো হয়েছে। সংসদ সদস্যদের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও মানুষ হত্যার ঘটনা ঘটেছে। চলন্ত যানবাহনের যাত্রীদের ওপর পেট্রোলবোমা নিক্ষেপ করা হয়েছে, চালককে হত্যা করা হয়েছে এবং লুটতরাজের মাধ্যমে বাংলাদেশে আবারও ফ্যাসিবাদের সেই দৃশ্য মানুষ দেখেছে।



এহসানুল মাহবুব জুবায়ের বলেন, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এ দেশের মানুষ আর ফ্যাসিবাদকে গ্রহণ করবে না। ফ্যাসিবাদ ফিরে আসার আর কোনো সুযোগ নেই। আমরা এটাও স্পষ্টভাবে বলতে চাই, জুলাই অভ্যুত্থানের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা ছিল বাংলাদেশের সর্বস্তরে সংস্কার। সেই সংস্কারের মাধ্যমে জাতীয় সংসদ, সংবিধান ও সামগ্রিক রাষ্ট্রব্যবস্থায় এমন একটি মানবিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ আর ফ্যাসিবাদী হয়ে উঠতে না পারে। ফ্যাসিবাদের ফিরে আসার পথ বন্ধ করতে হবে,নতুন করে বাংলাদেশে কোনো ফ্যাসিবাদের জন্ম হতে দেওয়া যাবে না।



তিনি বলেন,দুঃখজনক হলেও সত্য, যারা এখন সরকারে আছেন, তারা গণভোটের পক্ষে কথা বলেছেন, হ্যাঁ এর পক্ষে কথা বলেছেন এবং সংস্কারের পক্ষে অবস্থান নিয়েছেন। কিন্তু ক্ষমতায় এসে তারা আবারও জাতির সামনে ফ্যাসিবাদের নমুনা উপস্থাপন করছেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর থেকে শুরু করে সব সিটি করপোরেশন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, জেলা পরিষদ, এমনকি ইউনিয়ন পরিষদ পর্যন্ত দলীয় নেতা কর্মীদের বসানো হয়েছে। এই বৈষম্যের বিরুদ্ধেই আমাদের আন্দোলন ছিল। আজ আমরা সেই বৈষম্য দেখতে পাচ্ছি। মুখে বলছেন, আমরা শতভাগ সংস্কারকে ধারণ করি, কিন্তু কার্যত তারা সম্পূর্ণ উল্টো পথে হাঁটছেন।



তিনি আরও বলেন, এখন তাদের ঐক্যের কথা মনে পড়েছে। জাতীয় ঐক্যের আহ্বান জানানো হয়েছে। সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী দিনে আপনারা দেখেছেন, বাংলাদেশের বিরোধীদলীয় নেতা অসাধারণ বক্তব্য দিয়েছেন। এর পরপরই সংসদ নেতা আরেকটি বক্তব্য দিয়েছেন। সেখানে আবার ঐক্যের কথা বলা হয়েছে এবং জুলাইয়ের শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়েছে। কিন্তু আমরা এটাও বলতে চাই, জুলাইয়ের শক্তির সঙ্গে আপনারা কখনো ভালো ব্যবহার করেননি। জুলাইয়ের শহীদ ও আহত ব্যক্তিরা এখনো রাস্তায় ঘুরছেন। আপনারা যে জাদুঘর করেছেন, সেটি জুলাইয়ের জাদুঘর নয়, দলীয় জাদুঘরে পরিণত হয়েছে। 'সবার আগে বাংলাদেশ' নয়, এখন 'সবার আগে বিএনপি' হয়ে গেছে। সবার জন্য বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়নি। জুলাই এ কারণে হয়নি।



তিনি বলেন, এখন তারা আবার ঐক্যের কথা বলছেন। আমরা তাদের এই আহ্বানকে সাধুবাদ জানাই। কিন্তু এই ঐক্য যদি শুধু পরিস্থিতির কারণে মুখে বলা হয় এবং সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করা না যায়, তাহলে এই জাতি ফ্যাসিবাদ থেকে বাঁচতে পারবে না। ২০২৪ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত দীর্ঘ এক বছর ৩৩টি দল আলোচনা করে যে সংস্কার প্রস্তাব তৈরি করেছে,সেটি বাংলাদেশের ইতিহাসের অন্যতম উত্তম ব্যবস্থা। একটি দেশের স্বাধীনতা বজায় রাখা, সন্ত্রাস ও বৈষম্য দূর করার জন্য এই সংস্কার প্রস্তাবের আলোকে বাংলাদেশকে গড়ে তুলতে হবে।



তিনি আরো বলেন,আমরা সরকারের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব দেখতে পাচ্ছি। একেক মন্ত্রী একেক কথা বলছেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, 'দুই একটা ককটেল ফুটলেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, এটা বলা যাবে না।' কতগুলো ককটেল ফুটলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলা যাবে, তা তিনি বলেননি। তাঁর দলের সংসদ সদস্যরা ঘরছাড়া, বাড়ি ছাড়া। জনগণের ওপর ক্র্যাকডাউন হচ্ছে। তাহলে কখন আপনারা বলবেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে ?



তিনি বলেন, আমরা স্পষ্টভাবে বলতে চাই, ফ্যাসিবাদের দোসররা প্রশাসনে বসে আছে। এদের ছলে বলে কৌশলে সরকারি দল নিজেদের ছত্রচ্ছায়ায় রেখেছে। এই দ্বিচারিতা থেকে বেরিয়ে আসুন। যারা আমাদের মা-বোনদের এতিম করেছে, ভাইদের হত্যা করেছে, হাজার হাজার মানুষকে পঙ্গু করেছে, বাংলাদেশ থেকে ২৩৪ বিলিয়ন ডলার পাচার করেছে, দেশের অর্থনীতি ধ্বংস করেছে এবং ব্যাংকব্যবস্থা ধ্বংস করেছে, তাদের সঙ্গে জাতি আপস করবে না।



তিনি আরো বলেন, আমরা স্পষ্ট ভাষায় বলেছি, জুলাই জাতীয় সনদ এবং গণভোটের যে গণরায় হয়েছে, তা অবিলম্বে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করাই আজকের সমস্যার একমাত্র সমাধান। আমরা রাজপথে ছিলাম, রাজপথে আছি এবং রাজপথে থাকব। জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোট গত সাত মাস ধরে আন্দোলন করে আসছে। সর্বশেষ ঢাকা থেকে চট্টগ্রাম, ঢাকা থেকে রংপুর, ঢাকা থেকে খুলনা হয়ে কুষ্টিয়া পর্যন্ত আমাদের লংমার্চ অনুষ্ঠিত হয়েছে। এই লংমার্চ নিয়ে সরকারের বিভিন্ন লোকেরা হাসাহাসি করেছে।


কিন্তু গণমাধ্যমে আপনারা দেখেছেন, সেখানে হাজার নয়, লাখো মানুষের ঢল নেমেছিল।জনগণ সেখানে তাদের সমর্থন জানিয়ে উচ্ছ্বাসের সাথে উপস্থিত ছিলেন। রাত ১২টা পর্যন্ত একজন মানুষও রাস্তা থেকে নড়েননি, মাঠ ছেড়ে যাননি। হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে ১১ দলীয় নেতারা প্রমাণ করেছেন, আমাদের এই দাবি কোনো একটি দলের দাবি নয়, এমনকি শুধু ১১ দলেরও দাবি নয়, এটি দেশবাসীর দাবি, জনগণের দাবি।



তিনি বলেন, সাত দফা দাবির মূল কথা হচ্ছে, গণভোটের গণরায়ের আলোকে বাংলাদেশের সার্বিক সংস্কার করে দেশকে একটি স্বাধীন, সার্বভৌম, আত্মবিশ্বাসী ও আত্মমর্যাদাসম্পন্ন জাতি হিসেবে গড়ে তোলা। এমন একটি জাতি আমরা দেখতে চাই, যে জাতি আর কখনো ফ্যাসিবাদের কবলে পড়বে না। ফ্যাসিবাদমুক্ত, সন্ত্রাসমুক্ত, বৈষম্যমুক্ত, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার জন্যই আমাদের এই আন্দোলন।



যুব বিভাগের নেতা-কর্মী ও উপস্থিত জনতার উদ্দেশে তিনি বলেন, আজকের এই মিছিল বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের পক্ষ থেকে আপনাদের আহ্বান জানিয়ে আয়োজন করা হয়েছে। আসুন, আমাদের সংগ্রাম অব্যাহত রাখি। আমাদের পদযাত্রা অব্যাহত থাকবে, আন্দোলন অব্যাহত থাকবে, যত দিন পর্যন্ত জুলাই জাতীয় সনদ এবং গণভোটের গণরায়ের আলোকে বাংলাদেশ গড়ে তোলা না হবে। আমরা এই জুলাই সনদের আলোকে বাংলাদেশকে বিনির্মাণ করব, ইনশাআল্লাহ। ফ্যাসিবাদ, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে আমাদের আন্দোলন ও সংগ্রাম অব্যাহত থাকবে।



কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি যুবনেতা ডা.ফখরুদ্দিন মানিকের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও যুব বিভাগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম ভুইয়া।


উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য নাসির উদ্দীন, মহানগরী যুব বিভাগের সহ-সভাপতি ডা.মঈন উদ্দিন,হাসানুল বান্না চপল,নাসির উদ্দিন খান সজল প্রমুখ।


মিছিল মিরপুর-১ থেকে শুরু হয়ে মিরপুর-১০ গোলচত্বর প্রদক্ষিণ শেষে কাজীপাড়ায় এসে শেষ হয়।

Related Articles

লাকসামে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত খেলাধুলা

লাকসামে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

লাকসামে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

Sarah Mitchell, Priya Raman, James Okafor, Elena Vasquez and Associated Press · · 1 min read
আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি-সাঈম, সম্পাদক-দেলোয়ার ও সাংগঠনিক-মোস্তফা আইন-আদালত

আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি-সাঈম, সম্পাদক-দেলোয়ার ও সাংগঠনিক-মোস্তফা

আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি-সাঈম, সম্পাদক-দেলোয়ার ও সাংগঠনিক-মোস্তফা

Sarah Mitchell, Priya Raman, James Okafor, Elena Vasquez and Associated Press · · 1 min read
অস্ট্রেলিয়া সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান আন্তর্জাতিক

অস্ট্রেলিয়া সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

অস্ট্রেলিয়া সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

Sarah Mitchell, Priya Raman, James Okafor, Elena Vasquez and Associated Press · · 1 min read

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মতামত দিন।

মন্তব্য করুন