লাকসাম মুদাফরগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদে আবুল কালাম এমপির পক্ষ থেকে ১ কোটি টাকা অনুদান
লাকসাম মুদাফরগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদে আবুল কালাম এমপির পক্ষ থেকে ১ কোটি টাকা অনুদান
লাকসাম মুদাফরগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদে আবুল কালাম এমপির পক্ষ থেকে ১ কোটি টাকা অনুদান
লাকসাম প্রতিনিধিঃ
কুমিল্লার লাকসাম উপজেলার ঐতিহ্যবাহী মুদাফফরগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পুনর্নির্মাণ কাজে নিজস্ব তহবিল থেকে ১ কোটি টাকা অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য আবুল কালাম এমপি।
প্রায় ৩৫ থেকে ৪০ কোটি টাকা ব্যয়ে মসজিদটির পুনর্নির্মাণের উদ্যোগ নিয়েছেন তিনি।
শুক্রবার (২৭ নভেম্বর) মুদাফফরগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের অস্থায়ী মসজিদ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। এ সময় তিনি নিজস্ব তহবিল থেকে ১ কোটি টাকা দিয়ে মসজিদের পুনর্নির্মাণ কাজের প্রাথমিক কার্যক্রম শুরু করার কথা জানান।
আবুল কালাম এমপি বলেন, মুদাফফরগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদটি বহু বছরের পুরোনো একটি ঐতিহ্যবাহী ধর্মীয় প্রতিষ্ঠান। এখানে প্রতিদিন হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান নামাজ আদায় করেন।
তিনি বলেন, “আমি স্কুলে পড়ার সময়ও এই মসজিদে নামাজ আদায় করেছি।
মসজিদটির অবকাঠামো অনেক পুরোনো হয়ে যাওয়ায় এটি নতুন করে নির্মাণের উদ্যোগ নিয়েছি। প্রায় ৩৫ থেকে ৪০ কোটি টাকা ব্যয়ে মসজিদটির পুনর্নির্মাণ করা হবে। আমার ব্যক্তিগত তহবিল থেকে ১ কোটি টাকা দিয়ে কাজ শুরু করলাম।
ইনশাআল্লাহ, সবার সহযোগিতা পেলে আগামী দুই বছরের মধ্যে নির্মাণকাজ শেষ করে একটি আধুনিক ও নান্দনিক মসজিদ মুসল্লিদের উপহার দিতে পারব।”
অস্থায়ী মসজিদ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,সংসদ সচিবালয়ে সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়ার, ডাকসু সদস্য ড. রশিদ হোসাইনী, লাকসাম উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন মশু, উপজেলা যুবদলের সদস্য সচিব আনিছুর রহমান দুলালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শত শত মুসল্লি।
অনুষ্ঠান শেষে নামাজ আদায় ও মিলাদ-দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়।
Related Articles
আইন-আদালত
সীতাকুণ্ডে দাঁড়িয়ে থাকা লরির সঙ্গে হানিফ বাসের সংঘর্ষে আহত-৮
সীতাকুণ্ডে দাঁড়িয়ে থাকা লরির সঙ্গে হানিফ বাসের সংঘর্ষে আহত-৮
জাতীয়
আগারগাঁও সরকারি আবাসিক কলোনি সংস্কার কাজের উদ্বোধন
আগারগাঁও সরকারি আবাসিক কলোনি সংস্কার কাজের উদ্বোধন
কুমিল্লা
“গণভোটের রায় মেনে নিলেই ফ্যাসিবাদবিরোধী শ্রমিক-জনতার ইস্পাতকঠিন জাতীয় ঐক্য তৈরি হবে”-মিয়া গোলাম পরওয়ার
“গণভোটের রায় মেনে নিলেই ফ্যাসিবাদবিরোধী শ্রমিক-জনতার ইস্পাতকঠিন জাতীয় ঐক্য তৈরি হবে”-মিয়া গোলাম পরওয়ার
কুমিল্লা
চলন্ত বাসে জন্ম নিল নবজাতক-মানবিকতায় পাশে দাঁড়ালেন যাত্রীরা
চলন্ত বাসে জন্ম নিল নবজাতক-মানবিকতায় পাশে দাঁড়ালেন যাত্রীরা
মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মতামত দিন।
মন্তব্য করুন