● Breaking
সীতাকুণ্ডে দাঁড়িয়ে থাকা লরির সঙ্গে হানিফ বাসের সংঘর্ষে আহত-৮ আগারগাঁও সরকারি আবাসিক কলোনি সংস্কার কাজের উদ্বোধন “গণভোটের রায় মেনে নিলেই ফ্যাসিবাদবিরোধী শ্রমিক-জনতার ইস্পাতকঠিন জাতীয় ঐক্য তৈরি হবে”-মিয়া গোলাম পরওয়ার চলন্ত বাসে জন্ম নিল নবজাতক-মানবিকতায় পাশে দাঁড়ালেন যাত্রীরা চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান ও পৌরসভা আমীর মাওলানা ইব্রাহিম বিএনপি ফ্যাসিবাদীদের লালন করায় তারা ফিরে আসার পাঁয়তারা করছে : ডা. শফিকুর রহমান লালমোহনে ৬৫০ কেজি জব্দকৃত ইলিশ বিতরণ নিয়ে বিভ্রান্তি
কুমিল্লা

ফেনীর দাগনভূঞায় বিএনপির ২ পক্ষের দফায় দফায় সংঘর্ষে ১২টি মোটরসাইকেল ভাংচুর

By Sarah Mitchell, Priya Raman, James Okafor, Elena Vasquez and Associated Press · · 1 min read
ফেনীর দাগনভূঞায় বিএনপির ২ পক্ষের দফায় দফায় সংঘর্ষে ১২টি মোটরসাইকেল ভাংচুর

ফেনীর দাগনভূঞায় বিএনপির ২ পক্ষের দফায় দফায় সংঘর্ষে ১২টি মোটরসাইকেল ভাংচুর



ফেনীর দাগনভূঞায় বিএনপির ২ পক্ষের দফায় দফায় সংঘর্ষে ১২টি মোটরসাইকেল ভাংচুর



ফেনীর দাগনভূঞায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণ, গুলির শব্দ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় দুটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়া হয়েছে। পাশাপাশি আরও ১০ থেকে ১২টি মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগ উঠেছে।


শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যার দিকে দাগনভূঞা পৌরসভার আলাইয়ারপুর গ্রামে পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর বাড়িসংলগ্ন বদরের নেছা উচ্চবিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।



আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। আহতদের মধ্যে জুয়েল (৩৬), জহিরুল হক রুবেল (৩০), আমজাদ হোসেন টিপু (৩৫), মোশাররফ হোসেন ফয়সাল (৩৮), মোহাম্মদ শামীম (৪০), মহিবুল ইসলাম রাজু (৩৫), মোহাম্মদ তানভীর (২০), হৃদয় (২৫), রুবেল (৩০), বাশার (৩২), সোহরাব হৃদয় (২৩), ইয়াকুব আলী (৩১) ও বাসু (২১) রয়েছেন।


আহতদের মধ্যে দুজনকে মুমূর্ষু অবস্থায় চট্টগ্রামে এবং চারজনকে ফেনী হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।



আহত ব্যক্তিদের প্রায় সবাই দাগনভূঞা পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী সাইফুল আলম স্বপনের ছোট ভাই এবং জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি কাজী জামশেদুর রহমান ফটিকের সমর্থক বলে দাবি করা হচ্ছে।


জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি কাজী জামশেদুর রহমান ফটিক বলেন, তিনি পূর্বচন্দ্রপুর ইউনিয়নে যুবদল নেতা রফিকসহ একটি কর্মসূচিতে অংশ নিতে যাচ্ছিলেন। পথে বদরের নেছা উচ্চবিদ্যালয় পার হওয়ার পর উপজেলা শ্রমিকদলের সাবেক সভাপতি জসিমের নেতৃত্বে তাদের ওপর হামলা করা হয়। এ সময় তাদের বহরের দুটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়া হয় এবং ১০ থেকে ১২টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। আরও কয়েকটি মোটরসাইকেল আটকে রাখা হয়েছে। হামলায় অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন।


তবে অভিযোগ অস্বীকার করে জসিম উদ্দিন বলেন, ছাত্রদল থেকে বহিষ্কৃত নেতা কাজী ফটিক ও তার ভাই পলাশের নেতৃত্বে একটি দল উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেনের বাড়িতে হামলার উদ্দেশ্যে আসে। এ সময় আলাইয়ারপুর গ্রামবাসীসহ স্থানীয় লোকজন তাদের প্রতিরোধ করেন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এবং দুটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।



পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর ছোট ভাই ও দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন বলেন, ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। তবে তিনি শুনেছেন, দলের বহিষ্কৃত এক নেতার নেতৃত্বে একটি দল তার বাড়িতে হামলার উদ্দেশ্যে এসেছিল। এ সময় এলাকাবাসী তাঁদর প্রতিরোধ করেন। একপর্যায়ে এলাকাবাসীর সঙ্গে সংঘর্ষ হয়।


দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ফেরদৌসি বেগম বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনা তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। সংঘর্ষে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Related Articles

“গণভোটের রায় মেনে নিলেই ফ্যাসিবাদবিরোধী শ্রমিক-জনতার ইস্পাতকঠিন জাতীয় ঐক্য তৈরি হবে”-মিয়া গোলাম পরওয়ার কুমিল্লা

“গণভোটের রায় মেনে নিলেই ফ্যাসিবাদবিরোধী শ্রমিক-জনতার ইস্পাতকঠিন জাতীয় ঐক্য তৈরি হবে”-মিয়া গোলাম পরওয়ার

“গণভোটের রায় মেনে নিলেই ফ্যাসিবাদবিরোধী শ্রমিক-জনতার ইস্পাতকঠিন জাতীয় ঐক্য তৈরি হবে”-মিয়া গোলাম পরওয়ার

Sarah Mitchell, Priya Raman, James Okafor, Elena Vasquez and Associated Press · · 1 min read

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মতামত দিন।

মন্তব্য করুন