সীতাকুণ্ডে মাইক্রোবাস দুর্ঘটনায় মা-মেয়ে নিহত !
সীতাকুণ্ডে মাইক্রোবাস দুর্ঘটনায় মা-মেয়ে নিহত !
ইব্রাহিম খলিল, চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় সড়ক দুর্ঘটনায় মা ও মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।
আজ বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের আনোয়ারা জুট মিলস গেট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে বান্দরবানগামী ৬ জন যাত্রী নিয়ে একটি মাইক্রোবাস যাচ্ছিল। বাড়বকুণ্ড এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে মাইক্রোবাসটি সড়ক বিভাজন/বিদ্যুতের খুঁটির সাথে সজোরে ধাক্কা লাগে। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়।
নিহত দুইজন হলেন রোজি আক্তার (৫৫/৬৫) ও নাজমা খাতুন (৪০/৪৫)। তারা সম্পর্কে মা-মেয়ে বলে জানা গেছে। তাদের বাড়ি ঢাকার মোহাম্মদপুর এলাকায়। নিহত রোজি আক্তার নাজিবুর রহমানের স্ত্রী এবং নাজমা আসলাম হোসেনের স্ত্রী বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এ ঘটনায় মাইক্রোবাসে থাকা আরও চার যাত্রী গুরুতর আহত হয়েছেন।
বারআউলিয়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আমিনুজ্জামান ও মিল্টন মন্ডল জানান, খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই নারীকে মৃত ঘোষণা করেন। আহত ৪ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করা হয়েছে।
এই বিষয়ে বারআউলিয়া হাইওয়ে থানা পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।
নিহতদের মরদেহ চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
Related Articles
জাতীয়
লাকসামে ঢাকা-চট্টগ্রাম রেলপথে কর্ণফুলী কমিউটার ট্রেনের ৪ টি বগি লাইনচ্যুতের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন
Article excerpt text goes here to give readers a preview of the full story content.
জাতীয়
বিলের ঝোপ থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদে উদ্ধার
Article excerpt text goes here to give readers a preview of the full story content.
জাতীয়
লালমাইয়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ
Article excerpt text goes here to give readers a preview of the full story content.
জাতীয়
জুলাইয়ে ছাত্র-জনতা লুটেরা ও চাঁদাবাজদের জন্য রক্ত দেয়নি: ডা. শফিকুর রহমান এমপি
Article excerpt text goes here to give readers a preview of the full story content.
মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মতামত দিন।
মন্তব্য করুন