● Breaking
লালমাইয়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ জুলাইয়ে ছাত্র-জনতা লুটেরা ও চাঁদাবাজদের জন্য রক্ত দেয়নি: ডা. শফিকুর রহমান এমপি রাজশাহীতে আখচাষিদের প্রণোদনার অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ‘হিন্দুদের সংখ্যালঘু নয়, সমান অধিকারসম্পন্ন নাগরিক মনে করে বিএনপি সরকার’-দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী বুড়িচংয়ে মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে র‍্যালি-আলোচনা সভা চান্দিনায় বড় গোবিন্দপুর আলী মিয়া ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন লাকসামে কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের রুকন সম্মেলন সম্পন্ন
জাতীয়

রাজশাহীতে আখচাষিদের প্রণোদনার অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

By Associated Press, Elena Vasquez, James Okafor, Priya Raman and Sarah Mitchell · · 1 min read
রাজশাহীতে আখচাষিদের প্রণোদনার অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রাজশাহীতে আখচাষিদের প্রণোদনার অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী


মোঃ শিবলী সাদিক, রাজশাহীঃ


আজ সোমবার ২০ অক্টোবর রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে (হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চবিদ্যালয় মাঠ) আয়োজিত জনসভায় যোগ দিয়ে আখচাষিদের মধ্যে প্রণোদনার অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


আজ মঙ্গলবার বিকেলে এই জনসভা থেকে ৩৮ হাজার ৯৭০ জন আখচাষির জন্য মোট ১২ কোটি টাকার প্রণোদনা বরাদ্দের ঘোষণা দেন তিনি।


এ সময় ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ বলে ডিজিটাল বোতাম চেপে একযোগে এই কর্মসূচির উদ্বোধন করেন সরকারপ্রধান। প্রধানমন্ত্রীর সঙ্গে সমস্বরে ‘বিসমিল্লাহ’ উচ্চারণ করেন জনসভাস্থলে উপস্থিত হাজারো মানুষ।




এর আগে দুপুর ২টা ৫৫ মিনিটে সামরিক বিমানে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখান থেকে জনসভাস্থলে যাওয়ার পথে সড়কের দুই ধারে দাঁড়িয়ে হাজারো মানুষ তাঁকে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীও বাসের ভেতর থেকে হাত নেড়ে তাঁদের শুভেচ্ছার জবাব দেন। বিকেল ৩টা ২৫ মিনিটে তিনি জনসভাস্থলে পৌঁছালে উপস্থিত বিএনপির নেতাকর্মী ও সমর্থকেরা তাঁকে উষ্ণ স্বাগত জানান।




জনসভায় প্রধানমন্ত্রীর সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, দলের ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ।




এছাড়াও মঞ্চে ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী-২ আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিনু, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহমুদা হাবিবা এবং রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইটসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।




রাজশাহীতে আসার আগে, শারদীয় দুর্গোৎসবের মহানবমী উপলক্ষে আজ সকাল ৯টায় রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে সৈয়দপুরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। সকাল ৯টা ৫০ মিনিটে তিনি সৈয়দপুর



বিমানবন্দরে অবতরণ করেন। সেখান থেকে রংপুর যাওয়ার পথে তারাগঞ্জ ও পাগলাপীরে দুটি পথসভায় অংশ নেন এবং পরে রংপুরের রাধাগোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি।




রাজশাহীর এই জনসভা শেষে নগরীর ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় সভায় অংশ নেবেন। দিনব্যাপী এসব কর্মসূচি শেষে আজই চট্টগ্রামের উদ্দেশে তাঁর রওনা হওয়ার কথা রয়েছে।

Related Articles

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মতামত দিন।

মন্তব্য করুন