● Breaking
কক্সবাজারে সড়কে প্রকাশ্যে অস্ত্র হাতে ৫০-৬০ যানবাহনে লুটপাট ঘুষ-দুর্নীতির অভিযোগে লক্ষ্মীপুরে ৫ প্রকৌশলীর বিরুদ্ধে শাস্তি ক্ষতিকর রাসায়নিক মিশিয়ে কলা বিক্রির দায়ে কুমিল্লায় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা বুড়িচংয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ স্বামী আটক মুরাদনগরে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ২ যুবদল নেতাকে শোকজ পত্নীতলায় বিজিবি'র অভিযানে ১৬০ বোতল ভারতীয় কফ সিরাপ উদ্ধার লাকসামে ছাত্রদলের কমিটি ঘোষণায় আনন্দ মিছিল
জাতীয়

পত্নীতলায় বিজিবি'র অভিযানে ১৬০ বোতল ভারতীয় কফ সিরাপ উদ্ধার

By Associated Press, Elena Vasquez, James Okafor, Priya Raman and Sarah Mitchell · · 1 min read
পত্নীতলায় বিজিবি'র অভিযানে ১৬০ বোতল ভারতীয় কফ সিরাপ উদ্ধার


পত্নীতলায় বিজিবি'র অভিযানে ১৬০ বোতল ভারতীয় কফ সিরাপ উদ্ধার


মাসুদ রানা, নওগাঁঃ


পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবির অভিযানে পাঁচবিবী সীমান্তবর্তী এলাকায় ১৬০ বোতল ভারতীয় উইনক্রিক্স কফ সিরাপ উদ্ধার করা হয়েছে।


সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে কড়িয়া বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ২৭৮/২৮-এস থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পাঁচবিবি থানার তাজপুর গ্রামের একটি আখখেতে অভিযান চালায়।


এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে ওই স্থান থেকে মালিকবিহীন অবস্থায় ১৬০ বোতল ভারতীয় উইনক্রিক্স কফ সিরাপ উদ্ধার করা হয়।


পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) সূত্রে জানা গেছে, উদ্ধার করা কফ সিরাপ পাঁচবিবী থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।


সীমান্ত এলাকায় মাদক চোরাচালানসহ আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

Related Articles

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মতামত দিন।

মন্তব্য করুন