● Breaking
নোয়াখালীর চর আজমল ভূমিহীন বাজার সম্পূর্ণ মেঘনার গর্ভে বিলীন-হুমকির মুখে সরকারি প্রাথমিক বিদ্যালয় ! লালমাইয়ে জাতীয় নাগরিক পার্টি মতবিনিময় সভা অনুষ্ঠিত লালমাই বরল ইসলামিয়া দাখিল মাদ্রাসা উপজেলা পর্যায়ের ১৫টি পুরস্কার লাভ আগামী ৩১ অক্টোবর ঢাকা-খুলনাসহ ৩ জেলা অভিমুখে লংমার্চ বাস্তবায়ন কমিটির প্রস্তুতি সভা সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ইউপিডিএফের গুলিবর্ষণ লাকড়ির স্তূপে মিলল ২২টি সাপ শিক্ষার্থীর মৃত্যুর পর গ্রামজুড়ে উদ্বেগ ! মানবতার কল্যাণে কার্যকর জাতিসংঘ চাই
জাতীয়

নোয়াখালীর চর আজমল ভূমিহীন বাজার সম্পূর্ণ মেঘনার গর্ভে বিলীন-হুমকির মুখে সরকারি প্রাথমিক বিদ্যালয় !

By Sarah Mitchell, Elena Vasquez, Priya Raman, James Okafor and Associated Press · · 1 min read
নোয়াখালীর চর আজমল ভূমিহীন বাজার সম্পূর্ণ মেঘনার গর্ভে বিলীন-হুমকির মুখে সরকারি প্রাথমিক বিদ্যালয় !

নোয়াখালীর চর আজমল ভূমিহীন বাজার সম্পূর্ণ মেঘনার গর্ভে বিলীন-হুমকির মুখে সরকারি প্রাথমিক বিদ্যালয় !




 মো ইব্রাহিম খলিল, জেলা প্রতিনিধি চট্টগ্রাম :


নোয়াখালীর হাতিয়া উপজেলার চানন্দী ও নঙ্গলিয়া ইউনিয়নের প্রাণকেন্দ্র চর আজমল ভূমিহীন বাজার আজ সম্পূর্ণ মেঘনার গর্ভে বিলীন হয়ে গেছে।


স্থানীয়দের ভাষ্যমতে, গত কয়েক বছরে প্রায় ৩ কিলোমিটার এলাকাজুড়ে দুটি ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ নদীতে হারিয়ে গেছে। একের পর এক ঘরবাড়ি, ফসলি জমি ও দোকানপাট সবই গিলে খেয়েছে মেঘনা।


এখন চরম হুমকির মুখে রয়েছে ভূমিহীন বাজারএর কিছু অংশ ও চর আজমল সরকারি প্রাথমিক বিদ্যালয়। সরেজমিনে দেখা গেছে, বিদ্যালয় থেকে নদীর দূরত্ব মাত্র ১০/১৫ ফুট। যেকোনো মুহূর্তে ধসে পড়তে পারে। স্থানীয়দের আশঙ্কা, আগামী এক-দুই দিনের মধ্যেই বিদ্যালয়টি নদীগর্ভে বিলীন হয়ে যাবে।


পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে সামান্য কিছু জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা করা হলেও তা কোনো কাজেই আসছে না। জিও ব্যাগ সহ প্রচণ্ড স্রোত ও ঢেউয়ের তোড়ে মুহূর্তেই ব্যাগগুলো ভেসে যাচ্ছে। গত ১৯ জুনের ভিডিওতেও দেখা গেছে, বাজারের কিনারে ভাঙনের তাণ্ডব এখনো চলমান। তখন মসজিদ রক্ষার কথা উল্লেখ করেছিলাম, আজ সেই মসজিদসহ অসংখ্য দোকান ও বাড়িঘর বিলীন হয়ে গেছে।


স্থানীয়দের দাবি একটাই— কক্সবাজার মেরিন ড্রাইভের মতো সেনাবাহিনীর তত্ত্বাবধানে স্থায়ী ব্লক/বাঁধ নির্মাণ করে এই জনপদকে রক্ষা করা হোক। জিও ব্যাগের লোক দেখানো কাজ নয়, দরকার বিজ্ঞানসম্মত ও টেকসই বেড়িবাঁধ।


"পানি সম্পদ মন্ত্রী পরিদর্শন করলেও কাজের কাজ হয়নি। এমপিরা দেখেছেন, কিন্তু স্থায়ী সমাধান করতে পারেননি। সরকার কোনো গুরুত্বই দিচ্ছে না"— ক্ষোভ প্রকাশ করে বলছেন স্থানীয়রা। তাই ভাঙনের কোনো স্থায়ী সমাধান হচ্ছে না।


ভূমিহীন বাজার শুধু একটি বাজার নয়, এটি ছিল হাজারো ভূমিহীন পরিবারের শেষ আশ্রয় এবং শৈশবের স্মৃতি। এভাবে চলতে থাকলে মানচিত্র থেকে মুছে যাবে চানন্দী-নঙ্গলিয়া মত সুবর্ণচর। এ ছাড়া আরও দুটি ইউনিয়নের মানুষ আতঙ্কে আছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।

Related Articles

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মতামত দিন।

মন্তব্য করুন