মুরাদনগরে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ২ যুবদল নেতাকে শোকজ
মুরাদনগরে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ২ যুবদল নেতাকে শোকজ
সফিকুল ইসলাম, মুরাদনগরঃ
দলীয় শৃঙ্খলাভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কুমিল্লার মুরাদনগর উপজেলার দুই ইউনিয়নের দুই যুবদল নেতাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে উপজেলা যুবদল।
শোকজপ্রাপ্ত নেতারা হলেন— নবীপুর পূর্ব ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ওয়াসিম মিয়া এবং যাত্রাপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক নাদিম হায়দার।
সোমবার (১৯ অক্টোবর) উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল সামাদ ও সদস্য সচিব সৈয়দ হাসান আহমেদের যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত নিশ্চিত করা হয়।
উপজেলা যুবদল সূত্রে জানা যায়, গুরুত্বপূর্ণ পদে দায়িত্বে থেকে এ দুই নেতা সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন বলে অভিযোগ উঠেছে। দলীয় তদন্ত ও যুবদলের মর্যাদা রক্ষার্থেই এই শক্ত অবস্থান নেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল সামাদ বলেন, সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ করে যুবদলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার কোনো সুযোগ দেওয়া হবে না। অভিযোগের কারণে তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
আগামী ৭ দিনের মধ্যে উপজেলা যুবদলের আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিবের সামনে সশরীরে উপস্থিত হয়ে তাদের লিখিত ব্যাখ্যা দিতে হবে।
নোটিশে স্পষ্ট বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে যুক্তিসঙ্গত ও সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে অভিযুক্ত নেতাদের বিরুদ্ধে চূড়ান্ত সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
Related Articles
জাতীয়
ঘুষ-দুর্নীতির অভিযোগে লক্ষ্মীপুরে ৫ প্রকৌশলীর বিরুদ্ধে শাস্তি
Article excerpt text goes here to give readers a preview of the full story content.
জাতীয়
ক্ষতিকর রাসায়নিক মিশিয়ে কলা বিক্রির দায়ে কুমিল্লায় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
Article excerpt text goes here to give readers a preview of the full story content.
জাতীয়
পত্নীতলায় বিজিবি'র অভিযানে ১৬০ বোতল ভারতীয় কফ সিরাপ উদ্ধার
Article excerpt text goes here to give readers a preview of the full story content.
জাতীয়
সরকারি বিধি জেনেও প্রিপেইড মিটার-সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা ব্যাহতের শঙ্কা
Article excerpt text goes here to give readers a preview of the full story content.
মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মতামত দিন।
মন্তব্য করুন